সর্বশেষ

টি টোয়েন্টি বিশ্বকাপে দল ঘোষণার সময় জানালো আইসিসি

  • 4:28 am - December 20, 2025
  • পঠিত হয়েছে:১৮৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২০ ডিসেম্বর-আগামী বছর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের আসরে অন্যতম ফেভারিট হিসেবে মাঠে নামবে ভারত। দেশটির বিশ্বকাপ দলে কারা থাকবেন তা নিয়ে কৌতূহল রয়েছে ক্রিকেট সমর্থকদের। তবে সমর্থকদের জন্য সুখবর এই যে, বিশ্বকাপের জন্য নিজেদের দল ঘোষণা করবে ভারত। বিশ্বকাপ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য দল ঘোষণা করবে ভারতীয় ক্রিকেট বোর্ড।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুম্বাইয়ে বোর্ডের প্রধান অফিসে এই দল ঘোষণা করা হবে। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে কথা বলবেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব এবং প্রধান নির্বাচক অজিৎ আগারকার। এর আগে টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণার দিনক্ষণ নিয়ে বিভিন্ন প্রতিবেদনে ২০ ডিসেম্বরের কথা বলা হলেও এবার সেটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করলো বিসিসিআই।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি, যা চলবে ৮ মার্চ পর্যন্ত। এবারের আসরটি যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা। ঘরের মাঠে টুর্নামেন্ট হওয়ায় ভারতকে অন্যতম শিরোপা দাবিদার হিসেবে ধরা হচ্ছে। তবে বিশ্বকাপের আগে দল গঠন নিয়ে ভারতীয় শিবিরে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে—বিশেষ করে স্কোয়াডের ভারসাম্য, সিনিয়র-জুনিয়র সমন্বয় এবং অধিনায়কত্ব পরিকল্পনা নিয়ে। ২০ ডিসেম্বরের দল ঘোষণায় সেই সব প্রশ্নের উত্তর মিলবে বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

এই শাখার আরও খবর

ট্রানজিট করিডর নিয়ে সমঝোতা, মাতারবাড়ী বন্দরে অর্থায়নের সম্ভাবনা

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পে অর্থায়ন চুক্তি সই হতে পারে। তবে এ ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য ছয় লেনের…

হুথিদের হুমকির মধ্যেই রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু

ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার হুমকির মধ্যেই সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোর থেকে বিমানবন্দরটির কার্যক্রম…

নোয়াখালীতে ছয় ঘণ্টার ব্যবধানে দুই স্থানে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ওটিএন বাংলা রিপোর্ট : নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় ছয় ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।…

দিনাজপুরে হিন্দু শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার বিরোধ মেটাতে গিয়ে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক হিন্দু স্কুলশিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর)…

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৮ দিনে আটক ১৩৮ জেলে

ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা চললেও লক্ষ্মীপুরের মেঘনা নদীতে থেমে নেই মাছ শিকার। নিষেধাজ্ঞার প্রথম ১৮ দিনে ইলিশ ধরার অভিযোগে ১৩৮ জেলেকে আটক…

‘মোদির বাপও যাবেন’, খাড়গের মন্তব্যে বিতর্ক, কংগ্রেসকে নিশানা শাহের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রোববার (২৫ অক্টোবর) পাটনায় এক সভায় বক্তৃতা দেওয়ার সময় মোদিকে নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au