এআই প্রযুক্তির কারণে বাড়ছে সাইবার ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে সফটওয়্যারের গোপন নিরাপত্তাত্রুটি আগের চেয়ে অনেক দ্রুত শনাক্ত হচ্ছে। এতে একদিকে সফটওয়্যারকে আরও নিরাপদ করার সুযোগ তৈরি…
ডিজনির প্রযোজনায় নির্মিত এই অ্যানিমেশন সিনেমাটি এখন পর্যন্ত উত্তর আমেরিকার বাজার থেকে আয় করেছে প্রায় ২৩২ মিলিয়ন ডলার।
পাশাপাশি আন্তর্জাতিক বাজার থেকে এসেছে প্রায় ৭৫৩ মিলিয়ন ডলার। সব মিলিয়ে মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৯৮৬ মিলিয়ন ডলার, যা খুব দ্রুতই ১ বিলিয়ন ডলারের সীমা ছাড়িয়ে যায়।চলতি বছরে এটি তৃতীয় সিনেমা হিসেবে ১ বিলিয়ন ডলারের ক্লাবে প্রবেশ করেছে। এর আগে ডিজনির ‘লিলো অ্যান্ড স্টিচ’ এবং চীনের অ্যানিমেশন ব্লকবাস্টার ‘নে ঝা টু’ এই কৃতিত্ব অর্জন করে।
উল্লেখযোগ্য বিষয় হলো, ইতিহাসে এখন পর্যন্ত মাত্র ১৩টি অ্যানিমেশন সিনেমা ১ বিলিয়ন ডলারের বেশি আয় করতে পেরেছে। এর মধ্যে ১০টিই ডিজনির প্রযোজনা, যা অ্যানিমেশন জগতে প্রতিষ্ঠানটির আধিপত্য আরও স্পষ্ট করে।
থ্যাংকসগিভিং উৎসবকে সামনে রেখে প্রথম ছবির মুক্তির নয় বছর পর দ্বিতীয় কিস্তি হিসেবে মুক্তি পায় ‘জুটোপিয়া টু’। মুক্তির প্রথম পাঁচ দিনের ছুটিতেই উত্তর আমেরিকায় সিনেমাটি আয় করে প্রায় ১৫৮ মিলিয়ন ডলার, আর বিশ্বজুড়ে সেই আয় দাঁড়ায় প্রায় ৫৫৯ মিলিয়ন ডলার—যা পারিবারিক অ্যানিমেশন ছবির ইতিহাসে অন্যতম সেরা সূচনার নজির।
জ্যারেড বুশ ও বায়রন হাওয়ার্ড পরিচালিত এই ছবিতে আবারও প্রাণীদের শহরে ফিরে আসে দর্শকপ্রিয় খরগোশ পুলিশ কর্মকর্তা জুডি হপস ও ধূর্ত শিয়াল নিক ওয়াইল্ড। নতুন এক রহস্যময় সরীসৃপ চরিত্রকে ঘিরে এগিয়ে চলে গল্প।
সমালোচকদের প্রশংসা, দর্শকদের মুখে মুখে ইতিবাচক আলোচনা এবং পারিবারিক দর্শকদের দীর্ঘদিনের অপেক্ষা—সব মিলিয়েই ‘জুটোপিয়া টু’কে পরিণত করেছে বছরের অন্যতম বড় বক্স অফিস সাফল্যে।
সূত্র : ভ্যারাইটি
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au