বিশ্ব

থাইল্যান্ডে সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা

  • 3:02 pm - December 16, 2025
  • পঠিত হয়েছে:৪৬ বার
পার্লামেন্টে মন্ত্রী পরিষদের নীতিগত দিচ্ছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৬ ডিসেম্বর- প্রতিবেশী দেশ কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত উত্তেজনা এবং চলমান রাজনৈতিক সংকটের মধ্যেই থাইল্যান্ডে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ৮ ফেব্রুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার (১৫ ডিসেম্বর) নির্বাচন কমিশনের ঘোষণার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল গত সপ্তাহে সংসদ ভেঙে দেওয়ায় নির্ধারিত সময়ের আগেই ভোটে যাচ্ছে দেশটি। সংসদের সবচেয়ে বড় দল বিরোধী পিপলস পার্টির সঙ্গে তীব্র মতবিরোধের জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি থাইল্যান্ড বর্তমানে কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত সংঘাতেও জড়িয়েছে। ফলে নির্বাচনকালীন পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আসন্ন নির্বাচনে থাই নাগরিকরা ৫০০ জন সংসদ সদস্য নির্বাচন করবেন। এর মধ্যে ৪০০ জন সরাসরি ভোটে নির্বাচিত হবেন এবং বাকি ১০০টি আসন দলীয় তালিকার ভিত্তিতে বণ্টন করা হবে। প্রতিটি রাজনৈতিক দল সর্বোচ্চ তিনজন করে প্রধানমন্ত্রী প্রার্থী মনোনয়ন দিতে পারবে।

কমিশন আরও জানিয়েছে, আগামী ৯ এপ্রিলের মধ্যে নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হবে। ফল ঘোষণার পর ১৫ দিনের মধ্যে নতুন সংসদকে স্পিকার নির্বাচন করতে হবে এবং এরপর প্রধানমন্ত্রী নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

আনুতিন চার্নভিরাকুল ২০২৩ সালের আগস্টের পর থেকে থাইল্যান্ডের তৃতীয় প্রধানমন্ত্রী। গত সেপ্টেম্বর তিনি পিপলস পার্টির সমর্থনে প্রধানমন্ত্রী হন। সে সময় সংবিধান সংস্কারের প্রক্রিয়া শুরু এবং জানুয়ারির শেষ দিকে সংসদ ভেঙে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।

৬৯ বছর বয়সী এই অভিজ্ঞ রাজনীতিকের জন্য বর্তমান সীমান্ত পরিস্থিতি রাজনৈতিকভাবে সুবিধাজনক হতে পারে বলে মন্তব্য করেছে রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, কম্বোডিয়ার সঙ্গে সংঘাতের কারণে থাইল্যান্ডে জাতীয়তাবাদী মনোভাব বাড়ছে, যা ক্ষমতাসীনদের পক্ষে যেতে পারে।

তবে বিভিন্ন জনমত জরিপে দেখা যাচ্ছে, বিরোধী পিপলস পার্টিই এখনো দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক শক্তি। দলটির আগের নাম ছিল মুভ ফরোয়ার্ড পার্টি, যারা ২০২৩ সালের সর্বশেষ জাতীয় নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছিল।

এই শাখার আরও খবর

ঈদুল গাদিরে দুই হাজারের বেশি বন্দিকে সাধারণ ক্ষমা দিলেন মোজতবা খামেনি

মেলবোর্ন,০৬জুন-ইরানের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ঈদুল গাদির উপলক্ষে দুই হাজারের বেশি দণ্ডপ্রাপ্ত বন্দির সাজা মওকুফ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি। শুক্রবার ইরানের বিচার…

তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য বাউবির দরজা সবসময় খোলা: উপাচার্য

মেলবোর্ন,০৬জুন-তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেছেন, শিক্ষা…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

বউকে বাঁচাতে গিয়ে শাশুড়ির মৃত্যু, কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের

মেলবোর্ন,০৬জুন-কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় এক গৃহবধূ ও তার শাশুড়ির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের উখরাশাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের এক…

ইসরায়েল ও ইরানের ওপর চটলেন লেবাননের প্রধানমন্ত্রী

মেলবোর্ন, ৫ জুন-  দক্ষিণ লেবাননে চলমান সংঘাত ও মানবিক সংকটের প্রেক্ষাপটে ইসরায়েল এবং ইরান উভয়ের প্রতিই কড়া বার্তা দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। তিনি একদিকে বেসামরিক…

ইসরায়েলি রোগীদের বিরুদ্ধে হুমকির অভিযোগে দুই নার্সের বিচার ঘিরে নতুন বিতর্ক

মেলবোর্ন, ৫ জুন- অস্ট্রেলিয়ার সিডনির ব্যাংকসটাউন হাসপাতালের দুই নার্স সারা আবু লেবদেহ ও আহমদ রাশাদ নাদিরের বিরুদ্ধে ইসরায়েলি রোগীদের হুমকি দেওয়ার অভিযোগে বহুল আলোচিত মামলার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au