বাংলাদেশ

বিশ্বজিৎ হত্যাকাণ্ড: ‘সংখ্যালঘু দেখে কি ১৩ বছরেও বিচার পাইমু না?’

  • 4:41 am - December 10, 2025
  • পঠিত হয়েছে:১৪৯ বার
বিশ্বজিৎ হত্যাকাণ্ডে তেরো বছরের অপেক্ষা বিচার না পেয়ে পরিবারের হাহাকার, ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১০ ডিসেম্বর- পুরোনো ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে দর্জি দোকানি বিশ্বজিৎ দাসকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ১৩ বছর পরও মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিচার না পাওয়ায় ক্ষোভ ও হতাশায় ভরেছে নিহতের পরিবার।

মঙ্গলবার নরসিংদীর মনোহরদীতে নিজের বাড়িতে কথা বলতে গিয়ে বিশ্বজিতের বাবা অনন্ত দাস ভাঙা গলায় বলেন, ছেলে হত্যার বিচার এখনও পাইলাম না। আগের সরকার গেল, নতুন সরকার আইল, কিন্তু বিচার শেষ হইল না। আমরা সংখ্যালঘু বলে কি বিচার পাইমু না? সবার সামনেই আমার ছেলেটারে কোপায়া মাইরা ফেলছে। আগে ভাবতাম সরকার বদলাইলেই বিচার পাইমু, এখনো কোন খবর নাই।

বিশ্বজিতের বড় ভাই উত্তম দাস বলেন, সরকারের কাছে দাবি ছিল একটাই, দ্রুত বিচার। কারণ ভাই তো আর ফিরে আসবে না। ভেবেছিলাম সরকার পরিবর্তন হলে গতি আসবে মামলায়, কিন্তু দেড় বছরেও তেমন কিছু দেখলাম না। আগের সরকারের আমলে যারা ঘটনাটায় জড়িত ছিল, তারাই ক্ষমতায় থাকা অবস্থায় বিচার শেষ করল না। নতুন সরকারও করছে না। তারপরও চাই ছোট ভাইয়ের হত্যার বিচারটা যেন দ্রুত শেষ হয়।

২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপি নেতৃত্বাধীন অবরোধের মধ্যে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় বিশ্বজিৎকে। ঘটনার পর সূত্রাপুর থানার এসআই জালাল আহমেদ ২৫ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে ২০১৩ সালের মার্চে ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল হয়। একই বছরের ডিসেম্বর ঢাকার আদালত আট আসামিকে মৃত্যুদণ্ড এবং ১৩ জনকে যাবজ্জীবন দেন।

হাইকোর্ট ২০১৭ সালে ওই রায়ে পরিবর্তন আনে। মৃত্যুদণ্ড পাওয়া আটজনের মধ্যে দুজনের মৃত্যুদণ্ড বহাল থাকে, চারজনের সাজা কমে যাবজ্জীবনে দাঁড়ায়, আর দুইজন খালাস পান। যাবজ্জীবন পাওয়া ১৩ আসামির মধ্যে দুজন হাইকোর্টে খালাস পেয়েছেন। বাকি আসামিদের আপিল এখনো বিচারাধীন।

বিচার প্রক্রিয়া এত দীর্ঘ হওয়ার কারণ জানতে চাইলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী বলেন, অনেক মামলাই রায় ঘোষণার পর কার্যকর হতে সময় লাগে। তবে সরকার কয়েকটি আলোচিত মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে। আশা করি বিশ্বজিৎ হত্যা মামলাসহ আবরার ফাহাদ, নুসরাত জাহান রাফি, নারায়ণগঞ্জ সেভেন মার্ডারের মতো মামলাগুলোর আপিল দ্রুত শেষ হবে।

১৩ বছরের অপেক্ষা পেরিয়ে আজও বিচারের শেষ দেখেনি বিশ্বজিতের পরিবার। তাদের কথা, একটাই চাওয়া ছেলের হত্যার ন্যায়বিচার জীবদ্দশায় দেখে যেতে চান।

এই শাখার আরও খবর

দিনাজপুরে ধানক্ষেতে হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ, পরিবারের অভিযোগ ‘হত্যা’

দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের সাত দিন পর ধানক্ষেত থেকে প্রশান্ত রায় (১৭) নামে এক হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, প্রশান্তকে হত্যা করে…

গেরিলা কায়দায় যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা, রাহুল-প্রিয়াঙ্কাকে তুলে নিল পুলিশ

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর বাতিলের দাবিতে বিরোধীদের আন্দোলন দ্বিতীয় দিনেও উত্তপ্ত হয়ে…

দেশজুড়ে অর্থনৈতিক ধস, দারিদ্র্যসীমার নিচে যাচ্ছে ছয় কোটি মানুষ

বড় ধরনের অর্থনৈতিক ধাক্কায় দেশের প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যেতে পারে। উচ্চ মূল্যস্ফীতি, আয় কমে যাওয়া, কর্মসংস্থানের সংকট ও জ্বালানি…

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি করল বিমান

বোয়িংয়ের পর এবার ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন এই বহরে থাকবে চারটি ওয়াইড-বডি এ৩৫০-৯০০…

দিনে দুপুরে তুলে নিয়ে যাওয়ার পর ফিরে এসে চুপচাপ সাব-রেজিস্টার

খুলনা জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে সদর সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রায় ৪০…

দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি গ্রেপ্তার

শিশুদের একটি হাসপাতালের জন্য সংগ্রহ করা দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থী রাজাপাকসেকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা। বুধবার রাজধানী কলম্বো থেকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au