বিনোদন

প্রয়োজনে প্রত্যেকেরই নিজের জন্য রুখে দাঁড়ানো উচিত: সোনাক্ষী

  • 6:01 pm - December 16, 2025
  • পঠিত হয়েছে:২০ বার

মেলবোর্ন, ১৬ ডিসেম্বর- তারকাজীবন মানেই নানারকম খ্যাতি, প্রশংসার পাশাপাশি সমালোচনার মুখোমুখি হওয়া। বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহাও সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে। এখনও নানা বিষয়ে কটাক্ষের তীর ছুটে আসে তাঁর দিকে। যদিও বেশির ভাগ সময় নেটিজেনদের সমালোচনাকে পাশ কাটিয়ে গেছেন, কিন্তু এবার আর নিজেকে ধরে রাখতে পারলেন না। বাধ্য হয়েছেন নীরবতা ভাঙতে।

ভারতীয় সংবাদমাধ্যম আজকালসূত্রে জানা গেছে, সামাজিক মাধ্যমে ক্রমাগত ট্রলিং ও নেতিবাচকতার বিরুদ্ধে মুখ খুলছেন সোনাক্ষী সিনহা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়েছেন, ব্যক্তিগত আক্রমণ ও বিদ্বেষমূলক মন্তব্যের পরিমাণ এতটাই বেড়ে গেছে যে, একা দাঁড়িয়ে তার বিরুদ্ধে লড়াই করা অসম্ভব। তবে পরিবারকে লক্ষ্য করে আক্রমণ এলে তিনি কখনোই চুপ থাকবেন না, তা-ও জানিয়ে দিয়েছেন ‘দাবাং’-খ্যাত এই অভিনেত্রী।

বলিউডের অভিনেত্রীদের মধ্যে সামাজিক মাধ্যমে ট্রলিংয়ের শিকার হওয়া নতুন কিছু নয়। চেহারা, পোশাক থেকে শুরু করে ব্যক্তিগত জীবন– কোনো কিছুই বাদ যায় না সমালোচনার ধারালো তীর থেকে। কিন্তু তারকা হলেও, তাদেরও তো ধৈর্য এবং সহনশীলতার একটি সীমা থাকে। ঠিক সেই কথাই এবার অকপটে স্বীকার করে নিলেন সোনাক্ষী সিনহা।

সমাজিক মাধ্যম খুললেই যে অঢেল নেতিবাচকতা চোখে পড়ে, সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘আমি মনে করি, সবসময়ই নেতিবাচকতার বিরুদ্ধে আওয়াজ তোলা জরুরি। কিন্তু দুর্ভাগ্যবশত এখন নেতিবাচকতার পরিমাণ এতই বেশি যে, একজন মানুষ হয়ে এর বিরুদ্ধে লড়াই করা যায় না। এটা সত্যিই সীমা ছাড়িয়ে যাচ্ছে।’

তাঁর কথায়, “পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে, প্রতিনিয়ত লড়াইয়ের পথ বেছে না নিয়ে এড়িয়ে যাওয়াই শ্রেয়। সোশ্যাল মিডিয়া খুললেই সমস্ত নেতিবাচকতা আপনার সামনে হাজির হয়। কত আর লড়বেন?”– তাঁর এই প্রশ্ন আজকের ডিজিটাল দুনিয়ার আড়ালে থাকা সত্যিকে তুলে ধরে।

তবে এড়িয়ে যাওয়ারও একটি শর্ত আছে। সোনাক্ষী স্পষ্ট করে দিয়েছেন যে, কখন তিনি মুখ খুলতে বাধ্য হন। তিনি বলেন, ‘যদি কোনো মন্তব্য একেবারেই অসহনীয় হয়ে ওঠে, কিংবা কেউ যদি আমার পরিবারকে লক্ষ্য করে কিছু বলে, যা আমি কোনোভাবেই সহ্য করব না, তখন আমি অবশ্যই প্রতিবাদ করি। আমার বিশ্বাস, প্রয়োজন হলে প্রত্যেকেরই নিজের জন্য রুখে দাঁড়ানো উচিত।’

প্রসঙ্গত, সোনাক্ষীর ট্রলিংয়ের অভিজ্ঞতা নতুন নয়। বহু বছর আগে, ‘দাবাং’ ছবির আগে প্রায় ৩০ কেজি ওজন কমানোর পরেও তাঁকে শারীরিক গঠন নিয়ে কটাক্ষ শুনতে হয়েছিল। সেই সময়ের স্মৃতিচারণ করে তিনি জানান, “এত রক্ত-ঘাম ঝরিয়ে ৩০ কেজি ওজন কমানোর পরও মানুষ আমার চেহারা নিয়ে কথা বলত। তখন মনে হয়েছিল, যারা এত পরিশ্রম দেখেনি, তাদের কথা পাত্তা দিয়ে লাভ নেই।”

আর সেই আত্মবিশ্বাসের জোরেই তিনি এখন নিজের অবস্থানে অনড়। এ ছাড়াও গত বছর ভিন্নধর্মী জাহির ইকবালকে বিয়ে করার পর থেকেই নানাভাবে কটাক্ষের শিকার হয়ে আসছেন অভিনেত্রী। মাঝেমধ্যে যদিও ট্রলের কড়া জবাব দেন জাহির-সোনাক্ষী দুজনেই।

 

এই শাখার আরও খবর

পশ্চিমবঙ্গের ভোটের আকাশে একদিনে ৬১ হেলিকপ্টার!

মেলবোর্ন, ২২ এপ্রিল-পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যের আকাশপথে অস্বাভাবিক চাপ তৈরি হয়েছে। রাজনৈতিক প্রচারণায় নেতাদের দ্রুত যাতায়াত নিশ্চিত করতে প্রতিদিনই বিপুল সংখ্যক হেলিকপ্টার উড়ছে, যার…

সেনা কর্মকর্তা জিয়াউল আহসান গ্রেপ্তার হলেও অন্যদের ছেড়ে দেয়া হল কেন

মেলবোর্ন, ২২ এপ্রিল- বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে একাধিক মেজর জেনারেলকে ঘিরে ভিন্নধর্মী পদক্ষেপ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। একদিকে তিনজন প্রভাবশালী মেজর জেনারেলকে দেশত্যাগের সুযোগ দেওয়া…

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াল যুক্তরাষ্ট্র, কৌশল হিসেবে দেখছে ইরান

মেলবোর্ন, ২২ এপ্রিল- ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন…

মহানবীকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ এপ্রিল- খুলনার দিঘলিয়া উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে শ্যামল গাইন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার…

মুম্বাইয়ে সালমানের সঙ্গে নয়নতারার মিশন শুরু

মেলবোর্ন, ২২ এপ্রিল- বলিউডে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন দুই ভিন্ন ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা-সালমান খান ও দক্ষিণ ভারতের ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। মুম্বাইয়ে শুরু হয়েছে তাদের…

শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমের জামিন মঞ্জুর

মেলবোর্ন, ২২ এপ্রিল-  রাজধানীতে আলোচিত ঘটনার পর দেড় মাসের শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম অবশেষে জামিন পেয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au