সর্বশেষ

বিজয় দেবরাকোন্ডার টাইটেল গ্লিম্পসেই আলোড়ন

  • 11:55 pm - December 23, 2025
  • পঠিত হয়েছে:৫৩ বার

মেলবোর্ন, ২৩ ডিসেম্বর- অবশেষে নীরবতা ভাঙলেন দক্ষিণী সুপারস্টার বিজয় দেবরাকোন্ডা। দীর্ঘ অপেক্ষার পর প্রকাশ পেল তার পরবর্তী সিনেমার নাম ‘রাউডি জনার্ধনা’। সঙ্গে মুক্তি পেল এক তীব্র, রুক্ষ ও রক্তগরম টাইটেল গ্লিম্পস, যা প্রকাশের সঙ্গে সঙ্গেই দর্শকদের মধ্যে আলোড়ন তুলেছে। ছবিটির নির্মাতা জানিয়েছেন, সিনেমাটি ডিসেম্বর ২০২৬-এ মুক্তির লক্ষ্য নিয়ে এগোচ্ছে।

২ মিনিট ৭ সেকেন্ডের এই টাইটেল গ্লিম্পসের শুরুতেই শোনা যায় বিজয় দেবরাকোন্ডার গম্ভীর ভয়েসওভার। তার চরিত্র এক ভয়ংকর দানবের গল্প বলতে বলতে ধীরে ধীরে প্রবেশ করে। তবে সে দানব আসলে অন্য কেউ নয়, সে নিজেই। গ্লিম্পসে বিজয় কথা বলেছেন পূর্ব গোদাবরী অঞ্চলের তেলেগু ভাষায়, যা চরিত্রটিকে আরও বাস্তব ও মাটির কাছাকাছি করে তুলেছে। লম্বা চুল, ঘুরানো ঘন গোঁফ আর দৃষ্টিতে অদম্য আগুন—একেবারে নতুন ও দাপুটে অবতারে এবার হাজির হয়েছেন তিনি।

এই ছবিতে বিজয় যেন পুরোপুরি রূপান্তরিত। পেশিবহুল শরীর নিয়ে একের পর এক প্রতিপক্ষকে আঘাত করতে দেখা যায় তাকে।

লুঙ্গি পরে লড়াই করার দৃশ্য গ্রামীণ আবহ আর বাস্তবতাকে আরও জোরালো করে তোলে। যুদ্ধের মাঝেই তার ঘোষণা, তার অঞ্চলে অনেকেই নিজেদের ‘রাউডি’ বলে দাবি করলেও, এই পরিচয় সে অর্জন করেছে রক্ত-ঘামে। তাই ‘রাউডি’ শব্দটি দিয়েই হয়েছে তার নাম, রাউডি জনার্ধনা।

আরও আকর্ষণীয় বিষয় হলো, ছবিটির নির্মাতা তেলেগু, হিন্দি, কন্নড় ও মালয়ালাম—এই চার ভাষায় আলাদা আলাদা টাইটেল গ্লিম্পস প্রকাশ করেছেন। প্রতিটি ভার্সনেই নিজ কণ্ঠে ভয়েসওভার দিয়েছেন বিজয় দেবরাকোন্ডা, যা গ্লিম্পসগুলোকে আরও প্রাণবন্ত ও বিশ্বাসযোগ্য করে তুলেছে।

‘রাউডি জনার্ধনা’ পরিচালনা করছেন রবি কিরণ কোলা। এই চলচ্চিত্রটিতে বিজয়ের পাশাপাশি অভিনয় করতে চলেছেন রাশমিকা মান্দানা, কীর্তি সুরেশ, বিবেক অবেরয়সহ আরও অনেকে।

উল্লেখ্য, বিজয় দেবরকোন্ডাকে সর্বশেষ দেখা গিয়েছিল গৌতম তিন্নানুরি পরিচালিত স্পাই অ্যাকশন থ্রিলার ‘কিংডম’-এ। ছবিটিতে তার সঙ্গে অভিনয় করেছিলেন ভাগ্যশ্রী বোরসে, সত্যদেবসহ আরও অনেকে।

এই শাখার আরও খবর

সমীক্ষাকে ‘রাজনৈতিক চক্রান্ত’ বললেন মমতা, ভোটের ফল নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল

মেলবোর্ন, ১ মে- পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর বুথফেরত সমীক্ষা ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে রাজ্যজুড়ে। ভোট শেষ হওয়ার পর থেকেই বিভিন্ন…

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন নির্বাচিত, গেজেট প্রকাশ

মেলবোর্ন, ১ মে- ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৩০…

বছর শেষে দেশে ফিরতে আশাবাদী সাকিব

মেলবোর্ন, ১ মে- দীর্ঘ সময় ধরে দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তার মধ্যে থাকা বাংলাদেশ জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান অবশেষে নিজেই সম্ভাব্য সময়সীমার ইঙ্গিত…

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা জানালে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ১ মে- যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে সম্ভাব্য রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর প্রশাসন। নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো ভিসা…

সংস্কারের নামে নির্বাচন বাধাগ্রস্তের আশঙ্কা ছিল: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

মেলবোর্ন, ১ মে- জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচন নিশ্চিত করার স্বার্থেই তারা অনেক বিষয়ে আপস করেছিলেন…

৩৭ হাজার কোটির ১৪টি এয়ারক্রাফট কেনার চুক্তি স্বাক্ষর করল বিমান

মেলবোর্ন, ১ মে- বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতে নতুন এক মাইলফলক স্থাপন করে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং-এর কাছ থেকে ১৪টি নতুন উড়োজাহাজ কেনার চূড়ান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au