সর্বশেষ

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে আসছেন তানজিন তিশা

  • 4:46 am - December 26, 2025
  • পঠিত হয়েছে:৭৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৬ ডিসেম্বর-আজ রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্সের ম্যাচ দিয়ে পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। টুর্নামেন্ট শুরুর আগে ২৪ ডিসেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বড় পরিসরে জমকালো আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। নিরাপত্তা শঙ্কায় সেটা অবশ্য হয়ে উঠেনি। এক প্রকার বাধ্য হয়েই অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে।

যদিও পরবর্তীতে সিদ্ধান্ত কিছুটা পরিবর্তন করে বিসিবি। জমকালো আয়োজনে করতে না পারলেও বিপিএলের উদ্বোধনী দিনেই ছোট পরিসরে উদ্বোধনী অনুষ্ঠান করবে বিপিএল গভর্নিং কাউন্সিল। দুপুর তিনটা মাঠে গড়াবে প্রথম ম্যাচ। এর আগে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে পোড়ানো হবে ‘ডে লাইট ফায়ার ওয়ার্ক’ বা আতশ বাজি। বাংলাদেশের উদ্বোধনী অনুষ্ঠানে এবারই প্রথম ‘ডে লাইট ফায়ারওয়ার্কস’ হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু। সংক্ষিপ্ত আয়োজন হলেও সেটা দুই ভাগে ভাগ করা হয়েছে। যার প্রথম অংশে শহীদ শরীফ ওসমান হাদির স্মারণে এক মিনিট নীরবতা পালন করা হবে। এরপর সমন্বিত সুরে গাওয়া হবে বাংলাদেশের জাতীয় সংগীত। থাকছে কোরআন তিলওয়াতও। এরপর বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করবেন আমিনুল ইসলাম বুলবুল।

জানা গেছে, একই সঙ্গে ২৫ হাজার বেলুন উড়িয়ে বিপিএলের উদ্বোধন করা হবে। বিপিএলের জন্য সেটা অবশ্য রেকর্ডও। বেলুন উড়ানোর পর ডে লাইট ফায়ারওয়ার্কস। ম্যাচ শুরুর আগে প্রথম অংশে কাজ অনুষ্ঠান এটুকুই। এরপর মাঠে বসেই রাজশাহী ও সিলেটের ম্যাচ উপভোগ করবেন বিসিবি কর্তারা। অনুষ্ঠানের দ্বিতীয় ভাগ হবে উদ্বোধনী ম্যাচ শেষে। যেখানে নাচ ও গানের আয়োজন থাকছে।

বিপিএলে অংশ নিতে যাওয়া ছয় ফ্র্যাঞ্চাইজির জার্সি পড়ে শিল্পীরা নৃত্য পরিবেশন করবেন। দেখা যাবে অভিনেত্রী তানজিন তিশাকে। নাচের সঙ্গে গানও শোনার সুযোগ পাবেন দর্শকরা।ফুয়াদ আল মুকতাদিরের কোরিওয়াগ্রাফিতে হবে হবে গানের অনুষ্ঠান। ৪৫ মিনিটের সেই অনুষ্ঠান শেষে মাঠে গড়াবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের ম্যাচ।

এবারের বিপিএলের অন্যতম আকর্ষণ পাকিস্তানের জয়নব আব্বাস। বিপিএলের অফিসিয়াল হোস্ট হিসেবে কাজ করবেন তিনি। মাঠের ক্রিকেটের সঙ্গে কমেন্ট্রি বক্স মাতাবেন ওয়াকার ইউনুস, ড্যানি মরিসন, ড্যারেন গফ, ফারভেজ মাহরুফ, আতহার আলী, রমিজ রাজাররা। ধারাভাষ্যের মান বাড়াতেই সাবেক আন্তর্জাতিক ক্রিকেটারদের নিয়ে এনেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

এই শাখার আরও খবর

কুশনারের গোপন আর্থিক লেনদেনের অভিযোগ, আলোচনায় সৌদি যুবরাজ, আমিরাতের শাসক ও নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনারের বিরুদ্ধে হোয়াইট হাউসে দায়িত্ব পালনকালে বিদেশি অর্থায়নে পরিচালিত একটি ব্যাংক অ্যাকাউন্ট গোপনে ব্যবহারের অভিযোগ…

হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার প্রচার, নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন, মাইকিং করে এমন প্রচার চালানোর অভিযোগে নওগাঁর মান্দা উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার…

বজ্রঝড়ের পূর্বাভাস, ক্যানবেরায় ‘থান্ডারস্টর্ম অ্যাজমা’র সতর্কতা জারি

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা ও আশপাশের এলাকায় বজ্রঝড়জনিত অ্যাজমার ঝুঁকি বেড়ে যাওয়ায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। রোববার (২৫ অক্টোবর) বাতাসের গতিবেগ বৃদ্ধি, বাতাসে পরাগরেণুর উচ্চমাত্রা এবং…

সিডনিতে ঘুমন্ত সাত শিশুর সামনে বাড়িতে গুলিবর্ষণ, গাড়িতে আগুন

অস্ট্রেলিয়ার সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি বাড়ি লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ার পাশাপাশি বাড়ির সামনে রাখা একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাড়িটির ভেতরে তিন থেকে…

নির্বাচনের আগে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে উত্তাল তেল আবিব

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে রাজপথে নেমেছেন হাজারো বিক্ষোভকারী। শনিবার (২৪ অক্টোবর) দেশটির রাজধানী তেল আবিবে অনুষ্ঠিত এ বিক্ষোভে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা…

টঙ্গীতে ৭ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, মাদরাসাশিক্ষকের জামিন নামঞ্জুর

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার মাদরাসাশিক্ষক মোসলিম উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার (২৫ অক্টোবর) আদালত তাঁর জামিন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au