বাংলাদেশ

ময়মনসিংহে কয়েক’শ বছরের পুরানো মাজার ভাঙচুর

  • 3:28 am - December 27, 2025
  • পঠিত হয়েছে:১৪৪ বার

মেলবোর্ন, ২৭ ডিসেম্বর-ময়মনসিংহের গৌরীপুরে কয়েক শত বছরের পুরাতন শাহজাহান উদ্দিন (র.) আউলিয়ার মাজারে ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলাকারীরা মাজারের ভিতরে মল-মূত্রও নিক্ষেপ করেছে, যা স্থানীয় ভক্ত ও বাসিন্দাদের মধ্যে গভীর ক্ষোভ সৃষ্টি করেছে।

গৌরীপুর থানার ওসি মো. কামরুল হাসান জানান, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় টেঙ্গাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। শুক্রবার ভোরে কয়েকজন ভক্ত মাজারে গেলে দেখেন মূল অংশের বাউন্ডারি ভেঙে পড়েছে এবং মাজারের ভিতরে মল-মূত্র ছড়িয়ে আছে।

স্থানীয় ইউপি সদস্য মো. জুয়েল মিয়া বলেন, মাজারের মূল অংশের বাউন্ডারি ভেঙে ফেলা হয়েছে। রাতের আঁধারে এ কাণ্ডের ঘটনায় দায়ীদের পরিচয় জানা যায়নি। স্থানীয় বাসিন্দা ফারুক আহম্মেদ বলেন, “মাজার ভাঙচুর কোনোভাবেই ঠিক হয়নি। এখানে প্রতিবছর ভক্তরা আসেন, এটি আমাদের স্থানীয় ঐতিহ্য।”

মাজারের খাদেম মো. সাইদুর রহমান (৭০) বলেন, “প্রায় ৪০ বছর ধরে এখানে আছি। মুঘল সম্রাটের আমলে প্রতিষ্ঠিত এই মাজারে এ ধরনের ঘটনা আগে ঘটেনি। প্রতিদিন হাজার হাজার ভক্ত এখানে আসে। আক্রমণ মেনে নিতে কষ্ট হচ্ছে।”

ভাঙচুরের খবর ছড়িয়ে পড়লে শত শত ভক্ত-আশেকান মাজারে সমবেত হয়ে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

ওসি কামরুল হাসান আরও বলেন, “মাজারের একাংশ ভাঙচুর করা হয়েছে, মল-মূত্র পলিথিনে ভরে নিক্ষেপ করা হয়েছে। গত ৮-১০ বছর ধরে এখানে কোনো ওরস হয় না। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ দাখিল হয়নি।”

এই ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের পাশাপাশি মাজারের নিরাপত্তা বাড়ানো ও অপরাধীদের দ্রুত শাস্তির দাবিও উঠেছে।

এই শাখার আরও খবর

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au