সর্বশেষ

একটি দল ধর্মকে সামনে এনে ভোটের নামে প্রতারণা করছে: সালাহউদ্দিন

  • 7:19 pm - December 08, 2025
  • পঠিত হয়েছে:১৩৩ বার
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৮ ডিসেম্বর- বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেছেন, দেশের একটি রাজনৈতিক দল ধর্মকে সামনে এনে ভোটের নামে প্রতারণা করছে।

তাঁর ভাষায়, তারা মানুষকে বলা শুরু করেছে যে নির্দিষ্ট মার্কায় ভোট দিলেই সরাসরি জান্নাতে যাওয়া যাবে। ইহকালে মানুষের জীবনযাপন, রাষ্ট্র পরিচালনা, নীতি, আদর্শ বা পরিকল্পনা নিয়ে তাদের কোনো বক্তব্য নেই। শুধু ধর্মের নামে বিভ্রান্তি ছড়িয়ে রাজনৈতিক ফায়দা লুটছে।

তিনি বলেন, জনগণ এখন এসব বুঝে গেছে, তাদের আসল মুখ প্রকাশ হয়ে গেছে।

সোমবার সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির সাত দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব বলেন।

সালাহউদ্দিন আহমদ জানান, বিএনপি ধর্মকে ব্যবহার করে আবেগের ব্যবসা করতে চায় না। বরং জনগণের কল্যাণে কীভাবে কাজ করতে চায়, কী ধরনের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে, তা সহজ ভাষায় মানুষের কাছে তুলে ধরাই তাদের লক্ষ্য।

তিনি বলেন, যারা পরিশ্রম ছাড়া জান্নাতে যাওয়ার কথা বলে তাদের আগে জানা উচিত বাসস্টেশন কোথায়। জনগণ এসব খুব ভালোভাবেই বোঝে। তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনা নিয়ে আগাম পরিকল্পনা না করলে ব্যর্থতা নিশ্চিত।

অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও একই বিষয়ে কথা বলেন। তিনি অভিযোগ করেন, জামায়াত ধর্মের নামে ব্যবসা করে মানুষকে ভুল পথে পরিচালিত করছে।

এটি বিএনপির সাত দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিন। এই কর্মসূচির লক্ষ্য হলো আগামী দিনের বাংলাদেশ নিয়ে জনগণের মতামত সংগ্রহ করা, যা দলের ইশতেহার প্রণয়নে কাজে লাগানো হবে। দ্বিতীয় সেশনের সমাপনীতে প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ভার্চুয়ালি বক্তব্য দেবেন। কর্মসূচিটি শুরু হয়েছে গতকাল এবং চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত।

এই শাখার আরও খবর

শেখ হাসিনার ফেরার ঘোষণা ঘিরে উত্তাল ঢাকা, আওয়ামী লীগ কি তাহলে ফিরছে?

ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তাঁর এই ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা…

আদাবর থানার পাশে দুই হাতবোমা বিস্ফোরণ

রাজধানীর ঢাকার আদাবর থানার পাশে দুটি হাতবোমা বা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯টা ৫ মিনিটের দিকে মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি…

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভেঙে কেটে দেওয়া হলো রগ

ওটিএন বাংলা ডেস্ক :  নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় আবুল কালাম নামে এক পুলিশ সদস্যের ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে। তাঁকে নির্জন বিলে ডেকে…

ঢাকার বারিধারায় বৈশাখী পরিবহনের বাসে আগুন

রাজধানীর বারিধারায় প্রগতি সরণিতে বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে বারিধারার ‘জে’ ব্লক এলাকায় এ ঘটনা…

কক্সবাজারে ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি, অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

কক্সবাজারের খরুলিয়ায় তিনটি মোটরসাইকেলে এসে একটি মাইক্রোবাসের গতিরোধ করে এক ব্যবসায়ীকে গুলি করেছে ছয় ব্যক্তি। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে সদর উপজেলার খরুলিয়া লাল গোলাপ কমিউনিটি…

খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতির মুখে কালি, পাশে রবীন্দ্রবিরোধী পোস্টার

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে আঁকা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতির মুখে কালি মাখিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। একই সঙ্গে প্রতিকৃতিটির পাশে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au