সর্বশেষ

বিপিএলে এবার হচ্ছে না কোন উদ্ধোধনী অনুষ্ঠান

  • 5:20 am - December 18, 2025
  • পঠিত হয়েছে:৭৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৮ ডিসেম্বর-আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৩তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের বর্তমান রাজনৈতি পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় বিসিবি এই সিদ্ধান্ত নিতে পারে বলে বলে জানিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল।

আগামী ২৪ ডিসেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা ছিল বিসিবির। এর জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছিল বিপিএলের গভর্নিং কাউন্সিল। তবে তারা দেশের বর্তমান সব পরিস্থিতি বিবেচনাতে রাখছেন বলে জানিয়েছেন বুলবুল।

তিনি গণমাধ্যমের সঙ্গে আলাপাকালে বলেছেন, ‘উদ্বোধনী অনুষ্ঠান হয়তো আমরা করব না। হয়তো… কেননা দেশের সার্বিক পরিস্থিতি পাশাপাশি নিরাপত্তা একটা বড় ব্যাপার এখানে। আমাদের কাজ হচ্ছে ক্রিকেট খেলা ভালো করে চালানো। তো আমরা সবদিকে মনোযোগ রাখছি। তবে এই মুহূর্তে আমরা ক্রিকেটটাকে বেশি গুরুত্ব দিচ্ছি।’

উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের জন্য টেকনিক্যাল ও লজিস্টিক সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রেখেছেন বিপিএলের কর্মকর্তারা। তবে তারা এখনও অনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠান বাতিলের ঘোষণা দেননি। বিসিবির ঢাকা ও সিলেটে এবার উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা ছিল।

বুলবুল জানিয়েছেন, বোর্ডের প্রধান লক্ষ্য হলো একটি সুশৃঙ্খল ও সফল টুর্নামেন্ট আয়োজন নিশ্চিত করা। পাশাপাশি এই প্রতিযোগিতাটি আগামী ফেব্রুয়ারি ও মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতির মঞ্চ হিসেবেও কাজ করবে।

তিনি যোগ করেন, ‘আমাদের মূল লক্ষ্য হচ্ছে ভালো ক্রিকেট উপহার দেয়া। কেননা এই বিপিএল আমাদের আইসিসি টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের একটা প্রস্তুতিও। তাই এই বিপিএল টাকে আমরা শুধুমাত্র একটা বিপিএল আসর না, একটা হাই পারফর্মিং এনভায়রনমেন্ট হিসেবেও দেখছি।’

এই শাখার আরও খবর

ট্রানজিট করিডর নিয়ে সমঝোতা, মাতারবাড়ী বন্দরে অর্থায়নের সম্ভাবনা

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পে অর্থায়ন চুক্তি সই হতে পারে। তবে এ ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য ছয় লেনের…

হুথিদের হুমকির মধ্যেই রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু

ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার হুমকির মধ্যেই সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোর থেকে বিমানবন্দরটির কার্যক্রম…

নোয়াখালীতে ছয় ঘণ্টার ব্যবধানে দুই স্থানে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ওটিএন বাংলা রিপোর্ট : নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় ছয় ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।…

দিনাজপুরে হিন্দু শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার বিরোধ মেটাতে গিয়ে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক হিন্দু স্কুলশিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর)…

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৮ দিনে আটক ১৩৮ জেলে

ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা চললেও লক্ষ্মীপুরের মেঘনা নদীতে থেমে নেই মাছ শিকার। নিষেধাজ্ঞার প্রথম ১৮ দিনে ইলিশ ধরার অভিযোগে ১৩৮ জেলেকে আটক…

‘মোদির বাপও যাবেন’, খাড়গের মন্তব্যে বিতর্ক, কংগ্রেসকে নিশানা শাহের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রোববার (২৫ অক্টোবর) পাটনায় এক সভায় বক্তৃতা দেওয়ার সময় মোদিকে নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au