সর্বশেষ

ইঞ্জিন বিকল: মাঝ সাগরে আটকে পড়ে তিন শতাধিক পর্যটকবাহী জাহাজ

  • 12:47 am - December 14, 2025
  • পঠিত হয়েছে:১২১ বার
পর্যটকবাহী জাহাজ। ফাইল ছবি

মেলবোর্ন, ১৪ ডিসেম্বর- ইঞ্জিন বিকলের কারণে সেন্ট মার্টিন থেকে কক্সবাজার ফেরার পথে মাঝ সাগরে আটকে পড়ে তিন শতাধিক পর্যটকবাহী একটি জাহাজ। জাহাজটির নাম কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন। শনিবার ১৩ ডিসেম্বর বিকেল ৫টার দিকে টেকনাফের বাহারছড়া সংলগ্ন সাগরে এ ঘটনা ঘটে।

জানা যায়, সেন্ট মার্টিন দ্বীপ থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রাকালে হঠাৎ জাহাজটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে জাহাজটি মাঝ সাগরে থেমে যায় এবং ভেতরে থাকা যাত্রীদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়। জাহাজটিতে থাকা যাত্রীদের প্রায় সবাই পর্যটক ছিলেন।

সি ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বিষয়টি নিশ্চিত করে জানান, ইঞ্জিনে সাময়িক সমস্যা দেখা দেওয়ায় জাহাজটি কিছু সময়ের জন্য আটকে পড়েছিল। পরে প্রয়োজনীয় মেরামত শেষে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে জাহাজটি পুনরায় যাত্রা শুরু করে কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়। তিনি আরও বলেন, জাহাজের মাস্টারের সঙ্গে সরাসরি কথা বলে পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।

উল্লেখ্য, গত ১ ডিসেম্বর থেকে কক্সবাজার ও সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী এই রুটে জাহাজ চলাচল চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।

এই শাখার আরও খবর

শেখ হাসিনার ফেরার ঘোষণা ঘিরে উত্তাল ঢাকা, আওয়ামী লীগ কি তাহলে ফিরছে?

ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তাঁর এই ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা…

আদাবর থানার পাশে দুই হাতবোমা বিস্ফোরণ

রাজধানীর ঢাকার আদাবর থানার পাশে দুটি হাতবোমা বা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯টা ৫ মিনিটের দিকে মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি…

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভেঙে কেটে দেওয়া হলো রগ

ওটিএন বাংলা ডেস্ক :  নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় আবুল কালাম নামে এক পুলিশ সদস্যের ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে। তাঁকে নির্জন বিলে ডেকে…

ঢাকার বারিধারায় বৈশাখী পরিবহনের বাসে আগুন

রাজধানীর বারিধারায় প্রগতি সরণিতে বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে বারিধারার ‘জে’ ব্লক এলাকায় এ ঘটনা…

কক্সবাজারে ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি, অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

কক্সবাজারের খরুলিয়ায় তিনটি মোটরসাইকেলে এসে একটি মাইক্রোবাসের গতিরোধ করে এক ব্যবসায়ীকে গুলি করেছে ছয় ব্যক্তি। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে সদর উপজেলার খরুলিয়া লাল গোলাপ কমিউনিটি…

খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতির মুখে কালি, পাশে রবীন্দ্রবিরোধী পোস্টার

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে আঁকা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতির মুখে কালি মাখিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। একই সঙ্গে প্রতিকৃতিটির পাশে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au