বাংলাদেশ

আপনি যদি থাকতেন মা, তাহলে আমার ছেলেটা মরতো না: শেখ হাসিনাকে দিপুর বাবা

  • 5:56 pm - December 24, 2025
  • পঠিত হয়েছে:১৮৬ বার
শেখ হাসিনা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৪ ডিসেম্বর- ময়মনসিংহের ভালুকায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসের পরিবারের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নিহত দিপু দাসের বাবা রবি চন্দ্র দাস কান্নাজড়িত কণ্ঠে শেখ হাসিনাকে উদ্দেশ করে বলছেন, “আপনি যদি থাকতেন মা, তাহলে আমার ছেলেটা মরতো না। আমার ছেলেটা আজ আমার কোলে ফিরে আসতো। এখন আমাদের হিন্দুদের ওপর খুব অত্যাচার হচ্ছে।”

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে এই কথোপকথন হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ভিডিওতে শেখ হাসিনাকেও আবেগাপ্লুত হয়ে কথা বলতে শোনা যায়।

তিনি বলেন, “আপনাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। আমিও একদিনে বাবা-মা আর ভাইকে হারিয়েছি। এবার তো আমাকে আর আমার ছোট বোন রেহানাকেও মারার ষড়যন্ত্র হয়েছিল। আমরা পাঁচ মিনিটের জন্য বেঁচে গেছি। বেঁচে যখন আছি, এর বিচার অবশ্যই হবে, এটুকু বলতে পারি।”

শেখ হাসিনা আরও বলেন, “সময়টা খুব খারাপ যাচ্ছে। এখানে রাজনৈতিক দ্বন্দ্ব, মনোনয়ন নিয়ে গোলমাল আছে। একটা মানুষকে মেরে কে লাভবান হয়, সেটা মানুষ আগে দেখে। দীপুকে যেভাবে বিভৎসভাবে হত্যা করা হয়েছে, সেটা কোনো মানবিক কাজ নয়। এটা জঘন্য অপরাধ, এর শাস্তি হতেই হবে।”

এ সময় দিপু দাসের বাবা শেখ হাসিনার কাছে আকুতি জানিয়ে বলেন, “আমরা সনাতন ধর্মের মানুষ। আমাদের দিকে একটু খেয়াল রাখবেন।” উত্তরে শেখ হাসিনা বলেন, ‘যা লাগে আমরা করবো। আপনি চিন্তা করবেন না।’

ধর্ম অবমাননার কথিত অভিযোগে ‘তৌহিদী জনতা’ পরিচয়ে গত ১৮ ডিসেম্বর রাতে ময়মনসিংহের ভালুকার ডুবালিয়াপাড়া এলাকায় দিপু চন্দ্র দাসকে পিটিয়ে নগ্ন করে হত্যার পর তার লাশ পুড়িয়ে দেয়।

নিহত দিপু দাস একজন পোশাক শ্রমিক ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের তাড়াকান্দা উপজেলায়। বাবার নাম রবি চন্দ্র দাস। সেদিন তাকে হত্যার পর বিক্ষুব্ধ জনতা তার মরদেহ ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে নিয়ে গিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে ঘটনার পর র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) জানায়, তদন্তে দীপু দাসের বিরুদ্ধে ধর্ম অবমাননার কোনো প্রমাণ তারা পায়নি।

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au