বিশ্ব

বিজয় দিবসের অনুষ্ঠান: ভারত যাচ্ছেন বাংলাদেশের দুই সেনাকর্মকর্তা

  • 4:02 am - December 08, 2025
  • পঠিত হয়েছে:১৪৪ বার
ফোর্ট উইলিয়ামের মেজর জেনারেল ভানগুরু রঘু , ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৮ ডিসেম্বর- আগামী ১৬ ডিসেম্বর ফোর্ট উইলিয়ামে অনুষ্ঠিত হবে বিশেষ যৌথ বিজয় দিবস অনুষ্ঠান, যেখানে বাংলাদেশি সেনাদের একটি প্রতিনিধি দল উপস্থিত থাকবেন। প্রতিবছরই ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের প্রতিনিধি দল বাংলাদেশে পাড়ি দেয়, এবং একইভাবে বাংলাদেশ থেকে সেনারা কলকাতার ফোর্ট উইলিয়ামে অংশগ্রহণ করে। এবছরও এই প্রথা বজায় রাখার কথা জানিয়েছে ভারতীয় সেনা।

রোববার ফোর্ট উইলিয়ামের মেজর জেনারেল ভানগুরু রঘু সাংবাদিকদের জানান, এই বছর অনুষ্ঠানে বাংলাদেশের দুইজন শীর্ষ সেনা কর্মকর্তা, ৮ জন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারসহ মোট ২০ জন অংশগ্রহণ করবেন। পাশাপাশি রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

ফোর্ট উইলিয়ামে আয়োজনের গুরুত্ব শুধুই উদযাপন নয়, এটি ৫৪ বছর আগে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের ঐতিহাসিক ঘটনার সঙ্গে সংযুক্ত। ওইদিন কলকাতা থেকে মুক্তিবাহিনীর শীর্ষ কর্মকর্তারা থিয়েটার রোডের ঘাঁটি থেকে বিমানবন্দরে গিয়ে, তৎকালীন ইস্টার্ন কমান্ডের সর্বাধিনায়ক জেনারেল জগজিৎ সিং অরোরার সঙ্গে হেলিকপ্টারে ঢাকায় পৌঁছে পাকিস্তানি বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল এ কে নিয়াজির সামনেই আত্মসমর্পণ করেন। এই মুহূর্ত ভারতের ও বাংলাদেশের ইতিহাসে একটি চিরন্তন স্মৃতিস্হল।

মেজর জেনারেল ভানগুরু রঘু জানিয়েছেন, যদিও বর্তমান কূটনৈতিক পরিবেশ কিছুটা জটিল, তবুও ভারত ও বাংলাদেশের মধ্যে বিজয় দিবস উদযাপনকে স্মরণীয় করার জন্য এই যৌথ আয়োজন যথাযথভাবে সম্পন্ন হবে। অনুষ্ঠানটি কেবল ইতিহাসকে সম্মান জানাবে না, বরং দুই দেশের সেনা ও মুক্তিযোদ্ধাদের মধ্যে বন্ধন ও সম্মানকে আরও দৃঢ় করবে।

উল্লেখ্য, ফোর্ট উইলিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের ঐতিহাসিক অধ্যায়ের জীবন্ত উদযাপন হিসেবে ধ্রুব স্মৃতিতে রয়ে যাবে।

সুত্রঃ টিভি নাইন বাংলা

এই শাখার আরও খবর

শেখ হাসিনার ফেরার ঘোষণা ঘিরে উত্তাল ঢাকা, আওয়ামী লীগ কি তাহলে ফিরছে?

ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তাঁর এই ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা…

আদাবর থানার পাশে দুই হাতবোমা বিস্ফোরণ

রাজধানীর ঢাকার আদাবর থানার পাশে দুটি হাতবোমা বা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯টা ৫ মিনিটের দিকে মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি…

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভেঙে কেটে দেওয়া হলো রগ

ওটিএন বাংলা ডেস্ক :  নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় আবুল কালাম নামে এক পুলিশ সদস্যের ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে। তাঁকে নির্জন বিলে ডেকে…

ঢাকার বারিধারায় বৈশাখী পরিবহনের বাসে আগুন

রাজধানীর বারিধারায় প্রগতি সরণিতে বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে বারিধারার ‘জে’ ব্লক এলাকায় এ ঘটনা…

কক্সবাজারে ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি, অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

কক্সবাজারের খরুলিয়ায় তিনটি মোটরসাইকেলে এসে একটি মাইক্রোবাসের গতিরোধ করে এক ব্যবসায়ীকে গুলি করেছে ছয় ব্যক্তি। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে সদর উপজেলার খরুলিয়া লাল গোলাপ কমিউনিটি…

খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতির মুখে কালি, পাশে রবীন্দ্রবিরোধী পোস্টার

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে আঁকা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতির মুখে কালি মাখিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। একই সঙ্গে প্রতিকৃতিটির পাশে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au