সর্বশেষ

রুশ সাবমেরিনে ক্ষেপণাস্ত্র হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

  • 2:01 pm - December 16, 2025
  • পঠিত হয়েছে:১০৫ বার
রাশিয়ার একটি বন্দর। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৬ ডিসেম্বর- রাশিয়ার একটি সাবমেরিনে হামলা চালিয়ে সেটিকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করার দাবি করেছে ইউক্রেন। দেশটির দাবি অনুযায়ী, রাশিয়ার দক্ষিণাঞ্চলের নভোরোসিস্ক বন্দরে নোঙর করা সাবমেরিনটিতে এই হামলা চালানো হয়, যার ফলে সেটি কার্যত অচল হয়ে পড়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইউক্রেনের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এসবিইউ জানায়, পানির নিচে চলাচলকারী ‘সি বেবি’ নামের একটি নৌ ড্রোন ব্যবহার করে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে এসবিইউ এটিকে একটি ‘অনন্য বিশেষ অভিযান’ হিসেবে উল্লেখ করে। সংস্থাটি জানায়, হামলার লক্ষ্যবস্তু ছিল এমন একটি রুশ সাবমেরিন, যা ইউক্রেনের ভূখণ্ডে হামলায় ব্যবহৃত ‘কালিব্র’ ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। তাদের দাবি, হামলার পর সাবমেরিনটি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে, তা আর কার্যকরভাবে ব্যবহারের উপযোগী নেই।

তবে ইউক্রেনের এই দাবির বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মস্কো এখনো হামলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার বা অস্বীকার করেনি।

এই ঘটনার সময়েই জার্মানির বার্লিনে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে কূটনৈতিক আলোচনা চলছিল। আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধ অবসান পরিকল্পনাসহ চলমান সংঘাতের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়।

ইউক্রেনীয় নৌবাহিনীর মুখপাত্র দিমিত্রো প্লেতেনচুক বলেন, সাবমেরিনে এই হামলা নৌযুদ্ধের ক্ষেত্রে একটি ‘নতুন মোড়’ নির্দেশ করে। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, এ ধরনের অভিযানের মাধ্যমে সমুদ্রযুদ্ধে প্রচলিত ধারণা বদলে যাচ্ছে।

তার ভাষ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত সাবমেরিনটি যদি মেরামতের জন্য পানির ওপরে তোলা হয়, তাহলে সেটি আবারও হামলার ঝুঁকিতে পড়বে। প্লেতেনচুক আরও দাবি করেন, নভোরোসিস্কে অবস্থানরত রাশিয়ার চারটি সাবমেরিনের মধ্যে অন্তত একটি এখন অকার্যকর হয়ে গেছে, যেগুলোর মধ্যে তিনটি কালিব্র ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম।

ইউক্রেনের এই দাবি যদি নিশ্চিত হয়, তবে কৃষ্ণসাগর অঞ্চলে রাশিয়ার নৌক্ষমতার ওপর এটি উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকেরা।

সুত্রঃ আল জাজিরা

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au