বিনোদন

বাবার মৃত্যুতে শোকস্তব্ধ ববির আবেগঘন পোস্ট

  • 8:51 pm - December 10, 2025
  • পঠিত হয়েছে:১৯ বার

মেলবোর্ন, ১০ ডিসেম্বর- ধর্মেন্দ্রর প্রয়াণের পর এই প্রথম বাবার স্মৃতিতে সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট করলেন অভিনেতা ববি দেওল। কবিতার ছন্দে হৃদয়ের সব ভালোবাসা উজাড় করে বাবাকে স্মরণ করলেন তিনি। বেঁচে থাকলে আজ ৯০তম জন্মদিন পালিত হতো বলিউডের ‘হি-ম্যান’ খ্যাত এই কিংবদন্তি অভিনেতার। কিন্তু জন্মদিনের ঠিক ১৪ দিন আগেই প্রয়াত হন ধর্মেন্দ্র।

বাবার মৃত্যুতে শোকস্তব্ধ দুই পুত্র সানি দেওল ও ববি দেওল এতদিন কোনো পোস্ট করেননি। তবে বিশেষ এই দিনটিতে আবেগ ধরে রাখতে পারলেন না ববি। বাবার স্মৃতিতে তিনি লিখেছেন, ‘আমার প্রিয় বাবা এবং আমাদের প্রিয় ধরম, তোমার কথা ভেবেই আমি এই লেখাটি লিখছি। তুমি আমাদের সকলকে যে ভালোবাসা দিয়েছো, পৃথিবীর আর কোথাও সেই ভালোবাসা নেই।’

ববি আরও লেখেন, ‘তুমি আমাদের প্রতিটি হাসি, প্রতিটি অশ্রুবিন্দুতে আমাদের পাশে দাঁড়িয়েছো। প্রতিটি কষ্টে তোমার হাত বাড়িয়েছো। যা কেবল আমাদের ধরমই করতে পারে।’

কিংবদন্তি অভিনেতার তারকা হয়ে ওঠার গল্প নিয়েও লিখেছেন পুত্র ববি। তিনি উল্লেখ করেছেন, ‘যখন তুমি তারকা হয়ে উঠলে, তখন তুমি সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে গিয়েছিলে, তাদের হাত ধরে। কারও হাত ছাড়োনি। তুমি গর্বের সঙ্গে দেশের নাম উজ্জ্বল করেছো। তুমি সকলের কাছে ‘হি-ম্যান’।’

ববি আরও লেখেন, ‘একজন মানুষ, কিন্তু ছোটবেলা থেকেই তুমি আমার নায়ক। তোমার কাছ থেকেই আমি স্বপ্ন দেখতে শিখেছি। তোমার থেকেই আমি আত্মবিশ্বাসী হতে শিখেছি। তোমার মূল্যবোধের কারণেই আমরা দেওল হয়েছি।’

শেষে লিখেছেন, ‘হৃদয় হলেও তোমার মতো হতে হয়। ভালোবাসালেও তোমার মতোই বাসতে হয়। মানুষ হলেও তোমার মতো হতে হয়। তুমি আমার বাবা, কিন্তু তুমি আমাদের সকলের ধরম। তোমার সন্তান হতে পেরে আমি গর্বিত। শুভ জন্মদিন, আমার প্রিয় বাবা। আমি তোমাকে আজীবন ভালোবাসব।’

এই শাখার আরও খবর

বিবাহবার্ষিকীতে প্রিন্স উইলিয়াম-কেটের পরিবারিক ছবি প্রকাশ, চ্যালেঞ্জ পেরিয়ে নতুন বার্তার ইঙ্গিত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিবাহের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের বর্তমান ব্রিটিশ সিংহাসনের প্রধান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন একটি পারিবারিক ছবি…

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস-এর মুক্তি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে আসার কথা…

বাবার আর্থিক লেনদেনের সঙ্গে আমার সম্পর্ক নেই, বললেন পূজা চেরি

মেলবোর্ন, ২৬ এপ্রিল- চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া দেবু প্রসাদ রায়ের ঘটনার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা…

শিল্পী থেকে রাজনীতিবিদ, কাউকে ছাড়লেন না অভিনেতা খরাজ

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ…

বিশ্বজুড়ে যুদ্ধ নয়,শান্তির পক্ষে ‘সহজিয়া’

মেলবোর্ন, ২৫ এপ্রিল- বিশ্বজুড়ে চলমান সংঘাত ও যুদ্ধের বিরুদ্ধে শান্তির আহ্বান জানিয়ে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে ‘নো ওয়ার, নো এম্পায়ার’ শীর্ষক কনসার্ট। শুক্রবার…

বাসায় মাথা ঘুরে পড়ে গেলেন অভিনেত্রী, হাসপাতালে মৃত ঘোষণা

মেলবোর্ন, ২৩ এপ্রিল- ভারতের আঞ্চলিক বিনোদন অঙ্গনের উদীয়মান অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই। মঙ্গলবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৩০ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au