সর্বশেষ

রিশাদের দুর্দান্ত বোলিংয়ে প্রশংসায় ভাসালেন টিম ডেভিড

  • 5:48 am - December 27, 2025
  • পঠিত হয়েছে:১৩৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৭ ডিসেম্বর-বিগ ব্যাশ লিগে খেলতে গিয়ে মুগ্ধতা ছড়াচ্ছেন রিশাদ হোসেন। প্রথমবার অস্ট্রেলিয়ার এই টুর্নামেন্টে খেলতে গিয়ে দারুণ বোলিংয়ে বাংলাদেশের ক্রিকেটের বিজ্ঞাপন হয়ে উঠেছেন এই তরুণ লেগ স্পিনার। পার্থ স্কর্চার্সের বিপক্ষে হোবার্ট হারিকেন্সের জয়ের নায়ক টিম ডেভিড প্রশংসায় ভাসালেন রিশাদকে।

বিপিএলে খেলছেন না রিশাদ। বিগ ব্যাশেই খেলে যাচ্ছেন তিনি। বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের উদ্বোধনী দিনে অস্ট্রেলিয়ায় খেলা ছিল রিশাদের। পার্থে এদিন ৩ উইকেট নিয়ে স্বাগতিক দলের বিপক্ষে হোবার্টের জয়ে তিনি রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

কুপার কনোলি ও অ্যারন হার্ডিকে দ্রুত বিদায় করার পর লরি ইভান্সের ঝড় থামান রিশাদ। চার ওভারের ৩৩ রান দিয়ে তিনি নেন ৩ উইকেট।

হোবার্টের হয়ে চার ম্যাচে তার উইকেট হলো ৬টি। টুর্নামেন্টে এখন পর্যন্ত তার চেয়ে বেশি উইকেট নিয়েছেন তিনজন বোলার। ওভার প্রতি সাড়ে সাত করে রান দিয়েছেন রিশাদ, স্ট্রাইক রেট ১৪, গড় ১৭.৫০। তার পারফরম্যান্সে মুগ্ধ ম্যাচ সেরা ডেভিড।

“অস্ট্রেলিয়ায় প্রথমবার খেলতে এসে রিশাদ কতটা ভালো করছে, সেটা আমরা দেখছি। তাকে দলে পাওয়া দারুণ ব্যাপার। স্ট্রেটে ছোট বাউন্ডারি থাকলেও, তাকে অনায়াসে বোলিংয়ে আনা যায়, কারণ সে মেধাবী। সে বিশেষ কিছু গুণ আছে।”

৪ ম্যাচে তৃতীয় জয়ে ৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠেছে হোবার্ট।

এই শাখার আরও খবর

কুশনারের গোপন আর্থিক লেনদেনের অভিযোগ, আলোচনায় সৌদি যুবরাজ, আমিরাতের শাসক ও নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনারের বিরুদ্ধে হোয়াইট হাউসে দায়িত্ব পালনকালে বিদেশি অর্থায়নে পরিচালিত একটি ব্যাংক অ্যাকাউন্ট গোপনে ব্যবহারের অভিযোগ…

হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার প্রচার, নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন, মাইকিং করে এমন প্রচার চালানোর অভিযোগে নওগাঁর মান্দা উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার…

বজ্রঝড়ের পূর্বাভাস, ক্যানবেরায় ‘থান্ডারস্টর্ম অ্যাজমা’র সতর্কতা জারি

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা ও আশপাশের এলাকায় বজ্রঝড়জনিত অ্যাজমার ঝুঁকি বেড়ে যাওয়ায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। রোববার (২৫ অক্টোবর) বাতাসের গতিবেগ বৃদ্ধি, বাতাসে পরাগরেণুর উচ্চমাত্রা এবং…

সিডনিতে ঘুমন্ত সাত শিশুর সামনে বাড়িতে গুলিবর্ষণ, গাড়িতে আগুন

অস্ট্রেলিয়ার সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি বাড়ি লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ার পাশাপাশি বাড়ির সামনে রাখা একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাড়িটির ভেতরে তিন থেকে…

নির্বাচনের আগে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে উত্তাল তেল আবিব

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে রাজপথে নেমেছেন হাজারো বিক্ষোভকারী। শনিবার (২৪ অক্টোবর) দেশটির রাজধানী তেল আবিবে অনুষ্ঠিত এ বিক্ষোভে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা…

টঙ্গীতে ৭ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, মাদরাসাশিক্ষকের জামিন নামঞ্জুর

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার মাদরাসাশিক্ষক মোসলিম উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার (২৫ অক্টোবর) আদালত তাঁর জামিন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au