সর্বশেষ

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন সিইসি

  • 7:28 pm - December 10, 2025
  • পঠিত হয়েছে:২০৪ বার
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১০ ডিসেম্বর- রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজনে কমিশনের প্রস্তুতি জানাতেই বুধবার সকাল সাড়ে ১১টার দিকে কমিশনের গাড়ি বহর নির্বাচন ভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে যাত্রা করে। সিইসির নেতৃত্বে পুরো কমিশন এ বৈঠকে অংশ নেয়।

৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর দায়িত্ব পাওয়া বর্তমান কমিশন প্রথমবারের মতো বড় ধরনের জাতীয় নির্বাচন আয়োজন করতে যাচ্ছে। অভিজ্ঞতা ছাড়া এই আয়োজনের প্রস্তুতি, পরিকল্পনা এবং বাস্তবায়নের সার্বিক চিত্র রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন সিইসি। বৈঠকের পর ধারণা করা হচ্ছে, জাতীয় উদ্দেশে দেওয়া ভাষণে তফসিল ঘোষণা করতে পারেন তিনি। নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সাক্ষাৎ শেষে দুপুর ২টার দিকে বঙ্গভবন থেকে বের হয়ে আসে কমিশনের গাড়ি বহর। বৈঠকে কী আলোচনা হয়েছে সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য জানায়নি নির্বাচন কমিশন।

এই শাখার আরও খবর

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au