সর্বশেষ

দুর্দান্ত বোলিংয়ে দুবাইকে জিতিয়ে ম্যাচসেরা মুস্তাফিজ

  • 4:23 am - December 22, 2025
  • পঠিত হয়েছে:১০০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২২ ডিসেম্বর-সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টিতে দারুণ ছন্দে আছেন মুস্তাফিজুর রহমান। বাঁহাতের কাটার-স্লোয়ারে বিভ্রান্ত করে তুলে নিচ্ছেন একের পর এক উইকেট। তাঁর দল দুবাই ক্যাপিটালসও আছে জয়ের ধারায়। দুর্দান্ত বোলিংয়ে তিনি পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ বিকেলে মুখোমুখি হয়েছে গালফ জায়ান্টস-দুবাই ক্যাপিটালস।গালফ জায়ান্টসের বিপক্ষে ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে চার-ছক্কা হজম করে ১৩ রান দিয়েছেন মোস্তাফিজ। নিজের প্রথম ওভারে খরুচে মুস্তাফিজকে বোলিং করাননি দুবাই ক্যাপিটালসের অধিনায়ক মোহাম্মদ নবি। ১৪তম ওভারে বোলিংয়ে এসেই মুস্তাফিজ দেখান তাঁর ভেলকি।

সেই ওভারের দ্বিতীয়, চতুর্থ ও পঞ্চম বলে বাংলাদেশের বাঁহাতি পেসার তুলে নিয়েছেন জেমস ভিন্স, আজমতউল্লাহ ওমরজাই ও শন ডিকসনের তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। হ্যাটট্রিক করতে না পারলেও নিজের ব্যক্তিগত দ্বিতীয় ওভার বোলিংয়ে এসে ৬ রান খরচ করেন মোস্তাফিজ। ৩.৫ ওভারে ৩৪ রানে নিয়েছেন ৩ উইকেট।

ইনিংসের শেষ ওভারে তাঁর করা তৃতীয় থেকে পঞ্চম বলে গালফ জায়ান্টসের তিন ব্যাটার আয়ান আফজাল খান, হায়দার রাজ্জাক, মার্ক অ্যাডাইর-প্রত্যেকেই রানআউট হয়েছেন।

মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে টস হেরে আগে ব্যাটিং পাওয়া গালফ জায়ান্টস ১৯.৫ ওভারে ১৫৬ রানে গুটিয়ে গেছে। জয়ের লক্ষ্যে নেমে ১৯.২ ওভারে ৪ উইকেটে ১৬২ রান করে ফেলে দুবাই ক্যাপিটালস। চার বল হাতে রেখে দুবাইয়ের ৬ উইকেটের জয়ে মোস্তাফিজ হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ।

এবারের আইএল টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৭ ম্যাচে ৮.২৯ ইকোনমিতে নিয়েছেন ১৪ উইকেট। টুর্নামেন্টে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী বাংলাদেশের এই বাঁহাতি পেসার। ১৫ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারী মোস্তাফিজের দুবাই ক্যাপিটালসের সতীর্থ ওয়াকার সালামখেইল। ৮ ম্যাচে ৭.৪৯ ইকোনমিতে সালামখেইল বোলিং করেছেন।

গালফ জায়ান্টসের বিপক্ষে ৬ উইকেটে জেতার পর দুবাই ক্যাপিটালসের পয়েন্ট এখন ৮। সমান ৮ পয়েন্ট এমআই এমিরেটসও। এই দলে খেলছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে নেট রানরেটের কারণে এগিয়ে দুবাই ক্যাপিটালস। ‍+০.৮৩৬ নেট রানরেট নিয়ে দুইয়ে অবস্থান করছে মুস্তাফিজের দুবাই। তিন নম্বরে অবস্থান করা সাকিবের এমিরেটসের নেট রানরেট ‍+০.৩৪১। দুবাই ক্যাপিটালস ও এমআই এমিরেটস আট ও সাত ম্যাচ খেলেছে এখন পর্যন্ত। চার ও পাঁচে থাকা গালফ জায়ান্টস, আবুধাবি নাইট রাইডার্স দুই দলেরই পয়েন্ট ৬। চার পয়েন্ট নিয়ে ছয় দলের মধ্যে ছয় নম্বরে অবস্থান করছে শারজা ওয়ারিয়র্স।

এই শাখার আরও খবর

‘আমি আলিয়া বা দীপিকা নই’, পুরুষকেন্দ্রিক ছবির আধিপত্য নিয়ে মুখ খুললেন রাধিকা আপ্তে

বলিউডে পুরুষ অভিনেতাদের আধিপত্য এবং নারীপ্রধান ছবির বাণিজ্যিক সাফল্য নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন অভিনেত্রী রাধিকা আপ্তে। তাঁর মতে, ভালো গল্প, চিত্রনাট্য ও অভিনয় থাকলেই…

বিমানের ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত

সৌদি আরবে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রোববার…

কানাডার ভিসা জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

কানাডার ভিসা পেতে জাল নথি ও মিথ্যা তথ্য ব্যবহারের অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ২০৯ বাংলাদেশি নাগরিকের জন্য ভিসা নেওয়ার চেষ্টায় কথিত…

পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় বিএনপি-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে একাধিক মামলার আসামি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএনপি ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে…

ফিলিপাইনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, প্রাণ গেল ৪ পাইলটের

ফিলিপাইনে বিমানবাহিনীর প্রশিক্ষণ চলাকালে মাঝআকাশে দুটি প্রশিক্ষণ বিমানের সংঘর্ষে চার পাইলট নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) দেশটির বাতাঙ্গাস প্রদেশের লিপা সিটির ফার্নান্দো বিমানঘাঁটিতে এ দুর্ঘটনা…

গ্যাব্রিয়েলের প্রশংসায় পঞ্চমুখ কিওন, বললেন ‘ক্লাবের কিংবদন্তি’

এভারটনের বিপক্ষে জয়ের পর আর্সেনালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালাইসের ভূয়সী প্রশংসা করেছেন সাবেক গানার মার্টিন কিওন। গ্যাব্রিয়েলকে ক্লাবের ‘কিংবদন্তি’ আখ্যা দেওয়ার পাশাপাশি রক্ষণভাগে তাঁর সঙ্গী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au