বাংলাদেশ

অমৃত মণ্ডলের মৃত্যু সাম্প্রদায়িক নয়: বিবৃতিতে বাংলাদেশ সরকার

  • 9:17 am - December 26, 2025
  • পঠিত হয়েছে:১২৫ বার
রাজবাড়ীর পাংশায় অমৃত মণ্ডলের মৃত্যুকে ঘিরে বিতর্কের মধ্যেই বাংলাদেশ সরকার জানিয়েছে, ঘটনাটি সাম্প্রদায়িক নয় বরং সন্ত্রাস ও চাঁদাবাজি সংক্রান্ত সহিংসতার ফল। ছবি: সংগীত

মেলবোর্ন, ২৬ ডিসেম্বর: রাজবাড়ীর পাংশা উপজেলায় এক হিন্দু যুবক অমৃত মণ্ডল ওরফে সম্রাটকে গণপিটুনিতে হত্যার ঘটনায় বাংলাদেশ সরকার একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই হত্যাকাণ্ড কোনো সাম্প্রদায়িক হামলা নয়; বরং এটি চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে সৃষ্ট একটি সহিংস পরিস্থিতির ফল।

বুধবার (২৪ ডিসেম্বর) রাতে পাংশা থানাধীন এলাকায় স্থানীয়দের হাতে নিহত হন ২৯ বছর বয়সী অমৃত মণ্ডল। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হলে সরকার বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়।

সরকারি বিবৃতিতে বলা হয়, পুলিশ ও প্রাথমিক তদন্তের তথ্য অনুযায়ী অমৃত মণ্ডল ওরফে সম্রাট একজন ‘শীর্ষ সন্ত্রাসী’ ছিলেন, যিনি ওই এলাকায় চাঁদা আদায়ের উদ্দেশ্যে গিয়েছিলেন। এ সময় উত্তেজিত স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের মধ্যেই তিনি নিহত হন বলে দাবি করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, অমৃত মণ্ডলের বিরুদ্ধে একাধিক গুরুতর মামলা ছিল, যার মধ্যে ২০২৩ সালের একটি হত্যা মামলা এবং চাঁদাবাজির অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি ছিল। ঘটনাস্থল থেকে তার সহযোগী সালিমকে আটক করা হয়েছে এবং তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি পাইপগান উদ্ধার করা হয়েছে বলেও সরকার জানিয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে তিনটি মামলা দায়ের করা হয়েছে।

তবে সরকার এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে স্পষ্ট করেছে যে তারা কোনো ধরনের বিচারবহির্ভূত হত্যা, গণপিটুনি বা সহিংসতা সমর্থন করে না। ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

সরকার আরও অভিযোগ করেছে, একটি বিশেষ মহল ইচ্ছাকৃতভাবে নিহত ব্যক্তির ধর্মীয় পরিচয়কে সামনে এনে ঘটনাটিকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা করছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা সামাজিক সম্প্রীতি নষ্ট করতে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে বলেও সতর্ক করা হয়।

বিবৃতিতে জনগণকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে বলা হয়, কেউ যেন বিভ্রান্তিকর, উসকানিমূলক বা সাম্প্রদায়িক বক্তব্য ছড়িয়ে না দেয়। সরকার আইন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অটল রয়েছে বলেও পুনর্ব্যক্ত করা হয়েছে।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au