সর্বশেষ

বাংলাদেশে হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যা: অন্তর্বর্তী সরকারের দাবি, সাম্প্রদায়িক নয়, অপরাধমূলক সংঘর্ষের ফল

  • 12:11 am - December 27, 2025
  • পঠিত হয়েছে:১৮৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৭ ডিসেম্বর- বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় দেশজুড়ে আলোচনার মধ্যে অন্তর্বর্তী সরকার বলেছে, ঘটনাটি দুঃখজনক হলেও এটি কোনো সাম্প্রদায়িক সহিংসতা নয়। সরকারের দাবি, নিহত ব্যক্তি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান।

বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) রাতে উত্তেজিত জনতার হাতে নিহত হন অমৃত মণ্ডল, যিনি সম্রাট নামেও পরিচিত। ঘটনার কয়েক ঘণ্টা পর ঢাকার অন্তর্বর্তী সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে হত্যাকাণ্ডের কঠোর নিন্দা জানায়। তবে একই সঙ্গে বলা হয়, একটি নির্দিষ্ট মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটনাটিকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা করছে।

সরকারের বিবৃতিতে বলা হয়েছে, পুলিশের তথ্য ও প্রাথমিক তদন্ত অনুযায়ী, এটি কোনো ধর্মীয় বিদ্বেষ থেকে সৃষ্ট ঘটনা নয়। বরং এটি চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঘিরে সৃষ্ট সহিংস পরিস্থিতির ফল। বিবৃতিতে দাবি করা হয়, নিহত অমৃত মণ্ডল ওরফে সম্রাট একজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছিলেন। তিনি চাঁদা আদায়ের উদ্দেশ্যে ওই এলাকায় প্রবেশ করেছিলেন এবং একপর্যায়ে উত্তেজিত স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষে তার মৃত্যু হয়।

বিবৃতিতে আরও জানানো হয়, নিহতের সহযোগী সালিমকে একটি বিদেশি পিস্তল ও একটি পাইপগানসহ গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত তিনটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে হত্যাকাণ্ডের পর দেশ-বিদেশে প্রতিক্রিয়া দেখা দিলে সরকার গভীর উদ্বেগ প্রকাশ করে জানায়, নিহতের ধর্মীয় পরিচয়কে সামনে এনে ঘটনাটিকে সাম্প্রদায়িক হামলা হিসেবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এ প্রেক্ষাপটে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী প্রশাসন।

ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সরকার বলেছে, প্রকৃত তথ্য উদঘাটন এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথম দুর্গাপূজা: শিক্ষার্থীদের হাত ধরে নতুন ইতিহাস

ওটিএন বাংলা, নিউক্যাসেল: পূজার আর মাত্র পাঁচ দিন বাকি। অথচ তখনও নিউক্যাসেলে পৌঁছায়নি দুর্গাপ্রতিমা। পুরোহিত, ঢাক ও পূজার প্রয়োজনীয় সামগ্রীর ব্যবস্থাও চূড়ান্ত হয়নি। এর মধ্যেই…

তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করল পিবিআই

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তাঁর সঙ্গে নিখোঁজ হওয়ার আগে প্রায় ছয় ঘণ্টা সময় কাটানো ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের…

মধ্যবর্তী নির্বাচনের প্রচারে চলছে ট্রাম্প-ওবামার কথার লড়াই

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের প্রচারের শেষ সময়ে এসে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে শুরু হয়েছে খাবারের রেস্তোরাঁ নিয়ে পাল্টাপাল্টি কথার লড়াই।…

‘৭১-এ বাংলাদেশ স্বাধীন হলেও প্রকৃত স্বাধীনতা এখনো আসেনি’: ফজলুর রহমান

বিশিষ্ট পদার্থবিজ্ঞানী, মানবাধিকারকর্মী ও অসাম্প্রদায়িক বাংলাদেশের পক্ষে আজীবন সোচ্চার ব্যক্তিত্ব অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিকের স্মরণসভায় বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ১৯৭১ সালে…

ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর তৎপরতা, বিকল্প সরকার গঠনে বিরোধীদের বৈঠক

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনের পূর্ণাঙ্গ ভোট গণনা শেষ হলেও নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ১২০ আসনের নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসন কোনো পক্ষই…

কানাডায় স্থায়ী বসবাসের বড় সুযোগ, যাদের মিলছে অগ্রাধিকার

কানাডায় স্থায়ী বসবাসের (পিআর) সুযোগ পেতে ফরাসি ভাষায় দক্ষ অভিবাসনপ্রত্যাশীদের জন্য বড় সম্ভাবনা তৈরি হয়েছে। দেশটির এক্সপ্রেস এন্ট্রি ব্যবস্থায় চলতি বছরের ২৭ অক্টোবর পর্যন্ত ফরাসিভাষী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au