সর্বশেষ

২য় সপ্তাহেও ৩০০ কোটির বেশি আয়ের আশা ধুরন্ধরে

  • 8:26 pm - December 14, 2025
  • পঠিত হয়েছে:১৭ বার

মেলবোর্ন, ১৪ ডিসেম্বর- বছরের শেষ মাসে মুক্তি পাওয়া বলিউডের ছবি ‘ধুরন্ধর’ বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। রণবীর সিংয়ের ছবিটি দুর্দান্ত আয়ের সঙ্গে সঙ্গে দর্শকদের প্রশংসাও কুড়িয়েছে। অক্ষয় খান্নার এন্ট্রি ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় বিস্তর আলোচনার জন্ম দিয়েছে।

সিনেমাটির গল্প ও সবার অভিনয়ও প্রশংসা কুড়াচ্ছে। যার প্রভাব দেখা যাচ্ছে বক্স অফিসে। পরিসংখ্যান বলছে, দ্বিতীয় শনিবারের দিন এসেও ছবিটি সর্বোচ্চ আয় করেছে। এরকম আয় চলতে থাকলে দ্বিতীয় সপ্তাহের শুরুতে ৩০০ কোটি অতিক্রম করবে।

তথ্যানুযায়ী, গত ৫ ডিসেম্বর ছবিটি মুক্তি পায়। প্রথম দিনের আয় ছিল ২৮ কোটি টাকা। প্রথম সপ্তাহে আয় দাঁড়ায় ২০৭.২৫ কোটি টাকা। দ্বিতীয় শুক্রবার এটি ৩২.৫ কোটি টাকা আয় করে এবং দ্বিতীয় শনিবার (গতকাল) এটা ৪৪.৬ কোটি টাকা আয় করেছে। এখনও পর্যন্ত মোট আয় ২৮৩.৮১ কোটি টাকা।

প্রতিবেদন অনুসারে, দ্বিতীয় রবিবার অর্থাৎ আগামীকাল ছবিটি ৫০ কোটি টাকা ছুঁতে পারে। যদি সেটি বাস্তবেই হয়, তবে দ্বিতীয় সপ্তাহের শুরুতেই সিনেমাটি ৩০০ কোটি টাকা অতিক্রম করতে যাচ্ছে।

জানা গেছে, ‘ধুরন্ধর’ সিনেমাটি সত্য ঘটনা দ্বারা অনুপ্রাণিত। ছবিটিতে সংসদ বিস্ফোরণ, মুম্বাই তাজ হোটেলে আক্রমণ এবং বিমান ছিনতাইয়ের মতো ঘটনাগুলো দেখানো হয়েছে। অনেকে ছবিটির গল্পে ভারতের মেজর মোহিত শর্মা জীবনীর মিল পেয়েছেন। তবে পরিচালক আদিত্য ধর তা অস্বীকার করেছেন।

সিনেমায় অক্ষয় খান্নার চরিত্র ‘রেহমান ডাকাত’ সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল। ছবিতে তার অভিনয় ইতোমধ্যেই ঝড় উঠেছে। রণবীর সিংয়ের কাজও প্রশংসিত হয়েছে। অর্জুন রামপাল ও সঞ্জয় দত্তের কাজও দুর্দান্ত হয়েছে বলে অভিমত নেটিজেনদের।

সূত্র: হিন্দুস্থান টাইমস

এই শাখার আরও খবর

পশ্চিমবঙ্গে ভোটগণনায় নজিরবিহীন নিরাপত্তা,ফলাফল ৪ মে

মেলবোর্ন, ১ মে- পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পর এখন পুরো রাজ্যের দৃষ্টি নিবদ্ধ রয়েছে ভোটগণনার দিকে। আগামী ৪ মে ফলাফল ঘোষণাকে কেন্দ্র…

যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ‘কঠোর জবাব’ দেবে ইরান

মেলবোর্ন, ১ মে- যুক্তরাষ্ট্র পুনরায় হামলা চালালে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, নতুন করে আঘাত এলে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক স্থাপনাগুলোতে পাল্টা…

কারাবাস থেকে আবারও গৃহবন্দী অং সান সু চি

মেলবোর্ন, ১ মে- মিয়ানমারের সাবেক রাষ্ট্রনেত্রী অং সান সু চি-কে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। দীর্ঘদিনের কারাবাসের পর এই…

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের ঐতিহাসিক দিন আজ

মেলবোর্ন, ১ মে- আজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক অবিস্মরণীয় দিন হিসেবে দিনটি পালিত হচ্ছে বাংলাদেশসহ সারা বিশ্বে। ১৮৮৬ সালের…

শিশুহত্যার ঘটনায় উত্তাল অস্ট্রেলিয়ার অ্যালিস স্প্রিংস, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশের সঙ্গে সংঘর্ষ

মেলবোর্ন, ১ মে- অস্ট্রেলিয়ার অ্যালিস স্প্রিংস শহরে পাঁচ বছর বয়সী এক শিশুকে হত্যার অভিযোগে আটক ব্যক্তিকে ঘিরে তীব্র সহিংসতা ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।…

সমীক্ষাকে ‘রাজনৈতিক চক্রান্ত’ বললেন মমতা, ভোটের ফল নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল

মেলবোর্ন, ১ মে- পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর বুথফেরত সমীক্ষা ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে রাজ্যজুড়ে। ভোট শেষ হওয়ার পর থেকেই বিভিন্ন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au