সর্বশেষ

‘জাগো মা’ গাইতে গিয়ে সাম্প্রদায়িক হেনস্তার শিকার লগ্নজিতা

  • 3:48 pm - December 22, 2025
  • পঠিত হয়েছে:১৮ বার
লগ্নজিতা। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২২ ডিসেম্বর- লাইভ কনসার্টে গান পরিবেশনের সময় সাম্প্রদায়িক হেনস্তা ও হামলার শিকার হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী লগ্নজিতা চক্রবর্তী।

গতনশনিবার পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে একটি স্কুল আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। ঘটনার জেরে অনুষ্ঠান মাঝপথেই ছেড়ে যেতে বাধ্য হন শিল্পী।

লগ্নজিতা জানান, সন্ধ্যা সাতটার দিকে সাউথ পয়েন্ট পাবলিক স্কুলে আয়োজিত কনসার্টটি শুরু হয়। প্রথম ৪৫ মিনিট তিনি নির্বিঘ্নে গান পরিবেশন করেন। নির্ধারিত সূচি অনুযায়ী কয়েকটি গান শেষ করার পর আয়োজকদের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনাও দেওয়া হয়। এরপর সপ্তম গান শেষে দর্শকদের সঙ্গে সংক্ষিপ্ত কথা বলার সময় তিনি ‘দেবী চৌধুরাণী’ চলচ্চিত্রের জনপ্রিয় গান ‘জাগো মা’ পরিবেশন করছিলেন।

গান চলাকালীন হঠাৎ দর্শকাসন থেকে এক ব্যক্তি মঞ্চে উঠে আসেন এবং উত্তেজিত হয়ে গায়িকার দিকে তেড়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং চিৎকার করে বলেন, “অনেক জাগো মা হয়েছে, এবার একটু সেক্যুলার গান গাও।” তিনি শারীরিকভাবে আঘাত করারও চেষ্টা করেন। তবে উপস্থিত অন্যরা দ্রুত হস্তক্ষেপ করে তাঁকে ধরে মঞ্চ থেকে নামিয়ে দেন।

ঘটনায় আতঙ্কিত ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন লগ্নজিতা চক্রবর্তী। নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে তিনি অনুষ্ঠান আর চালিয়ে না নিয়ে সেখান থেকে চলে যান।

ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তির নাম মেহেবুব মল্লিক। তিনি ওই স্কুলের মালিকানার সঙ্গে যুক্ত বলে দাবি করা হয়েছে। ঘটনার পর ওই রাতেই ভগবানপুর থানায় গিয়ে বিস্তারিত অভিযোগ জানান লগ্নজিতা। পুলিশের পরামর্শে একটি সাধারণ ডায়েরিও করেন তিনি।

পরে অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত মেহেবুব মল্লিককে গ্রেপ্তার করে। একই সঙ্গে ঘটনাটি ধামাচাপা দেওয়ার অভিযোগে স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত চলছে।

ভারপ্রাপ্ত জেলা পুলিশ সুপার এক গণমাধ্যমকে বলেন, শিল্পীর সঙ্গে কথা বলা হয়েছে এবং তাঁকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থায় কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, সৃজিত মুখার্জি পরিচালিত ‘চতুষ্কোণ’ চলচ্চিত্রের ‘বসন্ত এসে গেছে’ গান দিয়ে ২০১৪ সালে ব্যাপক পরিচিতি পান লগ্নজিতা চক্রবর্তী। এরপর চলচ্চিত্র ও লাইভ মঞ্চে নিয়মিত জনপ্রিয় গান উপহার দিয়ে চলেছেন তিনি।

এই শাখার আরও খবর

সমীক্ষাকে ‘রাজনৈতিক চক্রান্ত’ বললেন মমতা, ভোটের ফল নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল

মেলবোর্ন, ১ মে- পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর বুথফেরত সমীক্ষা ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে রাজ্যজুড়ে। ভোট শেষ হওয়ার পর থেকেই বিভিন্ন…

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন নির্বাচিত, গেজেট প্রকাশ

মেলবোর্ন, ১ মে- ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৩০…

বছর শেষে দেশে ফিরতে আশাবাদী সাকিব

মেলবোর্ন, ১ মে- দীর্ঘ সময় ধরে দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তার মধ্যে থাকা বাংলাদেশ জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান অবশেষে নিজেই সম্ভাব্য সময়সীমার ইঙ্গিত…

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা জানালে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ১ মে- যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে সম্ভাব্য রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর প্রশাসন। নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো ভিসা…

সংস্কারের নামে নির্বাচন বাধাগ্রস্তের আশঙ্কা ছিল: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

মেলবোর্ন, ১ মে- জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচন নিশ্চিত করার স্বার্থেই তারা অনেক বিষয়ে আপস করেছিলেন…

৩৭ হাজার কোটির ১৪টি এয়ারক্রাফট কেনার চুক্তি স্বাক্ষর করল বিমান

মেলবোর্ন, ১ মে- বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতে নতুন এক মাইলফলক স্থাপন করে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং-এর কাছ থেকে ১৪টি নতুন উড়োজাহাজ কেনার চূড়ান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au