সর্বশেষ

সুকেশের বন্দিজীবনও বাধা হয়ে দাঁড়ায়নি জ্যাকুলিনের প্রেমে

  • 9:57 pm - December 25, 2025
  • পঠিত হয়েছে:১০০ বার

মেলবোর্ন, ২৫ ডিসেম্বর- ২০০ কোটি টাকার আর্থিক প্রতারণার মামলায় দিল্লির মান্ডোলি সংশোধনাগারে বন্দি আছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের কথিত প্রেমিক সুকেশ চন্দ্রশেখর। তবে চার দেয়ালের বন্দিজীবনও যেন তার ‘প্রেম’-এ  বাধা হয়ে দাঁড়াতে পারেনি। তাই বড়দিন উপলক্ষে অভিনেত্রীকে আবার চমকে দিলেন এ কথিত প্রেমিক। এবার কোনো সাধারণ উপহার নয়, সরাসরি ক্যালিফোর্নিয়ার বেভার্লি হিলসে একটি বিলাসবহুল বাড়ি উপহার দিলেন তিনি।

‘লাভ নেস্ট’ বরাবর এবারও জ্যাকুলিন ফার্নান্দেজকে  একটি দীর্ঘ আবেগঘন চিঠি লিখেছেন সুকেশ চন্দ্রশেখর। সেখানে তিনি অভিনেত্রীকে ‘বেবি’ বলে সম্বোধন করে জানিয়েছেন, বেভার্লি হিলসের এই নতুন বাড়িটির নাম তিনি রেখেছেন ‘লাভ নেস্ট’ বা ‘প্রেমের বাসা’।

সুকেশ লিখেছেন, এই শুভ বড়দিনে তোমাকে ‘প্রেমের বাসা’ উপহার দিলাম। বেভার্লি হিলসে আমাদের নতুন এ বাড়িটি তৈরি। তুমি হয়তো ভেবেছিলে— এটি শেষ পর্যন্ত শেষ হবে না; কিন্তু আমি গর্বের সঙ্গে বলছি— আমি তোমার জন্য এটি বানিয়ে ফেলেছি।

বিলাসবহুল অন্দরসজ্জা ও গলফ কোর্স চিঠিতে সুকেশ আরও লিখেছেন— বাড়িটি আগে যেভাবে পরিকল্পনা করা হয়েছিল, বর্তমানে তার চেয়েও কয়েক গুণ বড় আকারে নির্মাণ করা হয়েছে। এই বিশালাকার বাড়ির চারপাশে রয়েছে নিজস্ব গলফ খেলার মাঠ। বড়দিনের উপহার হিসেবে এই বাড়ির চাবি তিনি প্রতীকীভাবে জ্যাকুলিনের উদ্দেশ্যেই উৎসর্গ করেছেন। বাড়ি উপহার দিয়েই ক্ষান্ত হননি সুকেশ। একই চিঠিতে তিনি এক অভাবনীয় ইচ্ছার কথা প্রকাশ করেছেন।

সুকেশ বলেছেন, তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জনপ্রিয় দল ‘রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’ (আরসিবি) কিনে নেওয়ার পরিকল্পনা করছেন। আর এই বিশাল বিনিয়োগও তাকে খুশি করার জন্য কিনতে চান।

এর আগে সুকেশ জ্যাকুলিনকে বিলাসবহুল (মাসেরাতো ও পোরশে) গাড়ি ও যানবাহন একটি মিনি কুপার উপহার দেন, যা অভিনেত্রী পরে ফিরিয়ে দেন। এ ছাড়া ২০২৫ সালের ভালোবাসা দিবসে তিনি জ্যাকুলিনকে তার নামাঙ্কিত একটি কাস্টমাইজড প্রাইভেট জেট এবং জন্মদিনে ‘লেডি জ্যাকুলিন’ নামের একটি প্রমোদতরী  উপহার দেওয়ার দাবি করেন সুকেশ চন্দ্রশেখর। শুধু তাই নয়; ফ্রান্সে একটি ১০৭ বছরের পুরনো আঙুর বাগান উপহার দেওয়ার ঘোষণা দেন।

