খেলা

এখন ফুটবল পেছাবে না শুধু এগিয়ে যাবে: তাবিদ আওয়াল

  • 1:07 am - December 09, 2025
  • পঠিত হয়েছে:১১০ বার
প্রতি জেলায় একাডেমি থাকলে ফুটবলার তৈরি হবেই। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৯ ডিসেম্বর- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিদ আওয়াল দায়িত্ব নেওয়ার পর ফুটবলপ্রেমীদের মাঝে নতুন প্রত্যাশার জন্ম দিয়েছে। জাতীয় ফুটবলের ভবিষ্যৎ পরিকল্পনা, অবকাঠামো উন্নয়ন, ঘরোয়া লিগ এবং কোচিং কাঠামো—সবকিছু নিয়েই কথা বললেন সিনিয়র রিপোর্টার শুভ দেবনাথের সাথে।

প্রশ্ন: দায়িত্ব নেওয়ার পর আপনার প্রথম অগ্রাধিকার কী ছিল?

তাবিদ আওয়াল: প্রথম দিন থেকেই লক্ষ্য ছিল প্রশাসনিক স্বচ্ছতা ও দলবদ্ধ কাজ নিশ্চিত করা। বাফুফের ভেতরে যে সমন্বয়হীনতা ছিল, তা দূর করা ছাড়া এগোনো সম্ভব নয়। তাই শুরুতেই বিভাগগুলোকে পুনর্গঠন করেছি এবং প্রত্যেকের দায়িত্ব পরিষ্কারভাবে নির্ধারণ করেছি।

প্রশ্ন: বাংলাদেশ ফুটবলের উন্নয়নে কোন দিকটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেন?

তাবিদ আওয়াল: আমি মনে করি গ্রাসরুট–এই জায়গাটাই মূল ভিত্তি। জেলা ও উপজেলা পর্যায়ে ১২ থেকে ১৮ বছর বয়সী খেলোয়াড়দের নিয়ে দীর্ঘমেয়াদি ডেভেলপমেন্ট স্কিম চালু করছি। দেশের প্রতিটি জেলায় ফুটবল অ্যাকাডেমি বা অন্তত ট্রেনিং সেন্টার থাকলে প্রতিভা হারিয়ে যাবে না।

প্রশ্ন: হামজা চৌধুরি বাংলাদেশে হয়ে খেলার পর ফুটবলের জাগরণ তৈরি হয়েছে, সেটি নিয়ে কি বলবেন?

তাবিদ আওয়াল: আমি দায়িত্ব নেয়ার পরই হামজাকে বাংলাদেশের জার্সিতে খেলাতে সর্বোচ্চ চেষ্টা করেছি। সেখানে সফল হয়েছি। এখন ফুটবলের নব জাগরণের কারণে৷ এখন ফুটবল আর পেছাবে না৷ শুধু এগিয়েই যাবে৷ সমিত সোমও কানাডার টপ লেভেলে খেলে। এছাড়া কিউবা, তারেক তারাও প্রবাসী বাংলাদেশী হয়েও বাংলাদেশের জন্য খেলে যাচ্ছেন। আমাদের স্পন্সর বাড়ছে। আগে টাকার জন্য দারে দারে ঘুরতে হয়েছে। এখন সেটা হয় না। আমরা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ থেকেও কোটি কোটি টাকা আয় করছি। সামনে আরো চমক দেখতে পাবেন।

প্রশ্ন: ঘরোয়া লিগ নিয়ে সমালোচনা আছে—দর্শক কম, আয়োজন দুর্বল। কী পরিবর্তন আশা করতে পারেন সমর্থকরা?

তাবিদ আওয়াল: ঘরোয়া লিগে স্বচ্ছ সূচি, উন্নত সম্প্রচার এবং ক্লাবগুলোর আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা হবে। আমরা একটি সেন্ট্রাল রেভিনিউ মডেল নিয়ে কাজ করছি, যাতে ক্লাবগুলো টিভি রাইটস ও স্পনসরশিপের টাকা থেকে অংশ পাবে। দর্শকের অভ্যাস ফিরিয়ে আনতে জনপ্রিয় ক্লাবগুলোর ম্যাচ সপ্তাহান্তে নির্দিষ্ট সময়েই হবে।

প্রশ্ন: অবকাঠামোর উন্নয়ন নিয়ে আপনার পরিকল্পনা কী?

তাবিদ আওয়াল: প্রতিটি বিভাগে একটি করে আধুনিক ফুটবল মাঠের কাজ চলবে। এছাড়া বাফুফে ভবনের সম্প্রসারণ, ইনডোর ট্রেনিং সুবিধা এবং জিম সুবিধা শক্তিশালী করা হচ্ছে। আমরা আন্তর্জাতিক মানের একটি ফুটবল টেকনিক্যাল সেন্টার নির্মাণের পরিকল্পনাও হাতে নিয়েছি।

প্রশ্ন: নারী ফুটবলের সফলতা নিয়ে অনেকেই গর্বিত। আপনার পরিকল্পনায় নারী ফুটবল কতটা গুরুত্ব পাচ্ছে?

তাবিদ আওয়াল: নারী ফুটবলের উন্নতি আমাকে ব্যক্তিগতভাবে অনুপ্রাণিত করে। আমরা মেয়েদের জন্য আলাদা লিগ, আলাদা ট্রেনিং সেশন এবং আন্তর্জাতিক টুর্নামেন্টে আরও অংশগ্রহণ নিশ্চিত করছি। আমাদের মেয়েরা ভবিষ্যতে দক্ষিণ এশিয়া ছাড়িয়ে বড় প্রতিযোগিতায় নিয়মিত খেলবে—এটাই লক্ষ্য।

প্রশ্ন: ফুটবল প্রশাসনে স্বচ্ছতা—এ নিয়ে প্রায়ই অভিযোগ ওঠে। এ বিষয়ে আপনার বক্তব্য?

তাবিদ আওয়াল: অভিযোগ থাকলে তা খোলামেলা তদন্তের ব্যবস্থা থাকবে। আর্থিক লেনদেন থেকে শুরু করে খেলোয়াড় তালিকা—সবকিছু ডিজিটাল করা হচ্ছে। স্বচ্ছতা নিশ্চিত না করলে ফুটবল এগোবে না, এটাই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

প্রশ্ন: সমর্থকদের জন্য আপনার বার্তা কী?

তাবিদ আওয়াল: ফুটবল বাংলাদেশের আবেগ। আমি চাই সমর্থকরা ধৈর্য ধরে আমাদের পাশে থাকুক। পরিবর্তন রাতারাতি হয় না, তবে সঠিক পরিকল্পনা নিয়ে এগোলে বাংলাদেশ ফুটবল অবশ্যই ঘুরে দাঁড়াবে।

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au