বিশ্ব

অনুমতি ছাড়াই পাক প্রধানমন্ত্রী ঢুকে পড়লেন পুতিন-এরদোয়ানের বৈঠকে

  • 2:32 pm - December 13, 2025
  • পঠিত হয়েছে:১৮২ বার
শেহবাজ শরীফ। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১৩ ডিসেম্বর- তুর্কমেনিস্তানে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে রাশিয়া, তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ নেতৃত্বকে ঘিরে কূটনৈতিক তৎপরতা নজর কাড়ে। সম্মেলনে অংশ নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দেশটিতে পৌঁছান। একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানসহ আরও কয়েকজন বিশ্বনেতা।

সম্মেলনের সাইডলাইনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক নির্ধারিত ছিল। তবে নির্ধারিত সময়ের আগে পুতিন ও এরদোয়ান একটি রুদ্ধদ্বার বৈঠকে বসেন, যা প্রত্যাশার তুলনায় দীর্ঘ সময় ধরে চলে।

সংবাদমাধ্যম আরটি ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ওই বৈঠক দীর্ঘায়িত হওয়ায় পাশের কক্ষে অপেক্ষমাণ শেহবাজ শরীফকে প্রায় ৪০ মিনিট অপেক্ষা করতে হয়। দীর্ঘ সময় ধরে অপেক্ষার কারণে তিনি কিছুটা অস্বস্তি ও বিরক্তি অনুভব করেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরটি ইন্ডিয়ার তথ্যমতে, দীর্ঘ অপেক্ষার পর শেহবাজ শরীফ পুতিন–এরদোয়ানের রুদ্ধদ্বার আলোচনার কক্ষে প্রবেশ করেন। তবে তিনি আনুষ্ঠানিক আমন্ত্রণে ভেতরে যান, নাকি নিজ উদ্যোগে প্রবেশ করেন, সে বিষয়ে প্রতিবেদনে স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।

এদিকে সম্মেলনের আয়োজক দেশ তুর্কমেনিস্তান আন্তর্জাতিক অঙ্গনে তাদের নিরপেক্ষ অবস্থানের জন্য পরিচিত। ১৯৯৫ সালের ১২ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ সর্বসম্মতিক্রমে দেশটিকে স্থায়ীভাবে নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এই নীতির আওতায় তুর্কমেনিস্তান সামরিক জোটে অংশ না নেওয়া, আত্মরক্ষার বাইরে কোনো বৈদেশিক সংঘাতে জড়িত না হওয়া এবং নিজ ভূখণ্ডে বিদেশি সামরিক ঘাঁটি স্থাপনের অনুমতি না দেওয়ার নীতি অনুসরণ করে আসছে।

সূত্র: আরটি ইন্ডিয়া

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au