বিশ্ব

দেনার দায়ে সরকারি এয়ারলাইন্স বিক্রি করছে পাকিস্তান

  • 3:46 am - December 04, 2025
  • পঠিত হয়েছে:১৩৫ বার
রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) বেচে দিচ্ছে পাকিস্তান। ছবি: রয়টার্স

মেলবোর্ন, ৪ ডিসেম্বর- দীর্ঘদিনের লোকসান আর ঋণের চাপে রাষ্ট্রায়ত্ত পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সকে বিক্রি করতে চলেছে পাকিস্তান সরকার। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, আগামী ২৩ ডিসেম্বর পিআইএ নিলামে তোলা হবে এবং দেশজুড়ে সব গণমাধ্যম সেই নিলাম সরাসরি সম্প্রচার করবে।

পাকিস্তানের অর্থনীতি পুনরুদ্ধার এবং লোকসানী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংস্কারের অংশ হিসেবে বিমান সংস্থাটির ৫১ থেকে ১০০ শতাংশ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে ৭ বিলিয়ন ডলারের ঋণচুক্তির শর্ত হিসেবেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ। প্রায় দুই দশকের মধ্যে এটিই পাকিস্তানের সবচেয়ে বড় বেসরকারিকরণ প্রক্রিয়া হতে যাচ্ছে।

সরকার জানায়, সম্ভাব্য ক্রেতাদের মধ্যে চারটি বিডারকে যোগ্য ঘোষণা করা হয়েছে। এদের মধ্যে রয়েছে লাকি সিমেন্ট কনসোর্টিয়াম, আরিফ হাবিব কর্পোরেশন কনসোর্টিয়াম, ফৌজি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড এবং এয়ার ব্লু লিমিটেড।

পিটিভি নিউজে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বিডিং-এ অংশ নেওয়া কোম্পানিগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি পিআইএকে আধুনিক চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলার লক্ষ্য পুনর্ব্যক্ত করে বলেন, এয়ারলাইন্সটির হারানো মর্যাদা ফিরিয়ে আনার লক্ষ্যে পুরো প্রক্রিয়া স্বচ্ছভাবে এগিয়ে চলছে।

গত সেপ্টেম্বরে সংসদীয় কমিটিকে জানানো হয়েছিল, নভেম্বরের মধ্যেই পিআইএ বেসরকারিকরণ সম্পন্ন হতে পারে। পরে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দ্রুততার সঙ্গে প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেন। তবে নির্ধারিত সময়সূচি পেছাতে থাকায় জাতীয় পরিষদের স্থায়ী কমিটি গত সপ্তাহে আরও সুস্পষ্ট সময়সীমা চেয়েছে।

ইউরোপের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর এ বছরের শুরুতে পিআইএ ইউরোপমুখী ফ্লাইট পুনরায় চালু করে। এর আগে বিক্রির একটি উদ্যোগ ব্যর্থ হয়, কারণ ব্লু ওয়ার্ল্ড সিটি ৩৬ মিলিয়ন ডলার প্রস্তাব করলেও তা ৩০৫ মিলিয়ন ডলারের ন্যূনতম মূল্যসীমার তুলনায় অনেক কম ছিল। পাশাপাশি ঋণ, কর্মী কাঠামোসহ নানা উদ্বেগে উদ্যোগটি ভেস্তে যায়।

নতুন নিলাম পিআইএ-র ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সুত্রঃ ডন

এই শাখার আরও খবর

মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবার স্বীকার যুক্তরাষ্ট্রের

প্রথমবারের মতো পৃথিবীর কক্ষপথে মহাকাশভিত্তিক একটি অস্ত্র মোতায়েনের কথা প্রকাশ্যে স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের দাবি, সম্ভাব্য শত্রুর হামলা থেকে দেশটির সামরিক বাহিনী ও মহাকাশভিত্তিক…

এলচেকে হারিয়ে বার্সার কাছাকাছি যেতে চায় রিয়াল

লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে এস্তাদিও মার্তিনেস ভালেরোতে স্বাগতিক এলচের মুখোমুখি হবে তারা।…

পারমাণবিক অস্ত্রের চেয়েও ভয়ংকর হতে পারে এআই, ফের সতর্ক ইলন মাস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতি নিয়ে আবারও সতর্ক করেছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। তাঁর আশঙ্কা, ভবিষ্যতে উন্নত এআই প্রযুক্তি পারমাণবিক অস্ত্রের চেয়েও…

আফ্রিকার সবচেয়ে বড় শেয়ার বিক্রির উদ্যোগ ডাঙ্গোটের

নাইজেরিয়ার ধনকুবের আলিকো ডাঙ্গোটে তাঁর মালিকানাধীন বিশাল তেল শোধনাগারের প্রায় ৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার উদ্যোগ নিয়েছেন। এই শেয়ার বিক্রির মাধ্যমে সর্বোচ্চ…

ডাকযোগে ভোটে ট্রাম্পের নতুন বিধিনিষেধ আটকে দিল সুপ্রিম কোর্ট

নভেম্বরে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোটের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ চালুর পরিকল্পনা করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই পরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়া আটকে দিয়েছে দেশটির…

ইরানকে সহায়তার অভিযোগে রাশিয়ার ভিটিবি ব্যাংকের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে সহায়তার অভিযোগে রাশিয়ার ভিটিবি ব্যাংকের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, ইরানের একটি গোপন আর্থিক নেটওয়ার্কের সঙ্গে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au