সর্বশেষ

যুবা এশিয়া কাপ জয়ী পাকিস্তানকে মোটা অংকের অর্থ পুরস্কার

  • 2:39 am - December 23, 2025
  • পঠিত হয়েছে:১২৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৩ ডিসেম্বর-দুবাইয়ের রাতটা শুধু ভারতকে হারিয়ে একটি ট্রফি জয়ের আনন্দে নয়, পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে নতুন এক আশ্বাসের গল্পও লিখে দিল। ভারতের বিপক্ষে দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ঘরে তোলার কয়েক ঘণ্টার মধ্যেই বড় ঘোষণা এলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভির কাছ থেকে—চ্যাম্পিয়ন দলের প্রতিটি ক্রিকেটারের জন্য মোটা অঙ্কের নগদ পুরস্কার।

পিসিবি–সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের ১৫ জন খেলোয়াড়ের প্রত্যেককে ৫০ লাখ পাকিস্তানি রুপি করে আর্থিক পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নকভি। শুধু পুরস্কার ঘোষণাতেই থেমে থাকেননি তিনি। দুবাইয়ে দলের সঙ্গে এক বৈঠকে ক্রিকেটারদের ব্যক্তিগতভাবে প্রশংসা করেন এবং ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাস জোগান।

সূত্র আরও জানায়, এই বৈঠকে মহসিন নকভি তরুণ ক্রিকেটারদের আশ্বস্ত করেছেন—তাদের পেশাগত ও ব্যক্তিগত প্রয়োজনের দিকে পিসিবি সর্বোচ্চ গুরুত্ব দেবে। চিকিৎসা সহায়তাসহ সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি। বোর্ডের শীর্ষ মহলের এমন বার্তা পাকিস্তানের বয়সভিত্তিক ক্রিকেটে দীর্ঘমেয়াদি পরিকল্পনারই ইঙ্গিত দিচ্ছে।

এর আগে রোববার দুবাইয়ের আইসিসি একাডেমিতে অনুষ্ঠিত ফাইনালে ভারতকে রীতিমতো বিধ্বস্ত করে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ম্যাচ শেষে অধিনায়ক ফারহান ইউসাফের হাতে ট্রফি তুলে দেন মহসিন নকভি নিজেই। সেই মুহূর্তকে ‘গর্বের’ বলে উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি লেখেন, “ভয়ডরহীন ক্রিকেট, অসাধারণ মানসিকতা আর স্মরণীয় পারফরম্যান্স—এই দলটা পাকিস্তানকে গর্বিত করেছে।”

ফাইনালে বিশেষভাবে নজর কেড়েছেন ওপেনার সামির মিনহাস। চাপের ম্যাচে ১৭২ রানের অনবদ্য ইনিংস খেলে পাকিস্তানের বিশাল সংগ্রহের ভিত গড়ে দেন তিনি। নকভি আলাদাভাবে তাঁর প্রশংসা করে বলেন, বড় মঞ্চে এমন শান্ত ও পরিণত ইনিংস ভবিষ্যতের তারকার পরিচয় বহন করে।

৩৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় দল গুটিয়ে যায় মাত্র ১৫৬ রানে। আলি রাজার চার উইকেটের ঝলক আর সহায়তা বোলারদের ধারাবাহিক আঘাতে একতরফা হয়ে যায় ম্যাচ। ফলে ১৯১ রানের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করে পাকিস্তান।

এই শাখার আরও খবর

বিমানের ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত

সৌদি আরবে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রোববার…

কানাডার ভিসা জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

কানাডার ভিসা পেতে জাল নথি ও মিথ্যা তথ্য ব্যবহারের অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ২০৯ বাংলাদেশি নাগরিকের জন্য ভিসা নেওয়ার চেষ্টায় কথিত…

পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় বিএনপি-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে একাধিক মামলার আসামি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএনপি ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে…

ফিলিপাইনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, প্রাণ গেল ৪ পাইলটের

ফিলিপাইনে বিমানবাহিনীর প্রশিক্ষণ চলাকালে মাঝআকাশে দুটি প্রশিক্ষণ বিমানের সংঘর্ষে চার পাইলট নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) দেশটির বাতাঙ্গাস প্রদেশের লিপা সিটির ফার্নান্দো বিমানঘাঁটিতে এ দুর্ঘটনা…

গ্যাব্রিয়েলের প্রশংসায় পঞ্চমুখ কিওন, বললেন ‘ক্লাবের কিংবদন্তি’

এভারটনের বিপক্ষে জয়ের পর আর্সেনালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালাইসের ভূয়সী প্রশংসা করেছেন সাবেক গানার মার্টিন কিওন। গ্যাব্রিয়েলকে ক্লাবের ‘কিংবদন্তি’ আখ্যা দেওয়ার পাশাপাশি রক্ষণভাগে তাঁর সঙ্গী…

সিডনিতে কাল চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (১৫ অক্টোবর) পশ্চিম সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত ‘ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দর’ (ন্যান্সি-বার্ড ওয়ালটন)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au