বিনোদন

এশিয়ান ফিল্মস কম্পিটিশনের বিচারকের আসনে অপি করিম

  • 7:56 pm - December 10, 2025
  • পঠিত হয়েছে:১৯ বার

মেলবোর্ন, ১০ ডিসেম্বর- ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘এশিয়ান ফিল্মস কম্পিটিশন বিভাগের’ জুরিবোর্ড ঘোষণা করেছে আয়োজকরা। এবার বিচারকের আসনে আছেন অভিনেত্রী অপি করিম। এছাড়াও তার সঙ্গে আছেন আন্তর্জাতিকভাবে পরিচিত পাঁচজন চলচ্চিত্র ব্যক্তিত্ব।

উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল জানিয়েছেন, চলচ্চিত্র উৎসবের ২৪তম আসরের ‘এশিয়ান ফিল্মস কম্পিটিশন বিভাগের’ জুরিবোর্ডে রয়েছেন নরওয়ের প্রযোজক ইনগ্রিড লিল হগটুন, বাংলাদেশের অভিনেত্রী, ও স্থপতি সৈয়দা তুহিন আরা করিম (অপু করিম), ইতালির প্রযোজক ও পরিবেশক লিডিয়া জেনচি, মালয়েশিয়ার মিডিয়া নির্বাহী ও কনটেন্ট কৌশলবিদ টেং লি ইয়িন, এবং তুরস্কের পুরস্কারপ্রাপ্ত নির্মাতা রেইস চেলিক।

জামাল বলেছেন, এবারের উৎসবে এশিয়া ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে রেকর্ডসংখ্যক চলচ্চিত্র জমা পড়েছে, যা এই উৎসবের ইতিহাসে অন্যতম বড় সাড়া হিসেবে বিবেচিত হচ্ছে। এই বিপুল সাড়া নিয়ে আমরা আয়োজনটিকে আরও আন্তর্জাতিক পরিসরে পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।

‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ এই প্রতিপাদ্য নিয়ে রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে হবে এই উৎসব। সিনেমার এই উৎসব বসছে আগামী বছরের ১০ জানুয়ারিতে, চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। এবারে ৭৫টি দেশের পূর্ণ ও স্বল্প দৈর্ঘ্যের ২৫০টি সিনেমা দেখানো হবে উৎসবে। এর মধ্যে বাংলাদেশের সিনেমা আছে ৬৭টি।

বরাবরের মত এবারও উৎসবে থাকছে ১০টি বিভাগ। তা হল-এশিয়ান সিনেমা সেকশন, রেট্রোস্পেক্টিভ, ট্রিবিউট, ওয়াইড অ্যাঙ্গেল, বাংলাদেশ প্যানোরমা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন ফিল্মস, উইমেন ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ফিল্মস ও স্পিরিচুয়াল ফিল্মস।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর মিলনায়তন ও আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন-এই তিন ভ্যেনুতে সিনেমাগুলো দেখানো হবে। উৎসবের ২৪তম আসরে ‘চাইনিজ ফিল্ম উইক’ নামে চীনা চলচ্চিত্রের ১২০ বছর পূর্তি উদযাপন করা হবে। স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য মিলিয়ে দেশটির ১৫টি সিনেমা দেখানো হবে উৎসবে। এছাড়া উৎসবে চতুর্থবারের মত থাকবে মাস্টারক্লাস। ভিন্ন দেশের তিনজন স্বনামধন্য নির্মাতা আসবেন এই মাস্টারক্লাস নিতে।

১৯৯২ সাল থেকে ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ করছে রেইনবো চলচ্চিত্র সংসদ। চলচ্চিত্র বিষয়ক ত্রৈমাসিক পত্রিকা ‘সেলুলয়েড’ প্রকাশনার পাশাপাশি নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনী, সেমিনার ও শুদ্ধসংগীত আসর আয়োজনও করে তারা।

এই শাখার আরও খবর

বিবাহবার্ষিকীতে প্রিন্স উইলিয়াম-কেটের পরিবারিক ছবি প্রকাশ, চ্যালেঞ্জ পেরিয়ে নতুন বার্তার ইঙ্গিত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিবাহের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের বর্তমান ব্রিটিশ সিংহাসনের প্রধান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন একটি পারিবারিক ছবি…

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস-এর মুক্তি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে আসার কথা…

বাবার আর্থিক লেনদেনের সঙ্গে আমার সম্পর্ক নেই, বললেন পূজা চেরি

মেলবোর্ন, ২৬ এপ্রিল- চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া দেবু প্রসাদ রায়ের ঘটনার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা…

শিল্পী থেকে রাজনীতিবিদ, কাউকে ছাড়লেন না অভিনেতা খরাজ

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ…

বিশ্বজুড়ে যুদ্ধ নয়,শান্তির পক্ষে ‘সহজিয়া’

মেলবোর্ন, ২৫ এপ্রিল- বিশ্বজুড়ে চলমান সংঘাত ও যুদ্ধের বিরুদ্ধে শান্তির আহ্বান জানিয়ে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে ‘নো ওয়ার, নো এম্পায়ার’ শীর্ষক কনসার্ট। শুক্রবার…

বাসায় মাথা ঘুরে পড়ে গেলেন অভিনেত্রী, হাসপাতালে মৃত ঘোষণা

মেলবোর্ন, ২৩ এপ্রিল- ভারতের আঞ্চলিক বিনোদন অঙ্গনের উদীয়মান অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই। মঙ্গলবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৩০ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au