সর্বশেষ

কাঠমান্ডুতে এপিএফ ক্লাবের কাছে ৪-০ গোলে হারল সানজিদারা

  • 7:05 am - December 06, 2025
  • পঠিত হয়েছে:৮৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৬ ডিসেম্বর-দক্ষিণ এশিয়া ফুটবল ফেডারেশন (সাফ) প্রথমবারের মতো নারীদের ক্লাব নিয়ে টুর্নামেন্ট আয়োজন করেছে। গত বছর বাংলাদেশ মহিলা ফুটবল লিগের চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমি কাঠমান্ডুতে সাফ ক্লাব কাপে খেলছে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক এপিএফ ক্লাবের বিপক্ষে ৪-০ গোলে হেরেছে সানজিদারা।

নাসরিন স্পোর্টিংয়ে গত বছর সাবিনা, কৃষ্ণা,মাসুরা, রুপ্নাসহ জাতীয় দলের সবাই খেলেছিলেন। এবারো তাদের নিয়ে দল গঠনের পরিকল্পনা ছিল ক্লাবটির। জাতীয় দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার ক্যাম্প থেকে ফুটবলার ছাড়তে রাজি না হওয়ায় নাসরিন ভালো দল গঠন করতে পারেনি।

রুপ্না, ঋতুপর্ণারা না থাকায় সাবিনা, কৃষ্ণারাও খেলতে যাননি। শেষ পর্যন্ত সানজিদা আক্তারকে অধিনায়ক করে পাঠিয়েছে নাসরিন। তার সঙ্গে রয়েছেন অনূর্ধ্ব-১৭ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস, সুরভী আকন্দ প্রীতিসহ আরও কয়েকজন।

নাসরিন আক্তারের দলটি মূলত নারী ক্রীড়া সংগঠক নাসরিন আক্তার বেবীর হলেও ফুটবলাঙ্গনে সবার জানা বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণের কর্তৃত্ব সর্বাধিক। বাফুফের কোচ ও বাফুফের স্টাফরাও গেছেন নাসরিন দলের সঙ্গে। ৩ ডিসেম্বর কাঠমান্ডুতে পৌঁছানোর পর থেকে এখন পর্যন্ত খেলোয়াড় তালিকা, ফলাফল কোনো কিছুই গণমাধ্যমে পাঠায়নি নাসরিন ক্লাব কিংবা ফেডারেশন। খেলা শেষ হওয়ার এক ঘণ্টা পর ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছে বাফুফে।

বাফুফের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন এখনো সাফ সভাপতির পদে রয়েছেন। তিনি সাফের সভাপতি হয়েও অনেক টুর্নামেন্টে যান না।

ঢাকায় অনুষ্ঠিত সাফ অ-২০ নারী টুর্নামেন্টের ফাইনাল বা কিংবা কোনো ম্যাচে উপস্থিত থাকেননি। এবার অবশ্য সাফ নারী ক্লাব চ্যাম্পিয়নশিপের শুরুর দিনই ছিলেন। এএফসির নির্বাহী কমিটির সদস্য ও বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণও আজ কাঠমান্ডুতে রয়েছেন। ৩ ডিসেম্বর বাফুফের নির্বাহী সভায় তিনি অনুপস্থিত ছিলেন।

নারী সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান ও ভুটানের একটি করে ক্লাব অংশগ্রহণ করছে। প্রতিটি দল একে অন্যের সঙ্গে একবার করে খেলবে। সর্বোচ্চ পয়েন্টধারী দুই দল ফাইনালে মুখোমুখি হবে।

এই শাখার আরও খবর

বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগ করতে চায় জাপান

আগামী পাঁচ বছরে বাংলাদেশে এক লাখ কোটি জাপানি ইয়েন, অর্থাৎ প্রায় ৬৩৫ কোটি মার্কিন ডলারের বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা করছে জাপান। প্রস্তাবিত এ বিনিয়োগে গাড়ি উৎপাদন,…

গাজীপুরে এবার ১৩ বছরের ছাত্রীকে অপহরণ করলেন মাদ্রাসার শিক্ষক, উদ্ধার অভিযান চলছে

ওটিএন বাংলা রিপোর্ট : গাজীপুরে এবার অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৩) অপহরণের অভিযোগ উঠেছে মাদরাসার পরিচালক ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষকসহ পাঁচজনকে…

হাড্ডাহাড্ডি লড়াইয়ে বোলসোনারোকে হারিয়ে আবার জয়ী লুলা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বোলসোনারোকে হারিয়ে আবারও জয়ী হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। দেশটির নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী,…

মোটরসাইকেলে একই পরিবারের ৩ জন, পিকআপের ধাক্কায় প্রাণ গেলো মা-ছেলের

যশোরের মণিরামপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের তিনজনের মধ্যে মা ও চার বছরের ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা ওমর…

পিরোজপুরে মন্দিরের জমি দখল করলেন জামায়াত নেতা, এলাকায় আতঙ্ক

ওটিএন বাংলা ডেস্ক : পিরোজপুরের নেছারাবাদে কয়েক দশকের পুরোনো একটি মন্দিরের জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে। জমিটি নিয়ে আদালতে মামলা চলা…

এবার ইরাকের কুর্দিস্তানে কোমালার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

প্রতিবেশী দেশ ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইরানি কুর্দিবিরোধী গোষ্ঠী কোমালার একটি ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। রোববার তেহরানের একটি সংবাদমাধ্যমের বরাতে সৌদি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au