বিশ্ব

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনা প্রধান নিহত

  • 1:56 pm - December 24, 2025
  • পঠিত হয়েছে:৭৭ বার
আল-হাদ্দাদকে নিয়ে বিধ্বস্ত হওয়া প্রাইভেট জেটটি লিবিয়া সরকার ভাড়া করেছিল। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৪ ডিসেম্বর- তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে একটি প্রাইভেট জেট বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মেদ আলি আহমেদ আল-হাদ্দাদসহ সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন লিবিয়ার সামরিক কর্মকর্তা এবং তিনজন ক্রু সদস্য রয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেন লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ ডেবেইবা।

এক বিবৃতিতে ডেবেইবা ঘটনাটিকে ‘মর্মান্তিক দুর্ঘটনা’ হিসেবে উল্লেখ করে বলেন, এই দুর্ঘটনা লিবিয়ার সামরিক বাহিনী ও দেশের জনগণের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি বলেন, নিহত কর্মকর্তারা নিষ্ঠা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের সঙ্গে রাষ্ট্রের সেবা করে গেছেন।

আলজাজিরার প্রতিবেদনে তুর্কি কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, আঙ্কারা থেকে লিবিয়ার রাজধানী ত্রিপোলির উদ্দেশে উড্ডয়নের পর বিমানটিতে বৈদ্যুতিক ত্রুটি দেখা দেয়। এ সময় পাইলটরা জরুরি অবতরণের অনুমতি চাইলে কিছুক্ষণের মধ্যেই আঙ্কারার কাছের হায়মানা অঞ্চলের কেসিককাভাক গ্রামের পাশে বিমানটি বিধ্বস্ত হয়।

দুর্ঘটনায় নিহত অন্য কর্মকর্তারা হলেন গ্রাউন্ড ফোর্সেস চিফ অব স্টাফ আল-ফিতৌরি ঘারিবিল, মিলিটারি ম্যানুফ্যাকচারিং অথরিটির পরিচালক মাহমুদ আল-কাতাউই, আল-হাদ্দাদের উপদেষ্টা মুহাম্মদ আল-আসাউই দিয়াব এবং সামরিক ফটোগ্রাফার মুহাম্মদ ওমর আহমেদ মাহজুব।

তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রী আলি ইয়েরলিকায়া জানিয়েছেন, প্রাথমিক তদন্তে প্রযুক্তিগত ত্রুটির ইঙ্গিত পাওয়া গেছে। এখন পর্যন্ত সন্ত্রাসী হামলা বা নাশকতার কোনো আলামত মেলেনি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

লিবিয়ার সরকারি সূত্র জানায়, আল-হাদ্দাদ ও তার সফরসঙ্গীরা তুর্কি সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নিতে আঙ্কারায় গিয়েছিলেন। যে প্রাইভেট জেটটি দুর্ঘটনায় পড়ে, সেটি লিবিয়া সরকার ভাড়া করেছিল।

এই দুর্ঘটনায় লিবিয়ার সামরিক ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোক নেমে এসেছে।

এই শাখার আরও খবর

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au