সর্বশেষ

এবার লাইমলাইটে অর্জুন রামপালের ব্যক্তিগত জীবন

  • 8:38 pm - December 14, 2025
  • পঠিত হয়েছে:২৯ বার

মেলবোর্ন, ১৪ ডিসেম্বর- সম্প্রতি ‘ধুরন্ধর’ সিনেমায় শক্তিশালী অভিনয়ে দর্শকদের মুগ্ধ করে আবারও আলোচনার কেন্দ্রে এসেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অর্জুন রামপাল। পর্দায় ঝাঁজালো উপস্থিতির রেশ কাটতে না কাটতেই এবার লাইমলাইটে তার ব্যক্তিগত জীবন। ব্যক্তিগত জীবন এতদিন যেটুকু আড়ালে রেখেছিলেন, এবার সেই প্রেম, বিয়ে আর বাগদানের গল্প নিজেই তুলে ধরলেন সকলের সামনে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি এক পডকাস্টে নিজের বাগদানের বিষয়টি সামনে এনেছে অর্জুন রামপাল। জানান দীর্ঘদিনের বান্ধবী গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়েডস-এর সঙ্গে তার প্রেম রসায়নের গল্প। একই সঙ্গে এই নিয়ে মুখ খুলেন তার দীর্ঘ ৬ বছরের প্রেমিকা গ্যাব্রিয়েলাও।

বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সেই পডকাস্টে কথায় কথায় তাদের বিয়ের প্রসঙ্গ উঠতেই গ্যাব্রিয়েলা বলেন, ‘আমাদের দুজনের বাগদান হয়ে গিয়েছে। এই প্রথমবার এই নিয়ে আমরা মুখ খুললাম। তবে আমরা বিবাহিত নই তো কী হয়েছে? ভবিষ্যতে কী হবে তা কি বলা যায়?’

সঙ্গে সঙ্গে তার ভুল শুধরে নিয়ে অর্জুন বলেন, ‘তবে বিয়ে না করলেও আমাদের বাগদান হয়ে গিয়েছে।’ যা শুনে রিয়া রীতিমতো অবাক হয়ে যায়।

উল্লেখ্য, গ্যাব্রিয়েলার সঙ্গে অর্জুনের প্রায় ছয় বছরের সম্পর্ক। এই সম্পর্কে জড়ানোর আগে অর্জুন ১৯৯৮ সালে গাঁটছড়া বেঁধেছিলেন মডেল মেহর জেসিয়ার সঙ্গে। সেই বিয়ে থেকে দুই সন্তান রয়েছে অর্জুন ও মেহরের। মাহিকা রাম্পাল ও মাইরা রামপাল। কিন্তু সেই বিয়ে ২০১৯ সালে ভেঙে যায়। ওই বছর থেকেই গ্যাব্রিয়ালের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান অর্জুন।

এই শাখার আরও খবর

পশ্চিমবঙ্গে ভোটগণনায় নজিরবিহীন নিরাপত্তা,ফলাফল ৪ মে

মেলবোর্ন, ১ মে- পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পর এখন পুরো রাজ্যের দৃষ্টি নিবদ্ধ রয়েছে ভোটগণনার দিকে। আগামী ৪ মে ফলাফল ঘোষণাকে কেন্দ্র…

যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ‘কঠোর জবাব’ দেবে ইরান

মেলবোর্ন, ১ মে- যুক্তরাষ্ট্র পুনরায় হামলা চালালে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, নতুন করে আঘাত এলে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক স্থাপনাগুলোতে পাল্টা…

কারাবাস থেকে আবারও গৃহবন্দী অং সান সু চি

মেলবোর্ন, ১ মে- মিয়ানমারের সাবেক রাষ্ট্রনেত্রী অং সান সু চি-কে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। দীর্ঘদিনের কারাবাসের পর এই…

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের ঐতিহাসিক দিন আজ

মেলবোর্ন, ১ মে- আজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক অবিস্মরণীয় দিন হিসেবে দিনটি পালিত হচ্ছে বাংলাদেশসহ সারা বিশ্বে। ১৮৮৬ সালের…

শিশুহত্যার ঘটনায় উত্তাল অস্ট্রেলিয়ার অ্যালিস স্প্রিংস, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশের সঙ্গে সংঘর্ষ

মেলবোর্ন, ১ মে- অস্ট্রেলিয়ার অ্যালিস স্প্রিংস শহরে পাঁচ বছর বয়সী এক শিশুকে হত্যার অভিযোগে আটক ব্যক্তিকে ঘিরে তীব্র সহিংসতা ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।…

সমীক্ষাকে ‘রাজনৈতিক চক্রান্ত’ বললেন মমতা, ভোটের ফল নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল

মেলবোর্ন, ১ মে- পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর বুথফেরত সমীক্ষা ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে রাজ্যজুড়ে। ভোট শেষ হওয়ার পর থেকেই বিভিন্ন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au