সর্বশেষ

শ্রীলঙ্কাকে হারিয়ে অপরাজিত থেকে সেমিফাইনালে বাংলাদেশ যুবারা

  • 4:54 am - December 18, 2025
  • পঠিত হয়েছে:৮৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৮ ডিসেম্বর-অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে গ্রুপপর্বে আফগানিস্তান ও নেপালকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সেমির টিকিট নিশ্চিত করেছিল বাংলাদেশ। তৃতীয় ও শেষ ম্যাচে জিতে গ্রুপে অপরাজেয় থাকল আজিজুল হাকিম তামিমের দল। শ্রীলঙ্কাকে ৩৯ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে খেলবে যুবা টিম টাইগার্স।

সেমিতে ‘এ’ গ্রুপের রানার্সআপ পাকিস্তানের মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন বাংলাদেশ।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আইসিসি একাডেমিতে টসে হেরে আগে ব্যাটে নামে বাংলাদেশ। ৪৬.৩ ওভারে ২২৫ রানে থামে লাল-সবুজের ইনিংস। জবাবে নেমে ৪৯.১ ওভারে ১৮৬ রানে আটকে যায় লঙ্কান ইনিংস।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছেন জাওয়াদ আবরার। ৪টি করে চার-ছক্কায় ৩৬ বলে ৪৯ রান করেন। ৪৮ বলে ৩৬ রান করেন রিফাত বেগ। ৬০ বলে ৩২ রান করেন কালাম সিদ্দিকী। ফরিদ হাসান ৪০ বলে ২৯ এবং আজিজুল হাকিম তামিম ৪৮ বলে ২৯ রান করেন। শেষদিকে ৬ বলে ১২ রান করেন ইকবাল হোসেন ইমন।

লঙ্কানদের মধ্যে কাভিজা গ্যামেজ ৪ উইকেট নেন। রাসিথ নিমসারা ও ভিরান চামুদিথা নেন ২টি করে উইকেট।

লঙ্কানদের রানতাড়ায় পাঠিয়ে ৮০ রানে ৫ উইকেট তুলে নেয় বাংলাদেশ। ষষ্ঠ উইকেটে চামিকা হিনাতিগালা ও ভিমাথ দিনসারা যোগ করেন ৩৬ রান। ১১৬ রানে ভিমাথ ফিরলে জুটি ভাঙে। ১০ রান যোগ করতে আরও ২ উইকেট হারায় দলটি।

১২৬ রানে ৮ উইকেট হারানোর পর কিছুটা প্রতিরোধ গড়েন আধাম হিলমি ও রাসিথ নিমসারা। নবম উইকেটে ৫৬ রান যোগ করেন দুজনে। ১৮২ রানে নবম উইকেট হারায় শ্রীলঙ্কা। হিলমি ফেরেন ৩৯ রানে। পরে লঙ্কান ইনিংস থামে ১৮৬ রানে।

লঙ্কানদের সর্বোচ্চ ৪১ রান করেন চামিকা হিনাতিগালা। ৩৯ রান করেন অধিনায়ক হিলমি। বাকিদের কেউ ১৭ রানের বেশি করতে পারেননি।

বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট নেন শাহরিয়ার আহমেদ ও ইকবাল হোসেন ইমন। সামিউন বশির নেন ২ উইকেট। সাদ ইসলাম ও আজিজুল হাকিম নেন একটি করে উইকেট।

এই শাখার আরও খবর

ট্রানজিট করিডর নিয়ে সমঝোতা, মাতারবাড়ী বন্দরে অর্থায়নের সম্ভাবনা

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পে অর্থায়ন চুক্তি সই হতে পারে। তবে এ ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য ছয় লেনের…

হুথিদের হুমকির মধ্যেই রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু

ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার হুমকির মধ্যেই সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোর থেকে বিমানবন্দরটির কার্যক্রম…

নোয়াখালীতে ছয় ঘণ্টার ব্যবধানে দুই স্থানে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ওটিএন বাংলা রিপোর্ট : নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় ছয় ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।…

দিনাজপুরে হিন্দু শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার বিরোধ মেটাতে গিয়ে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক হিন্দু স্কুলশিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর)…

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৮ দিনে আটক ১৩৮ জেলে

ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা চললেও লক্ষ্মীপুরের মেঘনা নদীতে থেমে নেই মাছ শিকার। নিষেধাজ্ঞার প্রথম ১৮ দিনে ইলিশ ধরার অভিযোগে ১৩৮ জেলেকে আটক…

‘মোদির বাপও যাবেন’, খাড়গের মন্তব্যে বিতর্ক, কংগ্রেসকে নিশানা শাহের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রোববার (২৫ অক্টোবর) পাটনায় এক সভায় বক্তৃতা দেওয়ার সময় মোদিকে নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au