সর্বশেষ

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করল শ্রীলঙ্কা

  • 3:50 am - December 20, 2025
  • পঠিত হয়েছে:১৪৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২০ ডিসেম্বর-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়ক বদল করতে পারে। এরকম একটা গুঞ্জন প্রায় এক মাস ধরে। অবশেষে গুঞ্জনই সত্যি হলো। ফরম্যাটটির দায়িত্ব পেয়েছেন দাসুন শানাকা। তাকে অধিনায়ক বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা।

শানাকাসহ শ্রীলঙ্কার স্কোয়াডে একঝাঁক অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস ও দুনিত ভেল্লালেগেদের প্রত্যেকে ব্যাট করার পাশাপাশি স্পিন বলও করতে পারেন। ব্যাটার হিসেবে আছেন পাথুম নিশাঙ্কা, কুশাল মেন্ডিস, কুশাল পেরেরা ও সদ্য সাবেক অধিনায়ক চারিথ আসালাঙ্কা।

বোলিং বিভাগে নুয়ান থুশারার পাশাপাশি আছেন মাথিশা পাথিরানা, দুশমন্থ চামিরা, মহেশ থিকশানা। তরুণদের মধ্যে দলে জায়গা পেয়েছেন ইশান মালিঙ্গা, বিজয়াকান্ত বিয়াসকান্ত, ট্রাভিন ম্যাথুরা।

ভারত ও শ্রীলঙ্কায় বিশ্বকাপ শুরু হবে আগামী বছরের ৭ ফেব্রুয়ারি থেকে। ফাইনাল ৮ মার্চ। ২০ দলের টুর্নামেন্টে শ্রীলঙ্কা আছে ‘বি’ গ্রুপে। তাদের গ্রুপসঙ্গী অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ওমান। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ৮ ফেব্রুয়ারি শুরু হবে তাদের বিশ্বকাপ মিশন।

শ্রীলঙ্কা স্কোয়াড-
দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশাল মেন্ডিস, কামিল মিশ্রা, কুশাল পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান দিকভেলা, জানিথ লিয়ানেজ, চারিথ আসালাঙ্কা, কামিন্দু মেন্ডিস, পাভান রাথানায়েক, সাহান আরাচিগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিত ভেল্লালেগে, মিলান রাথানায়েক, নুয়ান থুশারা, ইশান মালিঙ্গা, দুশমন্থ চামিরা, প্রমদ মদুশান, মাথিশা পাথিরানা, দিলশান মদুশঙ্কা, মহেশ থিকশানা, দুশন হেমন্ত, বিজয়াকান্ত বিয়াসকান্ত ও ট্রাভিন ম্যাথু।

এই শাখার আরও খবর

ট্রানজিট করিডর নিয়ে সমঝোতা, মাতারবাড়ী বন্দরে অর্থায়নের সম্ভাবনা

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পে অর্থায়ন চুক্তি সই হতে পারে। তবে এ ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য ছয় লেনের…

হুথিদের হুমকির মধ্যেই রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু

ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার হুমকির মধ্যেই সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোর থেকে বিমানবন্দরটির কার্যক্রম…

নোয়াখালীতে ছয় ঘণ্টার ব্যবধানে দুই স্থানে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ওটিএন বাংলা রিপোর্ট : নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় ছয় ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।…

দিনাজপুরে হিন্দু শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার বিরোধ মেটাতে গিয়ে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক হিন্দু স্কুলশিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর)…

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৮ দিনে আটক ১৩৮ জেলে

ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা চললেও লক্ষ্মীপুরের মেঘনা নদীতে থেমে নেই মাছ শিকার। নিষেধাজ্ঞার প্রথম ১৮ দিনে ইলিশ ধরার অভিযোগে ১৩৮ জেলেকে আটক…

‘মোদির বাপও যাবেন’, খাড়গের মন্তব্যে বিতর্ক, কংগ্রেসকে নিশানা শাহের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রোববার (২৫ অক্টোবর) পাটনায় এক সভায় বক্তৃতা দেওয়ার সময় মোদিকে নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au