বাংলাদেশ

নোয়াখালীতে দুই দলের বন্দুকযুদ্ধে ৫ জন নিহত

  • 11:41 pm - December 23, 2025
  • পঠিত হয়েছে:১৪৮ বার
নোয়াখালীতে দুই দলের বন্দুকযুদ্ধে ৫ জন নিহত।

মেলবোর্ন, ২৩ ডিসেম্বর- নোয়াখালীর হাতিয়া উপজেলায় চরাঞ্চলের জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সংঘর্ষের পর পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

মঙ্গলবার সকালে হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নের জাগলার চরে এই গোলাগুলির ঘটনা ঘটে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। নিহতদের মধ্যে একজনের মরদেহ জেলা শহরে পাঠানো হয়েছে এবং বাকি চারটি মরদেহ এখনো ঘটনাস্থলে রয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে এখন পর্যন্ত একজনের পরিচয় নিশ্চিত করা গেছে। তিনি হলেন সুখচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর আমান উল্যাহ গ্রামের বাসিন্দা, ছেরাং বাড়ির মহিউদ্দিনের ছেলে আলাউদ্দিন (৪০)। নিহত বাকি ব্যক্তিদের এবং আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, জাগলার চরের জমি এখন পর্যন্ত সরকারিভাবে কাউকে বন্দোবস্ত দেওয়া হয়নি। এই সুযোগে গত ৫ আগস্টের পর জাহাজমারা ইউনিয়নের একটি প্রভাবশালী গ্রুপ, যাদের স্থানীয়ভাবে ‘কোপা সামছু বাহিনী’ নামে পরিচিত, ওই চরের একাধিক জমি বিক্রি করে দেয়। পরে সুখচর ইউনিয়নের আরেকটি গ্রুপ, যাদের ‘আলাউদ্দিন বাহিনী’ বলা হয়, একই জমির দখল নিতে সক্রিয় হয়ে ওঠে।

একপর্যায়ে আলাউদ্দিন বাহিনীও বেশি দামে চরের কিছু জমি বিক্রি করে দেয়। এতে উভয় পক্ষই আলাদাভাবে একই জমি বিক্রির চেষ্টা শুরু করলে বিরোধ চরমে পৌঁছায়। এই বিরোধের জেরে মঙ্গলবার সকাল প্রায় ১০টার দিকে প্রথমে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে উভয় পক্ষ মুখোমুখি অবস্থানে গিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে গোলাগুলিতে জড়িয়ে পড়ে।

গোলাগুলিতে একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হন। আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সেখানে একজনকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে অভিযান চলছে।

এই শাখার আরও খবর

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au