সর্বশেষ

আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজার রানের ল্যান্ডমার্ক স্পর্শ করলেন রোহিত শর্মা

  • 1:06 am - December 07, 2025
  • পঠিত হয়েছে:১০৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৭ ডিসেম্বর-কেরিয়ারের পাশে বড় প্রশ্নচিহ্ন। প্রতিটি ম্যাচই যেন অগ্নিপরীক্ষা। পারফর্ম না করলেই বাদ পড়ার ঝুঁকি! এসবের মধ্যেই আরও একবার নিজের মহানতা প্রমাণ করে দিলেন রোহিত শর্মা। চতুর্থ ভারতীয় হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজার রানের মাইলফলক ছুঁলেন হিটম্যান। সার্বিকভাবে ১৪ তম ব্যাটার হিসাবে তিনি ২০ হাজারে পৌঁছলেন। তাঁর আগে এই কীর্তি গড়েছেন শচীন তেণ্ডুলকর, রোহিতের সতীর্থ বিরাট কোহলি। এবং রাহুল দ্রাবিড়।

মাত্র ৫৩৮ ইনিংসে, ৪২-এর বেশি গড় রেখে এই মাইলফলকে পৌঁছে গেলেন হিটম্যান। ২০ হাজার রানে যারা পৌঁছেছেন স্ট্রাইক রেটের নিরিখে তাঁদের কেউই হিটম্যানের ধারেকাছে নেই। আন্তর্জাতিক ক্রিকেটে ৫০টা সেঞ্চুরিও রয়েছে হিটম্যানের। যা ভারতীয়দের মধ্যে তৃতীয় সর্বাধিক। এছাড়াও সাদা বলের ক্রিকেটে বহু অনন্য রেকর্ডের মালিক তিনি। এদিন আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজার রানের জন্য রোহিতের দরকার ছিল ৩৩ রান। সেটা তিনি অনায়াসেই তুলে ফেলেন। কেরিয়ারের সায়াহ্নে এসে এই সাফল্য রোহিতকে স্থায়ীভাবে ভারতের মহানতম ব্যাটারদের তালিকায় বসিয়ে দিল তাতে সংশয় নেই।

ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রানের মালিক শচীন তেণ্ডুলকর। মোট ৭৮২ ইনিংসে তাঁর সংগ্রহ ৩৪ হাজার ৩৫৭ রান। বিরাট কোহলি ৬২২ ইনিংসে করেছেন ২৭৯১০ রান। তিনি এখনও খেলছেন। রাহুল দ্রাবিড় ৫৯৯ ইনিংসে করেছেন ২৪ হাজার ৬৪ রান। তারপরই রোহিত শর্মা ৫৩৮ ইনিংসে ২০ হাজার বেশি রানের মালিক হলেন।

আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের সায়াহ্নে রোহিত। ক্রিকেট জীবনে প্রায় সবকিছুই পেয়েছেন তিনি। জেতেননি শুধু ৫০ ওভারের বিশ্বকাপ। সেই আক্ষেপ ২০২৭-এ মেটাতে চান। কিন্তু ততদিন তাঁকে দলে রাখা হবে কিনা সেটা লাখ টাকার প্রশ্ন। যদিও এই মুহূর্তে তাঁর যা পারফরম্যান্স, তাতে বাদ পড়ার প্রশ্নই আসছে না।

এই শাখার আরও খবর

বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগ করতে চায় জাপান

আগামী পাঁচ বছরে বাংলাদেশে এক লাখ কোটি জাপানি ইয়েন, অর্থাৎ প্রায় ৬৩৫ কোটি মার্কিন ডলারের বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা করছে জাপান। প্রস্তাবিত এ বিনিয়োগে গাড়ি উৎপাদন,…

গাজীপুরে এবার ১৩ বছরের ছাত্রীকে অপহরণ করলেন মাদ্রাসার শিক্ষক, উদ্ধার অভিযান চলছে

ওটিএন বাংলা রিপোর্ট : গাজীপুরে এবার অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৩) অপহরণের অভিযোগ উঠেছে মাদরাসার পরিচালক ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষকসহ পাঁচজনকে…

হাড্ডাহাড্ডি লড়াইয়ে বোলসোনারোকে হারিয়ে আবার জয়ী লুলা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বোলসোনারোকে হারিয়ে আবারও জয়ী হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। দেশটির নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী,…

মোটরসাইকেলে একই পরিবারের ৩ জন, পিকআপের ধাক্কায় প্রাণ গেলো মা-ছেলের

যশোরের মণিরামপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের তিনজনের মধ্যে মা ও চার বছরের ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা ওমর…

পিরোজপুরে মন্দিরের জমি দখল করলেন জামায়াত নেতা, এলাকায় আতঙ্ক

ওটিএন বাংলা ডেস্ক : পিরোজপুরের নেছারাবাদে কয়েক দশকের পুরোনো একটি মন্দিরের জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে। জমিটি নিয়ে আদালতে মামলা চলা…

এবার ইরাকের কুর্দিস্তানে কোমালার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

প্রতিবেশী দেশ ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইরানি কুর্দিবিরোধী গোষ্ঠী কোমালার একটি ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। রোববার তেহরানের একটি সংবাদমাধ্যমের বরাতে সৌদি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au