আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি
বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…
মেলবোর্ন, ২৬ ডিসেম্বর- প্রায় ৩০ লাখ অনুসারী থাকা সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড ফেসবুক পেজ সরিয়ে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। পেজটি অপসারণের পেছনে পরিকল্পিত ও সংঘবদ্ধ রিপোর্ট এবং স্ট্রাইকের অভিযোগ তুলেছেন তিনি।
শুক্রবার (২৬ ডিসেম্বর) নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন আসিফ মাহমুদ। সেখানে তিনি জানান, সম্প্রতি ওসমান হাদি সংক্রান্ত কয়েকটি পোস্ট ও ভিডিওকে কেন্দ্র করে তার পেজে ধারাবাহিকভাবে স্ট্রাইক দেওয়া হয়। এর ফলেই দীর্ঘদিন ধরে পরিচালিত তার অফিসিয়াল পেজটি সম্পূর্ণভাবে রিমুভ করা হয়েছে।
আসিফ মাহমুদের দাবি, একাধিক টেলিগ্রাম গ্রুপ ব্যবহার করে পেজটির লিংক ছড়িয়ে দেওয়া হয় এবং সেখান থেকে একযোগে রিপোর্ট করা হয়। বিশেষ করে হাদি সম্পর্কিত প্রকাশিত তিনটি ভিডিওতে একসঙ্গে স্ট্রাইক দেওয়া হলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। শেষ পর্যন্ত ফেসবুক কর্তৃপক্ষ পেজটি অপসারণের সিদ্ধান্ত নেয়।
তিনি অভিযোগ করেন, এটি ছিল একটি সমন্বিত ও পরিকল্পিত উদ্যোগ, যার লক্ষ্য ছিল তার কণ্ঠকে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে দেওয়া। তবে এ বিষয়ে এখনো ফেসবুক কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা বা বিবৃতি পাওয়া যায়নি।
পেজ অপসারণের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার সৃষ্টি হয়েছে। অনেক অনুসারী এটিকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর চাপ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ ফেসবুকের কনটেন্ট নীতিমালা ও স্বয়ংক্রিয় ব্যবস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au