বিনোদন

রণবীর-আলিয়ার স্বপ্নের বাংলো, টেক্কা দিলো শাহরুখের ‘মান্নাত’

  • 7:27 am - December 06, 2025
  • পঠিত হয়েছে:১৯ বার

মেলবোর্ন ৬ ডিসেম্বর- দেড় বছরের অপেক্ষা। এই সময়ে ২৫০ কোটি রুপির বিনিয়োগ করা হয়েছে। সেই বিনিয়োগের পর রণবীর কাপুর ও আলিয়া ভাটের স্বপ্নের বাংলো গড়ে উঠেছে। যা দামে ও জাঁকজমকে টেক্কা দেয় শাহরুখ খানের ‘মান্নাত’ থেকে অমিতাভ বচ্চনের ‘জলসা’ পর্যন্ত।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে বিলাসী নতুন সংসারের প্রথম ঝলক আলিয়া শেয়ার করেছেন নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে। সেখানেই দেখা গেল গৃহপ্রবেশের দিন শশব্যস্ত তারকা দম্পতিকে। প্রকাশিত ছবিতে ঋষি কাপুরের প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে রণবীরকে প্রণাম করতে দেখা যায়, আবার কোনো ছবিতে ধরা পড়ল তাদের ঘরের যজ্ঞ ও পূজা পাঠের ঝলক।

সে সময় ছোট্ট রাহাও মা-বাবার সঙ্গে পূজায় অংশগ্রহণ করে। আর এদিকে বউমার এমন আয়োজনে যে নীতু কাপুর মহাআপ্লুত, সেই মুহূর্তও ক্যামেরাবন্দি হয়েছে। যেখানে ঋষি কাপুরের ছবির সামনে দাঁড়িয়ে আলিয়াকে আলিঙ্গন করে আদরে ভরিয়ে দিতে দেখা যায় শাশুড়ি নীতুকে।

প্রসঙ্গত, এই নতুন বাংলোতেই মেয়ে রাহার তিন বছরের জন্মদিন পালন করেছেন রণবীর-আলিয়া। ২৫০ কোটি টাকা ব্যয়ে বাংলোর অর্ধেকটা নাকি মেয়ে রাহা কাপুরের নামে রেজিস্ট্রি করেছেন রণবীর-আলিয়া। আর বাকিটা ঋষি কাপুরের কথামতো নীতু কাপুরের নামে রাখা হয়েছে।

এই শাখার আরও খবর

বিবাহবার্ষিকীতে প্রিন্স উইলিয়াম-কেটের পরিবারিক ছবি প্রকাশ, চ্যালেঞ্জ পেরিয়ে নতুন বার্তার ইঙ্গিত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিবাহের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের বর্তমান ব্রিটিশ সিংহাসনের প্রধান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন একটি পারিবারিক ছবি…

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস-এর মুক্তি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে আসার কথা…

বাবার আর্থিক লেনদেনের সঙ্গে আমার সম্পর্ক নেই, বললেন পূজা চেরি

মেলবোর্ন, ২৬ এপ্রিল- চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া দেবু প্রসাদ রায়ের ঘটনার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা…

শিল্পী থেকে রাজনীতিবিদ, কাউকে ছাড়লেন না অভিনেতা খরাজ

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ…

বিশ্বজুড়ে যুদ্ধ নয়,শান্তির পক্ষে ‘সহজিয়া’

মেলবোর্ন, ২৫ এপ্রিল- বিশ্বজুড়ে চলমান সংঘাত ও যুদ্ধের বিরুদ্ধে শান্তির আহ্বান জানিয়ে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে ‘নো ওয়ার, নো এম্পায়ার’ শীর্ষক কনসার্ট। শুক্রবার…

বাসায় মাথা ঘুরে পড়ে গেলেন অভিনেত্রী, হাসপাতালে মৃত ঘোষণা

মেলবোর্ন, ২৩ এপ্রিল- ভারতের আঞ্চলিক বিনোদন অঙ্গনের উদীয়মান অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই। মঙ্গলবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৩০ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au