সর্বশেষ

ব্যাডমিন্টনে বাংলাদেশি শাটলারদের হতাশার দিন

  • 3:17 am - December 23, 2025
  • পঠিত হয়েছে:১১৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৩ ডিসেম্বর- শুরু হয়েছে ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজ। শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথমদিন হতাশায় পার করেছেন স্বাগতিক শাটলাররা। পুরুষ এবং নারী একক– দুই বিভাগে কোর্টে নামলেও বাংলাদেশের কোনো শাটলার জিততে পারেননি। কোয়ালিফিকেশন রাউন্ডে ব্যতিক্রম ছিলেন কেবল তারকা শাটলার আইমান ইবনে জামান। প্রতিপক্ষ না আসায় পরবর্তী রাউন্ডে উন্নীত হয়েছেন আইমান।

এদিন অবশ্য বাংলাদেশের টপ সিডেড কেউ নামেননি। আগামীকাল (মঙ্গলবার) আল আমিন জুমার, ঊর্মি আক্তার, মোয়াজ্জেম হোসেন অহিদুল, আইমান ইবনে জামানরা কোর্টে নামবেন। তার আগে আজ সকালে নারী এককে শুরুতে কোর্টে নামেন জেরিন ইকবাল মোহনা। ভিয়েতনামের প্রতিযোগীর সামনে তিনি দাঁড়াতেই পারেননি। ২১-৩ ও ২১-৯ পয়েন্টের ব্যবধানে হেরে গেছেন তিনি।

বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জের পুরুষ দ্বৈতে দারুণ পারফর্ম করা আকিব সুলাইমানও হতাশ করেছেন। সিরিজের প্রথম ম্যাচে ভারতের রিয়ান রঞ্জনের কাছে হেরেছেন ২১-৮ ও ২১-১৬ পয়েন্টের ব্যবধানে। জিততে পারেননি মোস্তাকিম হোসেনও। মালয়েশিয়ার প্রতিযোগী কং ঝিংয়ের বিরুদ্ধে প্রথম সেট লড়াই করে ২২-২০ এবং পরের সেটে ২১-১৫ পয়েন্টে হেরে সিরিজের পুরুষ একক থেকে বিদায় নেন মোস্তাকিম।

নারী এককে বাংলাদেশের স্মৃতি রাজবংশী ভারতের নিশু মালিকের বিপক্ষে হারের তেতো স্বাদ নেন। প্রথম সেট কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়তে না পারলেও, দ্বিতীয় সেটে দারুণ লড়াই করেন। তবে ভারতীয় শাটলারের কাছে স্মৃতি পরাজিত হলেন ২১-১১ ও ২১-১৯ পয়েন্টের ব্যবধানে। এদিকে নারী এককে লিকা পোদ্দারও হেরেছেন। ভারতের বালা রেড্ডির কাছে ২১-১৯ ও ২১-১৩ পয়েন্টের ব্যবধানে পরাজিত হন তিনি।

দুই দিন আগেই ঢাকায় ইউনেক্স সানরাইজ চ্যালেঞ্জ ব্যাডমিন্টন শেষ হয়েছে। ওই প্রতিযোগিতার মিশ্র বিভাগে জুমার ও ঊর্মি রৌপ্য জয়লাভ করেন। এখন চলছে ইউনেক্স-সানরাইজ সিরিজ। টুর্নামেন্টের স্তর ও গুরুত্ব অনুযায়ী সিরিজের চেয়ে চ্যালেঞ্জ উঁচু পর্যায়ের।

এই শাখার আরও খবর

বিমানের ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত

সৌদি আরবে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রোববার…

কানাডার ভিসা জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

কানাডার ভিসা পেতে জাল নথি ও মিথ্যা তথ্য ব্যবহারের অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ২০৯ বাংলাদেশি নাগরিকের জন্য ভিসা নেওয়ার চেষ্টায় কথিত…

পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় বিএনপি-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে একাধিক মামলার আসামি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএনপি ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে…

ফিলিপাইনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, প্রাণ গেল ৪ পাইলটের

ফিলিপাইনে বিমানবাহিনীর প্রশিক্ষণ চলাকালে মাঝআকাশে দুটি প্রশিক্ষণ বিমানের সংঘর্ষে চার পাইলট নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) দেশটির বাতাঙ্গাস প্রদেশের লিপা সিটির ফার্নান্দো বিমানঘাঁটিতে এ দুর্ঘটনা…

গ্যাব্রিয়েলের প্রশংসায় পঞ্চমুখ কিওন, বললেন ‘ক্লাবের কিংবদন্তি’

এভারটনের বিপক্ষে জয়ের পর আর্সেনালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালাইসের ভূয়সী প্রশংসা করেছেন সাবেক গানার মার্টিন কিওন। গ্যাব্রিয়েলকে ক্লাবের ‘কিংবদন্তি’ আখ্যা দেওয়ার পাশাপাশি রক্ষণভাগে তাঁর সঙ্গী…

সিডনিতে কাল চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (১৫ অক্টোবর) পশ্চিম সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত ‘ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দর’ (ন্যান্সি-বার্ড ওয়ালটন)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au