বাংলাদেশ

‘অপমানিত’ বাংলাদেশের রাষ্ট্রপতি পদত্যাগ করতে চান

  • 1:46 am - December 12, 2025
  • পঠিত হয়েছে:১৮১ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১২ ডিসেম্বর- রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, অন্তর্বর্তী সরকারের আচরণে তিনি অপমানিত বোধ করছেন। এ জন্য আগামী ফেব্রুয়ারির সংসদ নির্বাচন শেষ হলেই তিনি তার দায়িত্ব থেকে সরে যাবেন। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মনোভাবের কথা জানান রাষ্ট্রপতি।

বঙ্গভবন থেকে হোয়াটসঅ্যাপে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি রয়টার্সকে বলেন, তিনি দায়িত্ব থেকে বিদায় নিতে আগ্রহী, তবে নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত সাংবিধানিক কারণে তাকে দায়িত্ব পালন করে যেতে হবে।

তার ভাষায়, “আমি এখান থেকে চলে যেতে চাই। শুধু সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই এখনো এ অবস্থানে আছি।”

মো. সাহাবুদ্দিন জানান, প্রায় সাত মাস ধরে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তার সঙ্গে কোনো বৈঠক করেননি।  তার প্রেস ডিপার্টমেন্টও কেড়ে নেওয়া হয়েছে এবং বিদেশি দূতাবাসগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা হয়েছে।

“এক রাতের মধ্যে সব কনস্যুলেট ও দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরানো হয়েছে। এতে জনগণের কাছে ভুল বার্তা গেছে। আমি খুব অপমানিত বোধ করেছি,” বলেন তিনি।

বঙ্গভবনের দরবার হলে ২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন। ছবি: পিআইডি।

রয়টার্স জানায়, এই অভিযোগ সম্পর্কে ইউনূসের প্রেস অফিসের মন্তব্য জানতে চাইলেও তারা কোনো সাড়া পায়নি।

২০২৪ সালের জুলাইয়ে আন্দোলনের পর রাজনৈতিক পরিস্থিতি পাল্টে গেলে সাহাবুদ্দিনের অবস্থান গুরুত্ব পায়। শেখ হাসিনা দেশ ছাড়ার পর এবং সংসদ ভেঙে দেওয়ার পর তিনি ছিলেন শেষ সাংবিধানিক কর্তৃপক্ষ।

পেশায় আইনজীবী মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতির দায়িত্ব নেন। এর আগে তিনি বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন এবং আওয়ামী লীগের বিভিন্ন দায়িত্বে দীর্ঘ সময় কাজ করেছেন। ১৯৭১ সালে তিনি ছিলেন পাবনা জেলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক এবং মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতি তার ছবি সরিয়ে ফেলার ঘটনার বিষয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি দিলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যেই তিনি ভোটের পর পদ ছাড়ার ইচ্ছা স্পষ্ট করেছেন।

সূত্র: রয়টার্স

এই শাখার আরও খবর

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au