সর্বশেষ

চট্টগ্রামে কনটেইনার ডিপোর ধর্মঘট এক মাসের জন্য স্থগিত

  • 4:50 am - December 11, 2025
  • পঠিত হয়েছে:১৩৫ বার

মেলবোর্ন, ১১ ডিসেম্বর- চট্টগ্রামে আমদানি ও রফতানি পণ্য ব্যবস্থাপনায় যুক্ত বেসরকারি কনটেইনার ডিপোগুলোর ধর্মঘট কর্মসূচি স্থগিত করা হয়েছে। বুধবার বিকালে চট্টগ্রাম বন্দর ভবনে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর ডিপো সমিতি এ সিদ্ধান্ত জানায়। বৃহস্পতিবার থেকে ধর্মঘট পালনের প্রস্তুতি নেওয়া হয়েছিল।

ডিপো সমিতি জানায়, সেপ্টেম্বর থেকে রফতানি ও খালি কনটেইনার হ্যান্ডলিং সেবার জন্য বাড়তি মাশুল নেওয়ার উদ্যোগ নেয়া হয়েছিল। তবে একজন ব্যবহারকারী আদালতে রিট করলে বাড়তি মাশুল আদায়ে স্থগিতাদেশ দেওয়া হয়। নতুন মাশুল কার্যকর না হওয়ায় ডিপো পরিচালনাকারীরা লোকসানের মুখে পড়ে রফতানি কার্যক্রম বন্ধের ঘোষণা দিতে যাচ্ছিল। এতে পোর্টলিংক লজিস্টিকস ছাড়া সব ডিপো রফতানি কার্যক্রম বন্ধ রাখার পরিকল্পনা করেছিল।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় বন্দর ও কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে বুধবার বিকালে বৈঠক হয়। বৈঠকে বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমোডর আহমেদ আমিন আবদুল্লাহ, ডিপো অ্যাসোসিয়েশনের সভাপতি খলিলুর রহমানসহ উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানান, আলোচনার ফলে ডিপো সমিতি আগামী এক মাসের জন্য ধর্মঘট স্থগিত করতে সম্মত হয়েছে।

সমিতির মহাসচিব রুহুল আমিন সিকদার বলেন, ১৩ বছর ধরে একই মাশুলে ডিপো পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। নতুন করে নির্ধারিত মাশুল আদালতের নির্দেশনার কারণে কার্যকর হয়নি। ফলে ডিপোগুলো আলাদাভাবে রফতানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল। বৈঠকে বন্দর কর্তৃপক্ষ এক মাসের মধ্যে সমস্যার সমাধানের আশ্বাস দেয়। সেই আশ্বাসেই ধর্মঘট কর্মসূচি স্থগিত করা হয়েছে।

এই শাখার আরও খবর

রবীন্দ্র ঋষিকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা, কী হয়েছিল সেদিন?

ময়মনসিংহের ভালুকায় সেলুনে ঢুকে রবীন্দ্র ঋষি (৪৩) নামে এক নরসুন্দরকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় জামিরদিয়া এলাকার মুক্তিযোদ্ধা মার্কেটে এ ঘটনা…

লক্ষ্মীপুরে খোরশেদ বাহিনীর প্রধানকে গুলি করে হত্যা, এলাকায় আতঙ্ক

লক্ষ্মীপুরে মাটির ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে খোরশেদ বাহিনীর প্রধান মো. খোরশেদ নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামের খানের…

১২ শতাংশ জমির বিনিময়ে মুক্তি চান ছাত্রীকে ধর্ষনের অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক

নেত্রকোণার মদনে ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে একাধিকবার ধর্ষণ ও গর্ভবতী করার অভিযোগে করা মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে। মামলার প্রধান আসামি মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী…

রাধারমণ দত্তের সমাধির পাশে গানবাজনা বন্ধের দাবি ইসলামিক অর্গানাইজেশনের

সুনামগঞ্জের জগন্নাথপুরে মরমী সাধক ও লোককবি রাধারমণ দত্তের সমাধিস্থল সংলগ্ন এলাকায় গানবাজনার আয়োজন বন্ধের দাবি জানিয়েছে ‘কেশবপুর ইসলামিক অর্গানাইজেশন’। এ দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)…

ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে যুক্ত করে ‘বিগ-বি’ উদ্যোগ বাস্তবায়নে সম্মত বাংলাদেশ-জাপান

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে প্রস্তাবিত বঙ্গোপসাগরীয় শিল্প প্রবৃদ্ধি উদ্যোগ ‘বিগ-বি’ (BIG-B) ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে যুক্ত করে বাস্তবায়নে একমত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের…

রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, ভাইবোনসহ নিহত ৪

রংপুরের মিঠাপুকুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় নারীসহ অন্তত ১৪ জন আহত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au