এক সংস্কৃতির বিতর্কে উত্তাল অস্ট্রেলিয়ার রাজনীতি
মেলবোর্ন, ১৯ জুন- অস্ট্রেলিয়ায় বহুসংস্কৃতিবাদ নাকি একক সাংস্কৃতিক পরিচয়-এই প্রশ্নকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়ে উঠেছে। ডানপন্থি রাজনৈতিক দল ওয়ান নেশনের নেতা পলিন…
মেলবোর্ন, ১১ ডিসেম্বর- বিচার বিভাগের স্বাধীনতা ও সংস্কারবিষয়ক অনুসন্ধানী প্রতিবেদনের জন্য জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (নিমকো) ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আয়োজিত ‘মিডিয়া অ্যাওয়ার্ড অন জুডিশিয়াল ইনডিপেনডেন্স ২০২৫’ পেয়েছেন সমকালের সিনিয়র রিপোর্টার আবু সালেহ রনি।
গত বছরের ১৭ থেকে ২১ অক্টোবর সমকালে প্রকাশিত ‘বিচার বিভাগের সংকট’ শীর্ষক পাঁচ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়।
বুধবার রাজধানীর দারুসসালামে নিমকো মিলনায়তনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মহবুবা ফারজানা প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
প্রথমবারের মতো আয়োজিত এ প্রতিযোগিতায় মোট ১০ জন সাংবাদিক পুরস্কার অর্জন করেন—এর মধ্যে প্রিন্ট ও অনলাইন বিভাগে ৫ জন এবং টেলিভিশন ও রেডিও বিভাগে আরও ৫ জন। পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে সনদপত্র এবং ২৫ হাজার টাকা প্রদান করা হয়।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমকাল সম্পাদক ও জুরি বোর্ড সদস্য শাহেদ মুহাম্মদ আলী, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার (জেলা জজ) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুল আলম চৌধুরী এবং ইউএনডিপির হেড অব কমিউনিকেশনস মো. আব্দুল কাইয়ুম।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানের সূচনাপত্র উপস্থাপন করেন ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন উন্নয়ন) মোসাম্মৎ রহিমা আক্তার।
অনুষ্ঠানে বিজয়ী প্রতিবেদন প্রদর্শনী, বিচারবিষয়ক সাংবাদিকতার নির্দেশিকা প্রকাশ এবং ফটোসেশন অনুষ্ঠিত হয়।
গত অক্টোবরে প্রকাশিত সিরিজটিতে বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপ, অনিয়ম–দুর্নীতি, মামলার জট, বাজেট প্রণয়ন এবং প্রকল্প বাস্তবায়নের সীমাবদ্ধতাসহ দীর্ঘদিনের সমস্যার বিশ্লেষণ করা হয়। বিশেষজ্ঞ মতামত ও তথ্যভিত্তিক বিশ্লেষণের পাশাপাশি সংকটের নেপথ্যের কাঠামোগত কারণও প্রতিবেদনে তুলে ধরা হয়।
দেড় যুগের বেশি সময়ের সাংবাদিকতা জীবনে আবু সালেহ রনি এর আগে ১২ বার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড, মুক্তিযুদ্ধ–বিষয়ক প্রতিবেদনের জন্য দু’বার ‘বজলুর রহমান স্মৃতি পদক’ এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাংবাদিকতা পুরস্কার অর্জন করেছেন।
আইন–বিচার, নারী–শিশু অধিকার, দুর্নীতি ও সংস্কৃতি–সহ বিভিন্ন বিষয়ে তিনি আরও বেশ কয়েকটি পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au