সর্বশেষ

বিপিএল মাঠে গড়ানোর আগেই ছিটকে গেলেন অ্যাঞ্জেলো পেরেরা

  • 7:01 am - December 06, 2025
  • পঠিত হয়েছে:৮৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৬ ডিসেম্বর-বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসন্ন আসরে খেলা হচ্ছে না শ্রীলঙ্কান ব্যাটার অ্যাঞ্জেলো পেরেরার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে নিলাম থেকে পেরেরাকে দলে টানা চট্টগ্রাম রয়্যালস।

বিপিএলের দ্বাদশ আসরের জন্য নিলাম থেকে ২০ লাখ ডলারে পেরেরাকে দলে টেনেছিল চট্টগ্রাম। তবে টুর্নামেন্ট শুরুর আগেই আঙুল ভেঙে যাওয়ায় তাকে পাচ্ছে না দলটি। দ্রুতই পেরেরার বিকল্প ক্রিকেটারের নাম জানাবে বলে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

একসময় শ্রীলঙ্কান ক্রিকেটের ভবিষ্যৎ তারকা হিসেবে বিবেচনা করা হলেও আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে মেলে ধরতে পারেননি পেরেরা।

ঘরোয়া ক্রিকেটে ভালো করার পর ২০১৩ সালের মার্চে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার ওয়ানডে অধিনায়ক হয়েছিলেন তিনি। তবে ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে সমান ছয়টি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলেছেন ৩৫ বছর বয়সি এই অলরাউন্ডার। দেশের বাইরেও বলার মতো কিছু করতে পারেননি তিনি।

বিপিএলের গত আসরে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলেছিলেন পেরেরা। তবে একটির বেশি ম্যাচে মাঠে নামতে পারেননি। এবার দ্বিতীয়বারের মতো বিপিএল খেলার সুযোগ থাকলেও শেষ পর্যন্ত সেটা হচ্ছে না।

নিলাম এবং সরাসরি চুক্তির পর চট্টগ্রাম রয়্যালস স্কোয়াড:

শেখ মেহেদী, তানভির ইসলাম এবং আবরার আহমেদ, নাইম শেখ, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, আবু হায়দার রনি, মাহফিজুল ইসলাম রবিন, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম চৌধুরি, সালমান হোসেন, জাহিদুজ্জামান খান সাগর, নিরোশান ডিকওয়েলা।

এই শাখার আরও খবর

বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগ করতে চায় জাপান

আগামী পাঁচ বছরে বাংলাদেশে এক লাখ কোটি জাপানি ইয়েন, অর্থাৎ প্রায় ৬৩৫ কোটি মার্কিন ডলারের বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা করছে জাপান। প্রস্তাবিত এ বিনিয়োগে গাড়ি উৎপাদন,…

গাজীপুরে এবার ১৩ বছরের ছাত্রীকে অপহরণ করলেন মাদ্রাসার শিক্ষক, উদ্ধার অভিযান চলছে

ওটিএন বাংলা রিপোর্ট : গাজীপুরে এবার অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৩) অপহরণের অভিযোগ উঠেছে মাদরাসার পরিচালক ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষকসহ পাঁচজনকে…

হাড্ডাহাড্ডি লড়াইয়ে বোলসোনারোকে হারিয়ে আবার জয়ী লুলা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বোলসোনারোকে হারিয়ে আবারও জয়ী হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। দেশটির নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী,…

মোটরসাইকেলে একই পরিবারের ৩ জন, পিকআপের ধাক্কায় প্রাণ গেলো মা-ছেলের

যশোরের মণিরামপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের তিনজনের মধ্যে মা ও চার বছরের ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা ওমর…

পিরোজপুরে মন্দিরের জমি দখল করলেন জামায়াত নেতা, এলাকায় আতঙ্ক

ওটিএন বাংলা ডেস্ক : পিরোজপুরের নেছারাবাদে কয়েক দশকের পুরোনো একটি মন্দিরের জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে। জমিটি নিয়ে আদালতে মামলা চলা…

এবার ইরাকের কুর্দিস্তানে কোমালার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

প্রতিবেশী দেশ ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইরানি কুর্দিবিরোধী গোষ্ঠী কোমালার একটি ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। রোববার তেহরানের একটি সংবাদমাধ্যমের বরাতে সৌদি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au