সর্বশেষ

মিকি আর্থার আগের বিপিএলের পুনরাবৃত্তি চান না

  • 3:00 am - December 23, 2025
  • পঠিত হয়েছে:১২০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৩ ডিসেম্বর-বিপিএলের গত আসরে প্রথম ৮ ম্যাচ জিতে শিরোপার দৌড়ে বেশ এগিয়ে ছিল রংপুর রাইডার্স। তবে পরের ৫ ম্যাচে হারের ফলে ছিটকে যায় টুর্নামেন্ট থেকে। এবার বিপিএল শুরুর দিন পাঁচেক আগেই রংপুর রাইডার্সের সঙ্গে যোগ দিয়েছেন প্রধান কোচ মিকি আর্থার। আসন্ন আসরে গত বিপিএলের পুনরাবৃত্তি চান না বলে জানিয়েছেন তিনি।

রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে রংপুর। সেখানে হারের পর রংপুরের পারফরম্যান্স উন্নত করতে টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করার কথা জানিয়েছেন আর্থার, ‘আপনি সব সময়ই চাইবেন প্রথম থেকে প্রতিটি ম্যাচে জয় পেতে। গত বছর আমরা প্রথম আটটি ম্যাচে অপরাজিত ছিলাম, কিন্তু এরপর আর কোনো ম্যাচে জিততে পারিনি। আমরা যেন খাদের কিনারায় পড়ে যাই। এ বছর অবশ্যই এমন কিছু চাই না। ম্যানেজমেন্ট হিসেবে আমরা বসে আলোচনা করব যে গতবার কেন এমনটা হয়েছিল এবং এবার যেন তার পুনরাবৃত্তি না হয়।’

রংপুর রাইডার্স আর্থারের হৃদয়ের খুব কাছের, ‘আমি এই ফ্র্যাঞ্চাইজি খুব পছন্দ করি। এটি একটি চমৎকার ফ্র্যাঞ্চাইজি। এখানকার মানুষগুলো অসাধারণ এবং মালিকপক্ষ থেকে শুরু করে ম্যানেজমেন্ট– সবার সঙ্গে কাজ করা সব সময়ই আনন্দের। এটি খুব সুন্দরভাবে পরিচালিত এবং সুসংগঠিত। এর অংশ হতে পেরে আমি গর্বিত।’

দলের সবাই ভালো খেলতে চায় বলেও দাবি রংপুরের প্রধান কোচের, ‘আশা করি কাউকে খুব একটা বাদ দিতে হবে না, কারণ তারা পারফর্ম করবে। এটি কেবল খেলোয়াড়দের সামলানোর ব্যাপার। এতে কোনো সমস্যা নেই, সবাই দারুণ মানুষ এবং দুর্দান্ত খেলোয়াড়। আমি বিশ্বাস করি তারা সবাই এখানে একটি সাধারণ উদ্দেশ্য নিয়ে এসেছে– রংপুরের হয়ে ভালো খেলা। এটাই আমার কাছে প্রধান বিষয়।’

এই শাখার আরও খবর

বিমানের ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত

সৌদি আরবে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রোববার…

কানাডার ভিসা জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

কানাডার ভিসা পেতে জাল নথি ও মিথ্যা তথ্য ব্যবহারের অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ২০৯ বাংলাদেশি নাগরিকের জন্য ভিসা নেওয়ার চেষ্টায় কথিত…

পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় বিএনপি-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে একাধিক মামলার আসামি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএনপি ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে…

ফিলিপাইনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, প্রাণ গেল ৪ পাইলটের

ফিলিপাইনে বিমানবাহিনীর প্রশিক্ষণ চলাকালে মাঝআকাশে দুটি প্রশিক্ষণ বিমানের সংঘর্ষে চার পাইলট নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) দেশটির বাতাঙ্গাস প্রদেশের লিপা সিটির ফার্নান্দো বিমানঘাঁটিতে এ দুর্ঘটনা…

গ্যাব্রিয়েলের প্রশংসায় পঞ্চমুখ কিওন, বললেন ‘ক্লাবের কিংবদন্তি’

এভারটনের বিপক্ষে জয়ের পর আর্সেনালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালাইসের ভূয়সী প্রশংসা করেছেন সাবেক গানার মার্টিন কিওন। গ্যাব্রিয়েলকে ক্লাবের ‘কিংবদন্তি’ আখ্যা দেওয়ার পাশাপাশি রক্ষণভাগে তাঁর সঙ্গী…

সিডনিতে কাল চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (১৫ অক্টোবর) পশ্চিম সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত ‘ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দর’ (ন্যান্সি-বার্ড ওয়ালটন)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au