সর্বশেষ

সাবিনাকে নিয়েই বাংলাদেশ নারী দলের স্কোয়াড ঘোষণা

  • 2:21 am - December 24, 2025
  • পঠিত হয়েছে:৯৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৪ ডিসেম্বর-আগামী ১৩ ও ১৪ জানুয়ারি থেকে থাইল্যান্ডে যথাক্রমে সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্ট শুরু হবে। যেখানে দুই বিভাগেই অংশগ্রহণ করবে বাংলাদেশ। বাফুফে নারী ও পুরুষ ১৬ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। নারী দলের অধিনায়ক করা হয়েছে এক সময় ফুটবল দলকে নেতৃত্ব দেওয়া সাবিনা খাতুন।

তিনি দীর্ঘদিন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক ছিলেন। ব্রিটিশ কোচ পিটার বাটলারের সঙ্গে বিদ্রোহের পর আর তিনি দলে ফিরতে পারেননি। জাতীয় ফুটবল দলে ডাক না পাওয়ায় সাবিনার মতো ফুটসালের ক্যাম্প ও অনুশীলন শুরু করেন মাসুরা, সুমাইয়া, নিলা, কৃষ্ণা। আজ ঘোষিত চূড়ান্ত দলে সাবিনা খাতুনকে অধিনায়ক ও সুমাইয়া মাতসুমিসমাকে সহ-অধিনায়ক করা হয়েছে। সাবিনা ও সুমাইয়ার দেশের বাইরে ফুটসাল খেলার অভিজ্ঞতা রয়েছে অনেক।

বাংলাদেশ নারী ফুটবল দলে এক সময় নির্ভরযোগ্য ফুটবলার ছিলেন মার্জিয়া ও মিসরাত জাহান মৌসুমী। তারা দুই জন কয়েক বছর ধরে জাতীয় দলের ক্যাম্পের বাইরে। ফুটসালের মাধ্যমে তারা আবার ফুটবলাঙ্গনে ফিরছেন। দু’জনই জায়গা করে নিয়েছেন চূড়ান্ত স্কোয়াডে। বাংলাদেশ নারী ফুটবল দল ২০১৮ সালে এশিয়ান কাপ ফুটসাল বাছাই টুর্নামেন্ট খেলেছিল। ওই টুর্নামেন্টেও বাংলাদেশ সাবিনার অধিনায়কত্বে খেলেছে। ৭ বছর পর আবার নারী ফুটসাল দল আন্তর্জাতিক অঙ্গনে ফিরছে। এবারও অধিনায়ক সাবিনা।

পুরুষ দলে অবশ্য তেমন চমক নেই। ইন্দোনেশিয়ায় এশিয়ান ফুটসাল বাছাইয়ে অধিনায়কত্ব করা কানাডা প্রবাসী রাহবার খানের হাতেই রয়েছে আর্মব্যান্ড। ওই টুর্নামেন্টের স্কোয়াডে থাকা অনেকেই রয়েছেন সাফ টুর্নামেন্টে। নতুন মুখগুলোর মধ্যে অন্যতম ইংল্যান্ডের প্রবাসী ফুটবলার ইমান আলম।

এই শাখার আরও খবর

বিমানের ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত

সৌদি আরবে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রোববার…

কানাডার ভিসা জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

কানাডার ভিসা পেতে জাল নথি ও মিথ্যা তথ্য ব্যবহারের অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ২০৯ বাংলাদেশি নাগরিকের জন্য ভিসা নেওয়ার চেষ্টায় কথিত…

পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় বিএনপি-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে একাধিক মামলার আসামি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএনপি ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে…

ফিলিপাইনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, প্রাণ গেল ৪ পাইলটের

ফিলিপাইনে বিমানবাহিনীর প্রশিক্ষণ চলাকালে মাঝআকাশে দুটি প্রশিক্ষণ বিমানের সংঘর্ষে চার পাইলট নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) দেশটির বাতাঙ্গাস প্রদেশের লিপা সিটির ফার্নান্দো বিমানঘাঁটিতে এ দুর্ঘটনা…

গ্যাব্রিয়েলের প্রশংসায় পঞ্চমুখ কিওন, বললেন ‘ক্লাবের কিংবদন্তি’

এভারটনের বিপক্ষে জয়ের পর আর্সেনালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালাইসের ভূয়সী প্রশংসা করেছেন সাবেক গানার মার্টিন কিওন। গ্যাব্রিয়েলকে ক্লাবের ‘কিংবদন্তি’ আখ্যা দেওয়ার পাশাপাশি রক্ষণভাগে তাঁর সঙ্গী…

সিডনিতে কাল চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (১৫ অক্টোবর) পশ্চিম সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত ‘ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দর’ (ন্যান্সি-বার্ড ওয়ালটন)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au