সর্বশেষ

দীপু দাসকে ‘তৌহিদী জনতা’র হাতে তুলে দিল কে?

  • 12:39 am - December 21, 2025
  • পঠিত হয়েছে:১৮৬ বার

মেলবোর্ন, ২১ ডিসেম্বর-  ইসলাম ‘ধর্ম অবমাননা’র কথিত অভিযোগ তুলে দীপু চন্দ্র দাস নামের যে যুবককে বিবস্ত্র করে প্রকাশ্যে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়েছে, সেই ঘটনার নতুন একটি ভিডিও ফুটেজ সামনে আসার পর প্রশ্ন উঠেছে- পুলিশ হেফাজতে থাকা দীপুকে কে বা করা ‘তৌহিদী জনতা’র হাতে তুলে দিয়েছিল?

যদিও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) আজ শনিবার সংবাদ সম্মেলন করে দাবি করেছে, ময়মনসিংহের ভালুকার ওই পোশাক কারখানার ফ্লোর ম্যানেজার প্রথমে দীপু দাসকে চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য করে। এরপর তিনিই উত্তেজিত জনতার হাতে তুলে দেন দীপুকে।

গত ১৮ ডিসেম্বর রাতে ভালুকার পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কোম্পানির শ্রমিক দীপু দাসকে (২৮) ‘ধর্ম অবমাননার অভিযোগ তুলে প্রথমে গণপিটুনি দেওয়া হয়। পরে বিবস্ত্র করে রাস্তার পাশের একটি গাছে গলায় রশি বেঁধে ঝুলিয়ে রাখার পর পুড়িয়ে হত্যা করে ’তৌহিদী জনতা’।

ভিডিও ফুটেজে কী দেখা যাচ্ছে
শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ঘটনার একটি নতুন ভিডিও ফুটেজে দেখা যায়, নিহত দীপু চন্দ্র দাস কোনো একটি ভবনের রুমে সোফায় বসে আছেন। তার আশেপাশে কমপক্ষে দুইজন পুলিশকে দেখা যাচ্ছে। ছিল সাদা পোশাকের একজন ব্যক্তিও। দীপুকে সেই পুলিশ সদস্যদের কাছে কাকুতি মিনতি করে কিছু বলতে (কথা স্পষ্ট বোঝা যাচ্ছে না) দেখা যাচ্ছে।

ওই ভিডিও ফুটেজে আরও দেখা যাচ্ছে, সুউচ্চ ওই ভবনের বাইরে বেশ কিছু মানুষ উত্তেজিত অবস্থায় ঘুরাফেরা করছে এদের কেউ কেউ চিৎকার করে দপিুকে তাদের হাতে তুলে দিতে বলছে।

এ বিষয়টি ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেকের কাছে জানতে চেয়েছিলেন সাংবাদিকরা। কিন্তু তিনি এ নিয়ে কিছু বলতে চাননি।

ভিন্ন কথা বলছে র‍্যাব-১৪
তবে র‍্যাব-১৪ এর পরিচালক নাইমুল হাসান শনিবার সংবাদ সম্মেলনে ভিন্ন কথা বলেছেন। তার দাবি, ফ্লোর ম্যানেজার আলমগীর হোসেন মবের হাতে দীপু দাসকে তুলে দেন। এই অপরাধে তাকেসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

দীপু দাসের কী কথায় ধর্ম  অবমাননা হয়েছে- এমন প্রশ্নের জবাবে নাইমুল হাসান বলেন, ‘আমরা বার বার চেষ্টা করেছি জানতে, দীপু দাস কাকে বলেছে? কী বলেছে- এটা কিন্তু কেউ বলতে পারেনি।’

“আমার মনে হয়, উত্তেজিত জনতা কিংবা পূর্বের কোনো শত্রুতা ছিল কিনা সেটাও তদন্ত করে দেখব।”

দীপু দাসকে গাছে ঝুলিয়ে আগুন দিচ্ছে ‘তৌহিদী জনতা’। ছবি: সংগ্রহীত।

আসল ঘটনা প্রমোশন নিয়ে দ্বন্দ্ব
দীপু চন্দ্র দাস চাকরি করতো পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কোম্পানি নামে একটি পোশাক কারখানায়। কিছুদিন আগে নিজের যোগ্যতায় কারখানাটির সুপারভাইজার পদে প্রমোশন পান তিনি। তা নিয়ে অন্য তিন সহকর্মীরে সাথে দীপুর দ্বন্দ্ব তৈরি হয়। এছাড়া পাওনা টাকা নিয়েও ওই তিনজনের সাথে বিরোধ তৈরি হয় দীপু দাসের।

সেই তিনজন সহকর্মী দীপুকে ‘শিক্ষা’ দিতে ইসলাম ‘ধর্ম অবমাননা’র মিথ্যে অভিযোগ আনে। এবং কারখানার পাশেই মব সৃষ্টি করে দীপু দাসকে প্রথমে পিটিয়ে আধমরা করে। পরে জ্যান্ত অবস্থায় গলায় দড়ি বেঁধে গাছের সাথে ঝুলিয়ে সেই আধমরা দেহটি আগুন দিয়ে জ্বালিয়ে তাকে হত্যা করা হয়।

দীপুকে যখন এমন নৃশংস কায়দায় হত্যা করা হয়, তখন কয়েকশ মানুষ সেখানে দাঁড়িয়ে সেই দৃশ্য ভিডিও করতে থাকে। কিন্তু তাদের কেউ দীপু দাসকে বাঁচাতে এগিয়ে আসেনি।

‘দীপু দাস’ নামের ভুয়া আইডি
কারখানায় কর্মরত বেশ কয়েকজন শ্রমিক জানিয়েছে, দীপু দাস স্মার্ট ফোন ব্যবহার করতো না। সে সাধারণ একটা বাটন ফোন ব্যবহার করতো।

শুধুমাত্র ‘দীপু দাস’ নামের একটি ভুয়া আইডির পোস্ট দেখে কোনো যাচাই-বাছাই না করেই তার সহকর্মীরা দীপু দাসকে এভাবে হত্যা করে।

শিল্পীর তুলিতে দীপু দাসকে হত্যার মুহূর্ত। ছবি: সংগ্রহীত

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au