জ্যাকুলিনের ৪০তম জন্মদিনে সুকেশ তাকে ২৫ কোটি টাকা এবং মেটা কোম্পানির ৫০ হাজার শেয়ার উপহার দিয়েছেন বলে জানা গেছে। এ ছাড়া সুকেশ প্রায় ৭ কোটি টাকার গহনা দিয়েছিলেন, যার মধ্যে ছিল ১৫ জোড়া কানের দুল, হীরা ও রঙিন পাথরের ব্রেসলেট এবং গুচি ও শ্যানেলের মতো ব্র্যান্ডের ব্যাগ। জ্যাকুলিনের পরিবারের সদস্যদেরও বড় অংকের ঋণ দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

যদিও জ্যাকুলিন এই উপহারগুলোর বিষয়ে ইডির কাছে জবানবন্দি দিয়েছেন এবং অনেক ক্ষেত্রে সুকেশের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তার অজ্ঞতার কথা জানিয়েছেন।

উল্লেখ্য, সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে ২০০ কোটি টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ রয়েছে। তিনি বর্তমানে মান্ডোলি জেলে বন্দি থাকলেও সেখান থেকে নিয়মিত এই অভিনেত্রীকে চিঠি ও উপহার পাঠিয়ে চলেছেন সেই মামলার তদন্তে বারবার উঠে এসেছে জ্যাকুলিন ফার্নান্দেজের নাম। সুকেশের দাবি, জ্যাকুলিনের সঙ্গে তার গভীর প্রেমের সম্পর্ক ছিল এবং তিনি তাকে কোটি কোটি টাকার উপহার দিয়েছেন। তবে অভিনেত্রী শুরু থেকেই এই সম্পর্কের দাবি অস্বীকার করে আসছেন। নিজেকে নির্দোষ দাবি করে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।

এই শাখার আরও খবর

নোয়াখালীতে দুর্গামন্দিরের সীমানাপ্রাচীর ভাঙচুর, আতঙ্কে হিন্দু সম্প্রদায়

নোয়াখালীর সোনাইমুড়ী পৌর এলাকায় শ্রী শ্রী গদাধর কুন্ড দুর্গামন্দিরের সীমানাপ্রাচীর ভাঙচুর করে ভেতরে প্রবেশ এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে…

ইসলামি ঐতিহ্যের কথা বলে নারী শিল্পীর গানে আপত্তি, বন্ধ বাউল গানের আসর

সুনামগঞ্জের দিরাই উপজেলায় বাউল গানের আসরে নারী শিল্পীদের অংশগ্রহণ নিয়ে আপত্তি ওঠার পর অনুষ্ঠান বন্ধ করে দিয়েছেন আয়োজকেরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া-রাধানগর…

খুলনায় ১৫ ঘণ্টার ব্যবধানে দুই খুন, দুটিতেই মাদক-সংশ্লিষ্টতার সন্দেহ

খুলনা নগরে প্রায় ১৫ ঘণ্টার ব্যবধানে গুলি করে এক যুবক ও এক গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে নগরের পূর্ব বানিয়াখামার এলাকায় তাওহিদুল…

সৌদিতে ‘দণ্ডপ্রাপ্ত’ আরও ২০ বাংলাদেশি, শাস্তির তথ্য জানে না কনস্যুলেট

সৌদি আরবের কারাগারে থাকা ২২ বাংলাদেশির নামের পাশে ‘দণ্ডপ্রাপ্ত’ লেখা থাকলেও তাঁদের কী শাস্তি দেওয়া হয়েছে, তা জানে না জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট। সৌদি সরকারের পাঠানো…

চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১০টা ৩৩ মিনিটে এ ভূমিকম্প হয়। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত…

দুর্গাপূজার পর দিল্লিতে আবারও ‘জ্ঞানেশ হটাও’ আন্দোলনের ডাক

দুর্গাপূজা, দশেরা ও নবরাত্রির উৎসব শেষ হতেই ভারতের রাজধানী দিল্লিতে আবারও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি শুরু হয়েছে। ভোটার তালিকার বিশেষ নিবিড়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au