ট্রানজিট করিডর নিয়ে সমঝোতা, মাতারবাড়ী বন্দরে অর্থায়নের সম্ভাবনা
জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পে অর্থায়ন চুক্তি সই হতে পারে। তবে এ ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য ছয় লেনের…
মেলবোর্ন ১৭ ডিসেম্বর-লিভারপুলের সাবেক কোচ ব্রেন্ডন রজার্সকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে সৌদি প্রো লিগের ক্লাব আল-কাদসিয়া।
এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন ক্লাবটির প্রধান নির্বাহী জেমস বিসগ্রোভ। রজার্সের কোচিংয়ে এশিয়ার শীর্ষ দলগুলোর একটি হয়ে ওঠার প্রত্যাশা তাদের।
“এটি ক্লাবের জন্য একটি যুগান্তকারী মুহূর্ত। ব্রেন্ডনের অভিজ্ঞতা ও ক্যারিয়ারের রেকর্ড আমাদের উচ্চাকাঙ্ক্ষা ও দীর্ঘমেয়াদি ভাবনার প্রতিফলন।”
৫২ বছর বয়সী নর্দার্ন আইরিশ এই কোচ মধ্যপ্রাচ্যে যাচ্ছেন দীর্ঘ ক্যারিয়ারের সমৃদ্ধ অভিজ্ঞতা নিয়ে। লিভারপুল, লেস্টার সিটি ও সেল্টিকের সাবেক কোচ রজার্স প্রিমিয়ার লিগে কোচিং করিয়েছেন ৩০০–এর বেশি ম্যাচ। বেশিরভাগ সময় পজেশন রেখে আক্রমণাত্মক ফুটবলের কৌশলের জন্য তিনি সুপরিচিত।
তার কোচিংয়ে ২০১৪ সালে প্রিমিয়ার লিগে রানার্সআপ হয়েছিল লিভারপুল এবং ওই মৌসুমে ক্লাব রেকর্ড ১০১ গোল করেছিল দলটি। তার হাত ধরেই ২০২১ সালে লেস্টার সিটি প্রথমবারের মতো জিতেছিল এফএ কাপ। এছাড়া সেল্টিকে দুই দফায় তিনি জিতেছেন ১১টি বড় শিরোপা। টানা দুইবার সেল্টিককে লিগ শিরোপা জেতানোর পর, গত অক্টোবরে স্কটিশ চ্যাম্পিয়নদের দায়িত্ব ছাড়েন রজার্স।
এবারের লিগে ৯ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে আল কাদসিয়া।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au