বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগ করতে চায় জাপান
আগামী পাঁচ বছরে বাংলাদেশে এক লাখ কোটি জাপানি ইয়েন, অর্থাৎ প্রায় ৬৩৫ কোটি মার্কিন ডলারের বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা করছে জাপান। প্রস্তাবিত এ বিনিয়োগে গাড়ি উৎপাদন,…
মেলবোর্ন ৫ ডিসেম্বর-পুরনো যোদ্ধাকে আবারও ফেরাল রংপুর রাইডার্স। দ্বাদশতম বিপিএল দলের শক্তি বাড়াতে অলরাউন্ডার ইফতিখার আহমেদ ভিড়িয়েছে একবারের চ্যাম্পিয়নরা।
সর্বশেষ টুর্নামেন্টেও রংপুরের হয়ে খেলেছেন ইফতিখার। সাইফ হাসানের (৩০৬ রান) পর দলের হয়ে সর্বোচ্চ ৩০৫ রান করেন পাকিস্তানের অলরাউন্ডার।
৩৫ বছর বয়সী ব্যাটার অবশ্য এক ম্যাচ কম খেলেছেন (১২টি)। অফস্পিনে নেন ৫ উইকেট।
ইফতিখারের আসার বিষয়টি নিশ্চিত করে রংপুর নিজেদের সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘রংপুরের হয়ে আবারও রাঙাবেন অলরাউন্ডার ইফতিখার আহমেদ। এবারও রংপুরের প্রতিনিধিত্ব করবেন পাকিস্তানের পাওয়ার হাউস।’ দলে স্বদেশি হিসেবে পাচ্ছেন খাওয়াজা নাফি, ফাহিম আশরাফ ও সুফিয়ান মুকিমকে।
অন্যদিকে ২০২৪ বিপিএলে রংপুরের হয়ে মাঠ মাতানো অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইকে দলে নিয়েছে সিলেট টাইটানস। আফগানিস্তানের পেস অলরাউন্ডারকে দলে নেওয়ার বিষয়টি আজ সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছে সিলেট।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au