ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…
মেলবোর্ন, ১১ ডিসেম্বর- টানা ছয় ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ থাকায় অবশেষে পুলিশি নিরাপত্তায় সচিবালয় ত্যাগ করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বুধবার দুপুর ২টার পর থেকে তিনি সচিবালয়ের ১১ নম্বর ভবনের চতুর্থ তলায় দাপ্তরিক কক্ষে আটকা ছিলেন। রাত ৮টা ১২ মিনিটে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তিনি ভবন ছাড়েন।
এর আগে পুলিশের একটি বিশেষায়িত ইউনিট সচিবালয়ে প্রবেশ করলে আন্দোলনকারীরা বাধা দেওয়ার চেষ্টা করেন। পুলিশ বাঁশি বাজিয়ে তাদের সরানোর চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হলে বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন।
দুপুর থেকে সচিবালয় ভাতার ২০ শতাংশ বাস্তবায়নের দাবিতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অর্থ উপদেষ্টার কক্ষের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। হ্যান্ড মাইক হাতে তারা স্লোগান দিতে থাকেন। তাদের দাবি ছিল, সরকারিভাবে আদেশ জারি না হওয়া পর্যন্ত কোনো কর্মকর্তা-উপদেষ্টা বের হতে পারবেন না।
আন্দোলনকারীরা জানান, রেশন সুবিধা ও মহার্ঘ ভাতা বাস্তবায়নের আশ্বাস আগেও দেওয়া হয়েছিল, কিন্তু তা বাস্তবে রূপ নেয়নি। নতুন পে-কমিশন গঠিত হলেও বর্তমান সরকার তা কার্যকর করবে না বলে অর্থ উপদেষ্টা মন্তব্য করায় ক্ষোভ আরও বেড়ে যায়। এসব দীর্ঘদিনের অসন্তোষ থেকেই আজকের অবরোধে তারা অংশ নেন।
সচিবালয়ে সভা-সমাবেশ নিষিদ্ধ থাকার পরও বুধবার বিকেল থেকে বিপুলসংখ্যক কর্মকর্তা-কর্মচারী আন্দোলনে যোগ দেন। দীর্ঘ টানটান উত্তেজনা শেষে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অর্থ উপদেষ্টা নিরাপত্তায় সচিবালয় ছাড়েন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au