সর্বশেষ

ফুটবলে ব্রাজিলের কাছে টিকতে পারেনি বাংলাদেশ

  • 7:21 am - December 06, 2025
  • পঠিত হয়েছে:১৪১ বার
৪-০ গোলে হারল বাংলার ছেলেরা। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৬ ডিসেম্বর-লাতিন বাংলা নামে একটি সংগঠন ঢাকায় আর্জেন্টিনা-ব্রাজিল ও বাংলাদেশের ফুটবল দল নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করেছে। প্রথম দিনে বাংলাদেশের লাল-সবুজ রাইজিং স্টার ০-৪ গোলে ব্রাজিলের সাও বার্নান্দোর কাছে হেরেছে।

সাও বার্নান্দো ব্রাজিলের নিচের স্তরের লিগের একটি দল। লাতিন বাংলার আয়োজকরা জানিয়েছিলেন, ওই দলের বয়সভিত্তিক ফুটবলাররা আসবেন। তবে আজকের খেলায় ব্রাজিলের ক্লাবের দলটির ফুটবলারদের বয়স বিশের বেশিই মনে হয়েছে। গতি, স্কিলে বাংলাদেশের তরুণ ফুটবলাররা খাবি খেয়েছেন। দুই অর্ধে দুটি করে গোল হজম করেছে বাংলাদেশের রাইজিং স্টাররা।

বাংলাদেশ সম্প্রতি এএফসি অ-১৭ টুর্নামেন্টের বাছাই খেলেছে চীন থেকে। ওই দলের খেলোয়াড়দের সঙ্গে কয়েকজন প্রবাসী ফুটবলারদের নিয়ে লাল-সবুজ রাইজিং স্টার দল গঠন হয়েছে। জুন মাসে ট্রায়ালে আসা আলোড়ন তোলা বিতশোক চাকমা, ক্যাসপার হক এই সিরিজ খেলতে এসেছেন। আজকের ম্যাচে বিতশোক শুরু থেকেই খেলেছেন। বাফুফে একটি দল গঠন করে দিলেও ম্যাচ আয়োজন ও ব্যবস্থাপনায় তেমন সম্পৃক্ততা নেই। ফলে অনভিজ্ঞ সংগঠন খেলা আয়োজন করায় নানা অব্যবস্থাপনা ও ভোগান্তি ছিল।

ব্রাজিল থেকে আসা ফুটবলাররা প্রতিটি গোল করে অনেক উল্লাস করেছেন। গোল করা মাত্রই গ্যালারির কাছে ছুটেছেন। বাংলাদেশে খেলতে এসে তারা ভালোই উপভোগ করেছেন। আয়োজকরা এই ম্যাচের গ্যালারির টিকিটের দাম রেখেছিল ১ হাজার টাকা। এত দাম দিয়ে অ্যামেচার পর্যায়ের খেলা দেখতে আসেননি অনেকে। এজন্য পশ্চিম দিকের গ্যালারি পুরো ফাঁকাই ছিল। পূর্ব দিকের গ্যালারিতে হাজার কয়েক দর্শক এসে তারাই বাদ্যযন্ত্র বাজিয়ে মাতিয়ে রেখেছিলেন।

৮ ডিসেম্বর আর্জেন্টিনার নিচের স্তরের এক ক্লাবের বিপক্ষে খেলবে বাংলাদেশের রাইজিং স্টার। ১১ ডিসেম্বর ব্রাজিল ও আর্জেন্টিনার দুই ক্লাব মুখোমুখি হবে। ওই দিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফু ও আর্জেন্টিনার সাবেক তারকা ক্যানিজিয়ার আসার কথা রয়েছে।

এই শাখার আরও খবর

বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগ করতে চায় জাপান

আগামী পাঁচ বছরে বাংলাদেশে এক লাখ কোটি জাপানি ইয়েন, অর্থাৎ প্রায় ৬৩৫ কোটি মার্কিন ডলারের বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা করছে জাপান। প্রস্তাবিত এ বিনিয়োগে গাড়ি উৎপাদন,…

গাজীপুরে এবার ১৩ বছরের ছাত্রীকে অপহরণ করলেন মাদ্রাসার শিক্ষক, উদ্ধার অভিযান চলছে

ওটিএন বাংলা রিপোর্ট : গাজীপুরে এবার অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৩) অপহরণের অভিযোগ উঠেছে মাদরাসার পরিচালক ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষকসহ পাঁচজনকে…

হাড্ডাহাড্ডি লড়াইয়ে বোলসোনারোকে হারিয়ে আবার জয়ী লুলা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বোলসোনারোকে হারিয়ে আবারও জয়ী হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। দেশটির নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী,…

মোটরসাইকেলে একই পরিবারের ৩ জন, পিকআপের ধাক্কায় প্রাণ গেলো মা-ছেলের

যশোরের মণিরামপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের তিনজনের মধ্যে মা ও চার বছরের ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা ওমর…

পিরোজপুরে মন্দিরের জমি দখল করলেন জামায়াত নেতা, এলাকায় আতঙ্ক

ওটিএন বাংলা ডেস্ক : পিরোজপুরের নেছারাবাদে কয়েক দশকের পুরোনো একটি মন্দিরের জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে। জমিটি নিয়ে আদালতে মামলা চলা…

এবার ইরাকের কুর্দিস্তানে কোমালার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

প্রতিবেশী দেশ ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইরানি কুর্দিবিরোধী গোষ্ঠী কোমালার একটি ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। রোববার তেহরানের একটি সংবাদমাধ্যমের বরাতে সৌদি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au