সর্বশেষ

টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেকের আগেই বরখাস্ত ইতালির অধিনায়ক

  • 3:13 am - December 19, 2025
  • পঠিত হয়েছে:১২৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৯ ডিসেম্বর-ইটালিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে তোলার নেপথ্যে বড় অবদান ছিল তাঁর। সেই জো বার্নসকেই বিশ্বকাপের দল থেকে বাদ দিয়ে দিল ইতালি। ফলে ইডেন গার্ডেন্সে ইটালির খেলায় দেখতে পাওয়া যাবে না বার্নসকে।

ইটালিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে তোলার নেপথ্যে বড় অবদান ছিল তাঁর। সেই জো বার্নসকেই বিশ্বকাপের দল থেকে বাদ দিয়ে দিল ইটালি। ফলে ইডেন গার্ডেন্সে ইটালির খেলায় দেখতে পাওয়া যাবে না বার্নসকে। শোনা যাচ্ছে, চুক্তি নিয়ে বোর্ডের সঙ্গে বনিবনা হয়নি তাঁর।

অস্ট্রেলিয়ার হয়ে ২৩টি টেস্ট খেলেছেন বার্নস। তবে কয়েক বছর আগে তিনি ইটালির হয়ে খেলা শুরু করেন। যোগ্যতা অর্জন পর্বে দলকে নেতৃত্ব দিয়েছেন। তবে বুধবার ইটালি ক্রিকেট সংস্থা জানিয়েছে, বিশ্বকাপের দলে থাকছেন না বার্নস। নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে ওয়েন মাডসেনকে।

প্রথমে জানানো হয়েছিল, দলের স্থায়ীত্ব, একতা এবং ধারাবাহিকতা বজায় রাখার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইটালি আগামী প্রজন্মের নেতা হিসাবে তুলে ধরতে চাইছে মাডসেনকে। তার পরেই প্রকাশ্যে আসে চুক্তি নিয়ে মতানৈক্যের বিষয়টি। ‘ওয়েস্ট অস্ট্রেলিয়ান’ সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, বার্নস নিজের মান আরও উন্নত করতে চেয়েছিলেন। বিশেষ করে মাঠের বাইরে। তবে বোর্ড তাতে সায় দেয়নি।

এক সূত্র জানিয়েছেন, বার্নস চেয়েছিলেন ক্রিকেটারের পাশাপাশি দলের পরামর্শদাতা হতে। ইটালি ক্রিকেট জানিয়েছিল, বার্নসের মান ইটালির ক্রিকেটের মানের থেকে বেশি। তার পর থেকেই বার্নসের সম্পর্কে ভুল তথ্য বিভিন্ন মহলে ছড়ানো হতে থাকে। বলা হয়, ইটালি ক্রিকেটের ভুলভাল কাজকর্মের নেপথ্যে রয়েছেন বার্নসই। তাঁর বক্তব্যেরও ভুল ব্যাখ্যা করা হয়।

ঘনিষ্ঠ মহলে বার্নস দাবি করেছেন, তিনি কম বেতনে ইটালির হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে ইটালি বোর্ড জানিয়েছে, বিশ্বকাপে খেলার প্রস্তাবে নাকি বার্নসই রাজি হননি। যদিও অস্ট্রেলীয় ক্রিকেটার এই বক্তব্যের বিরোধিতা করেছেন।

এই শাখার আরও খবর

ট্রানজিট করিডর নিয়ে সমঝোতা, মাতারবাড়ী বন্দরে অর্থায়নের সম্ভাবনা

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পে অর্থায়ন চুক্তি সই হতে পারে। তবে এ ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য ছয় লেনের…

হুথিদের হুমকির মধ্যেই রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু

ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার হুমকির মধ্যেই সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোর থেকে বিমানবন্দরটির কার্যক্রম…

নোয়াখালীতে ছয় ঘণ্টার ব্যবধানে দুই স্থানে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ওটিএন বাংলা রিপোর্ট : নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় ছয় ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।…

দিনাজপুরে হিন্দু শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার বিরোধ মেটাতে গিয়ে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক হিন্দু স্কুলশিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর)…

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৮ দিনে আটক ১৩৮ জেলে

ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা চললেও লক্ষ্মীপুরের মেঘনা নদীতে থেমে নেই মাছ শিকার। নিষেধাজ্ঞার প্রথম ১৮ দিনে ইলিশ ধরার অভিযোগে ১৩৮ জেলেকে আটক…

‘মোদির বাপও যাবেন’, খাড়গের মন্তব্যে বিতর্ক, কংগ্রেসকে নিশানা শাহের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রোববার (২৫ অক্টোবর) পাটনায় এক সভায় বক্তৃতা দেওয়ার সময় মোদিকে নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au